শেয়ার কারসাজিতে জড়িত বাংলাদেশ ব্যাংক কর্মকর্তা
পুঁজিবাজারে তালিকাভুক্ত সুহৃদ ইন্ডাষ্ট্রিজের শেয়ার কারসাজিতে কোম্পানির চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাহমুদুল হাসানের নেতৃত্বে অংশগ্রহণ করেন বাংলাদেশ ব্যাংকের ৫ কর্মকর্তা। পরষ্পর যোগসাজশে বিভিন্ন সময়ে কোম্পানির ব্যবসা বৃদ্ধি ও ডিভিডেন্ড ঘোষণার নিউজ প্রচার করে শেয়ার দর মাত্রাতিরিক্ত বৃদ্ধি করা হয়। বেনামে বিভিন্ন অ্যাকাউন্টে কম দরে শেয়ার কিনে পরবর্তীতে নিউজ ব্যবহার করে উচ্চ দরে শেয়ার বিক্রি করে বিপুল পরিমাণ অর্থ পুঁজিবাজার থেকে বের করে নেন কোম্পানির চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাহমুদুল হাসান।
তবে এর সঙ্গে জড়িত বাংলাদেশ ব্যাংকের একজন ডিজিএমের নেতৃত্বে ৫ কর্মকর্তারা উল্টো সুহৃদের চেয়ারম্যানের কাছ থেকে প্রতারণার শিকার হয়েছেন। সুহৃদ ইন্ডাষ্ট্রিজের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা শেয়ার কারসাজির বিস্তারিত ঘটনা বর্ননা করেছেন। নাম প্রকাশ না করার শর্তে তিনি জানান, বাংলাদেশ ব্যাংকের একজন ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) প্রায়ই সুহৃদের অফিসে এসে চেয়ারম্যানের সঙ্গে মিটিং করতেন। কোম্পানির চেয়ারম্যান ও বাংলাদেশ ব্যাংকের ওই কর্মকর্তার সঙ্গে শেয়ার দর বৃদ্ধি করিয়ে মার্কেট থেকে বিপুল পরিমাণ অর্থ বের করার পরিকল্পনা করেন।
মূলত গেমটা ২০১৮ সালের সেপ্টেম্বর থেকে শুরু হয়। এনআরবি ব্যাংকের সঙ্গে লোন সেটেলমেন্টের মাধ্যমে কোম্পানির ইপিএস বৃদ্ধি পাবে এমন খবর ছড়িয়ে শেয়ার দর বৃদ্ধি করা হয়। এরপর ডিভিডেন্ড ঘোষণা, ব্যবসার পরিধি বৃদ্ধি সংক্রান্ত বিভিন্ন সময়ে নিউজ দিয়ে শেয়ার দর বৃদ্ধি করা হয়। বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা এবং সুহৃদ ইন্ডাষ্ট্রিজের চেয়ারম্যান বেনামে বিভিন্ন অ্যাকাউন্টে বিপুল পরিমাণ শেয়ার কিনে নেন। সুহৃদের চেয়ারম্যান তাদের আশ্বস্ত করেছিলেন যে কোম্পানিটির শেয়ার দর ১০০ টাকায় নিয়ে যাবে। সেই লোভে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা শেয়ার কিনতে থাকেন। এদিকে শেয়ার দর বৃদ্ধি পেয়ে ৪০ টাকায় যখন উন্নীত হয় তখন সুহৃদের চেয়ারম্যান তাদের না জানিয়ে বেনামের অ্যাকাউন্ট থেকে শেয়ার বিক্রি করে বিপুল পরিমাণ অর্থ বের করে নেন। পরবর্তীতে বিষয়টি জানাজানি হলে গেলে তাদের নিজেদের মধ্যে অন্তর্দ্বন্দ্ব শুরু হয়। এরপর থেকেই কোম্পানির শেয়ার দরে টানা পতন হতে থাকে।
মূলত সুহৃদের চেয়ারম্যান বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের যোগসাজশে শেয়ার দর কারসাজি করে নিজের ব্যক্তিগত ফায়দা হাসিল করেছে বলে জানান কোম্পানির প্রত্যক্ষদর্শী ওই ঊর্ধ্বতন কর্মকর্তা।
এদিকে সুহৃদ ইন্ডাষ্ট্রিজের শেয়ার কারসাজির ফাঁদে পড়ে অনেক বিনিয়োগকারী লোকসানের মধ্যে পড়েছেন। কোম্পানির বর্তমান শেয়ার দর ২১.৭০ টাকায় লেনদেন হচ্ছে। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) বিষয়টি নিয়ে তদন্ত করলে আসল তথ্য বেরিয়ে আসবে বলে মনে করেন বাজার সংশ্লিষ্টরা।


হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
সজীব ওয়াজেদ জয়ের সম্পদ জব্দে যুক্তরাষ্ট্রে চিঠি পাঠাচ্ছে দুদক
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
বছরের শেষ দিনে রাজধানী ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
দক্ষিণ কোরিয়ায় ১৮১ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত অন্তত ৪৭
৪৭তম বিসিএসের আবেদন আজ থেকে শুরু
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আজ সংবাদ সম্মেলন বৈষম্যবিরোধী আন্দোলনের
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় দুর্ঘটনা: বাসচালক গ্রেপ্তার
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
সাংবাদিকসহ বেসরকারি সবার সচিবালয়ে ‘প্রবেশ পাস’ বাতিল
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
মাহফিলে জাতীয় ঐক্যের আহ্বান মিজানুর রহমান আজহারীর
ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজা উপত্যকায় ২৪ ঘণ্টায় ৩৭ ফিলিস্তিনি নিহত
রিহ্যাব আয়োজিত আবাসন মেলায় ৪০৩ কোটি টাকার ফ্ল্যাট ও প্লট বিক্রি-বুকিং
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরপর পাঁচ ঘণ্টার ব্যবধানে সচিবালয়ে আগুনের ঘটনায় দেশজুড়ে নতুন চাঞ্চল্যের সৃষ্টি
কেউ সাংবাদিকদের হুমকি দিলেই আমাদের জানাবেন: সারজিস
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
মোজাম্বিকে কারাগারে ভয়াবহ দাঙ্গা: নিহত ৩৩, ১৫০০ বন্দির পলায়ন
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা