ব্যাংক-বীমায় চাঙ্গা পুঁজিবাজার
ব্যাংক ও বীমা খাতের লভ্যাংশের ইতিবাচক প্রভাব পড়েছে পুঁজিবাজারে। গতকাল এই দুই খাতের শেয়ারে ভর করে পুঁজিবাজারে চাঙ্গাভাব দেখা গেছে। করোনাভাইরাসের প্রভাবে দীর্ঘদিন বন্ধের পর গত ২৬ কার্যদিবসের মধ্যে গতকালই সবচেয়ে বেশি সূচক বেড়েছে। ফ্লোর প্রাইসের মধ্যে দর পরিবর্তন হওয়া কোম্পানির সংখ্যাও বেড়েছে। লেনদেনও আগের দিনের তুলনায় প্রায় ৬৭ শতাংশ বেড়েছে।
বাজার হঠাৎ চাঙ্গাভাবের নেপথ্যে ব্যাংক, বীমাসহ আর্থিক খাতের কোম্পানিগুলোর লভ্যাংশ ঘোষণা বড় প্রভাব ফেলেছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। গতকাল সাধারণ বীমা খাতের ৩৫টির মধ্যে ৩১ কোম্পানির দর বেড়েছে। সাধারণ বীমা খাতের বাজার মূলধন ২ দশমিক ৮ শতাংশ বেড়েছে। এছাড়া জীবন বীমা খাতের শেয়ার দর গড়ে ২ দশমিক ১ বেড়েছে। লভ্যাংশ ঘোষণার পাশাপাশি সম্প্রতি তালিকাভুক্ত ২২ কোম্পানির ৬১ পরিচালককে দুই শতাংশ ন্যূনতম শেয়ার ধারণ করতে নিয়ন্ত্রক সংস্থা এসইসি যে কঠোর অবস্থান নিয়েছে, তার প্রতিফলন বীমা খাতে পড়েছে। ন্যূনতম শেয়ার না থাকা পরিচালকদের বড় অংশই বীমা খাতের।
এছাড়া লভ্যাংশের প্রভাবে সবচেয়ে বড় বাজার মূলধনী খাত ব্যাংকের শেয়ার দর বেড়েছে। গতকাল এ খাতের ১৫টির দর বেড়েছে। আর অপরিবর্তিত রয়েছে ১৪টির। গতকাল ব্যাংক খাতের বাজার মূলধন বেড়েছে ১ দশমিক ৩ শতাংশ।
এছাড়া মঙ্গলবার বিদেশি বিনিয়োগনীতি শিথিল করে বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপনও পুঁজিবাজারে প্রভাব ফেলছে। এখন থেকে বিদেশি প্রতিষ্ঠানগুলো চাইলে লভ্যাংশের অর্থ বাইরে না পাঠিয়ে বৈদেশিক মুদ্রা (এফসি) হিসাব খুলে সেখানে রাখতে পারবে। এফসি হিসাবে রাখা এই অর্থ আবার বাংলাদেশে বিনিয়োগ করতে পারবে।
ব্যাংক ও বীমা খাতের শেয়ারের দরবৃদ্ধিতে গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্যসূচক ৩২ দশমিক ৮ পয়েন্ট বেড়ে ৪০৩৪ পয়েন্টে উন্নীত হয়েছে। এছাড়া ডিএস-৩০ মূল্যসূচক ১১ পয়েন্ট বেড়ে ১৩৫৭ পয়েন্টে উন্নীত হয়েছে। গতকাল ডিএসইতে কেনাবেচা হয়েছে ২৩১ কোটি টাকা, যা আগের দিন ছিল ১৩৮ কোটি টাকা।
এদিকে ফ্লোর প্রাইস আরোপের পর থেকে পুুঁজিবাজারে অধিকাংশ কোম্পানির লেনদেন হচ্ছিল না। সামান্য লেনদেন হলেও ফ্লোর প্রাইসে আটকে ছিল। তবে গত কয়েকদিন ধরে ধীরে ধীরে দর পরিবর্তন হওয়া কোম্পানির সংখ্যা বাড়তে শুরু করেছে। গত ৩০ জুন দর বৃদ্ধি-হ্রাস পাওয়া কোম্পানির সংখ্যা ছিল ৬২টি, যা গতকাল ১২৪টিতে উন্নীত হয়েছে। যদিও গতকাল দুই-তৃতীয়াংশ সিকিউরিটিজের দর অপরিবর্তিত ছিল।
গতকাল লেনদেনকৃত কো¤পানির মধ্যে দাম বেড়েছে ১০১টির, কমেছে ২৩টির এবং অপরিবর্তিত রয়েছে ২১৮টি কোম্পানির শেয়ার। ডিএসইতে গতকাল দরবৃদ্ধির শীর্ষে ছিল ব্যাংক ও বীমা খাতের কোম্পানি। দরবৃদ্ধির শীর্ষে প্রধান কো¤পানি হলো জনতা ইন্সুরেন্স, প্যারামাউন্ট ইন্সুরেন্স, বীকন ফার্মা, গ্লোবাল ইন্সুরেন্স, ফেডারেল ইন্সুরেন্স, ঢাকা ইন্সুরেন্স, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লি., ঢাকা ব্যাংক লি. পূরবী জেনারেল ইন্সুরেন্স ও জি কিউ বলপেন।
এছাড়া লেনদেনের ভিত্তিতে প্রধান ১০টি কো¤পানি হলো বেক্সিমকো ফার্মা, বেক্সিমকো লি., বীকন ফার্মা, প্রিমিয়ার ব্যাংক লি., অরিয়ন ফার্মা, অরিয়ন ইনফিউশনস, ইন্দো-বাংলা ফার্ম, বাংলাদেশ সাবমেরিন ক্যাবল, এক্সিম ব্যাংক ও ওয়াটা কেমিক্যাল।
অন্যদিকে দর কমার শীর্ষে প্রধান ১০টি কো¤পানি হলো ঢাকা ডাইং, মেঘনা পেট, জেনারেশন নেক্সট, গ্ল্যাক্সোস্মিথ ক্লাইন, অ্যাপোলো ইস্পাত, তাল্লু স্পিনিং, পিপলস ইন্সুরেন্স, মিথুন নিটিং, জাহিনটেক্স ও পূূবালী ব্যাংক লি.।


হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
সজীব ওয়াজেদ জয়ের সম্পদ জব্দে যুক্তরাষ্ট্রে চিঠি পাঠাচ্ছে দুদক
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
বছরের শেষ দিনে রাজধানী ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
দক্ষিণ কোরিয়ায় ১৮১ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত অন্তত ৪৭
৪৭তম বিসিএসের আবেদন আজ থেকে শুরু
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আজ সংবাদ সম্মেলন বৈষম্যবিরোধী আন্দোলনের
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় দুর্ঘটনা: বাসচালক গ্রেপ্তার
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
সাংবাদিকসহ বেসরকারি সবার সচিবালয়ে ‘প্রবেশ পাস’ বাতিল
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
মাহফিলে জাতীয় ঐক্যের আহ্বান মিজানুর রহমান আজহারীর
ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজা উপত্যকায় ২৪ ঘণ্টায় ৩৭ ফিলিস্তিনি নিহত
রিহ্যাব আয়োজিত আবাসন মেলায় ৪০৩ কোটি টাকার ফ্ল্যাট ও প্লট বিক্রি-বুকিং
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরপর পাঁচ ঘণ্টার ব্যবধানে সচিবালয়ে আগুনের ঘটনায় দেশজুড়ে নতুন চাঞ্চল্যের সৃষ্টি
কেউ সাংবাদিকদের হুমকি দিলেই আমাদের জানাবেন: সারজিস
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
মোজাম্বিকে কারাগারে ভয়াবহ দাঙ্গা: নিহত ৩৩, ১৫০০ বন্দির পলায়ন
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা