ক্রেস্ট বিনিয়োগকারীদের শেয়ার লিংক অ্যাকাউন্টে দ্রুত হস্তান্তরের দাবি
পুঁজিবাজারে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সদস্যভুক্ত ব্রোকারেজ হাউজ ক্রেস্ট সিকিউরিটিজের বিনিয়োগকারীদের শেয়ার লিংক অ্যাকাউন্টে দ্রুত হস্তান্তরের দাবিতে মানববন্ধন করেছে ক্রেস্ট সিকিউরিটিজ বিনিয়োগকারী পরিষদ। মানববন্ধন কর্মসূচি পালন করে ক্রেস্ট সিকিউরিটিজের বিনিয়োগকারীরা ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. সানাউল হকের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় আগামী এক মাসের মধ্যে ক্রেস্ট সিকিউরিটিজের বিনিয়োগকারীদের শেয়ার লিংক অ্যাকাউন্টে হস্তান্তর করা হবে বলে আশ্বাস দেন ডিএসইর এমডি মো. সানাউল হক।
রোববার (১৬ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জের (নিকুঞ্জ-২) সামনে শান্তিপূর্ণ মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেন বিনিয়োগকারীরা। বিকালে সংগঠনটি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
মানববন্ধনে ক্রেস্ট সিকিউরিটিজের বিনিয়োগকারী নাজমুল হাসান, আককাস আলী, মনজুর মরশেদ, তাহের হক, হাফিজুল ইসলাম, মিন্টু করিমসহ অন্যান্য বিনিয়োগকারীরা উপস্থিত ছিলেন।
প্রাপ্ত তথ্যমতে, গত ২২ জুন থেকে ক্রেস্ট সিকিউরিটিজ লিমিটেড এর পরিচালক-কর্মকর্তা-কর্মচারীরা পূর্ব ঘোষণা ছাড়াই ব্রোকারেজ হাউজের ঢাকাস্থ পল্টনের হেড অফিসসহ শাখা অফিসগুলো বন্ধ করে দেয়। পরে লেনদেন নিষ্পত্তি করতে ব্যর্থ হওয়ায় ব্রোকারেজ হাউজের সব কার্যক্রম ডিএসই এর পক্ষ থেকে বন্ধ করে দেওয়া হয়। ব্রোকারেজ হাউজের ডিপিতে থাকা শেয়ারগুলো ডিএসই নিজেদের জিম্মায় নিয়ে নেয় ডিএসই। পরবর্তীতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কর্তৃক ক্রেস্ট সিকিউরিটিজ এর পলাতক এমডি এবং পরিচালককে আটক করা হয়।
পরবর্তীতে ডিএসই এর পক্ষ থেকে ক্রেস্ট সিকিউরিটিজ লিমিটেড এর ডিপিতে থাকা বিনিয়োগকারীদের অবশিষ্ট শেয়ারসহ ব্রোকারেজ হাউজের কাছে বিনিয়োগকারীদের মোট পাওনার পরিমাণ জানতে চেয়ে সংবাদপত্রে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। সে অনুযায়ী বিনিয়োগকারীরা নিজেদের শেয়ার ও টাকার পরিমাণ জানিয়ে এবং টাকা এবং শেয়ার ফেরত পাওয়ার জন্য ডিএসসিতে আবেদন পত্র জমা দেয়।
কিন্তু উল্লেখ্য যে, আবেদনপত্র জমা দেওয়ার পর দীর্ঘসময় অতিবাহিত হওয়ার পরও ডিএসই এর অধীনস্ত সিডিবিএল থেকে এখনও পর্যন্ত বিনিয়োগকারীদের শেয়ারগুলো তাদের লিংক অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয়নি। তাই ডিএসই এর অধীনস্ত সিডিবিএলে বিনিয়োগকারীদের আটকে থাকা অবশিষ্ট শেয়ারগুলো বিনিয়োগকারীদের লিংক বিও অ্যাকাউন্টে দ্রুত ট্রান্সফারের দাবিতে মানববন্ধন করা হয়েছে।


হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
সজীব ওয়াজেদ জয়ের সম্পদ জব্দে যুক্তরাষ্ট্রে চিঠি পাঠাচ্ছে দুদক
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
বছরের শেষ দিনে রাজধানী ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
দক্ষিণ কোরিয়ায় ১৮১ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত অন্তত ৪৭
৪৭তম বিসিএসের আবেদন আজ থেকে শুরু
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আজ সংবাদ সম্মেলন বৈষম্যবিরোধী আন্দোলনের
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় দুর্ঘটনা: বাসচালক গ্রেপ্তার
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
সাংবাদিকসহ বেসরকারি সবার সচিবালয়ে ‘প্রবেশ পাস’ বাতিল
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
মাহফিলে জাতীয় ঐক্যের আহ্বান মিজানুর রহমান আজহারীর
ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজা উপত্যকায় ২৪ ঘণ্টায় ৩৭ ফিলিস্তিনি নিহত
রিহ্যাব আয়োজিত আবাসন মেলায় ৪০৩ কোটি টাকার ফ্ল্যাট ও প্লট বিক্রি-বুকিং
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরপর পাঁচ ঘণ্টার ব্যবধানে সচিবালয়ে আগুনের ঘটনায় দেশজুড়ে নতুন চাঞ্চল্যের সৃষ্টি
কেউ সাংবাদিকদের হুমকি দিলেই আমাদের জানাবেন: সারজিস
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
মোজাম্বিকে কারাগারে ভয়াবহ দাঙ্গা: নিহত ৩৩, ১৫০০ বন্দির পলায়ন
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা