এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় এখনো আসেনি বলে মন্তব্য করেছেন লেখক, কবি ও রাজনৈতিক বিশ্লেষক ফরহাদ মজহার। তিনি বলেন, ‘এমন একটা বাংলাদেশ চাই যেখানে সংখ্যালঘু বলতে কোনো শব্দ থাকবে না। রাষ্ট্র প্রত্যেক নাগরিকের অধিকার, ব্যক্তিস্বাধীনতা, মর্যাদা ও ধর্মচর্চার পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করবে।’
শুক্রবার রাজধানীর কেন্দ্রীয় শহিদ মিনারে এক সম্প্রীতি সমাবেশে তিনি এসব কথা বলেন। সম্প্রীতি সমাবেশের আয়োজন করে সংখ্যালঘু অধিকার আন্দোলন নামের একটি সংগঠন।
ফরহাদ মজহার বলেন, ‘এই রাষ্ট্র গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে মাত্র আমরা এনেছি ঠিকই, কিন্তু এটার পূর্ণ বিজয় এখনো আমরা আনতে পারিনি। এই রাষ্ট্র আসার সঙ্গে সঙ্গেই একটা সাংবিধানিক প্রতিবিপ্লব হয়ে গেছে। আইনের কথা বলে এই বিপ্লবকে ঠেকিয়ে দেয়া হয়েছে। সেখান থেকে জনগণের অধিকার পূর্ণভাবে আসার কথা ছিল, পুরোনো সংবিধান বাতিল হয়ে যাওয়ার কথা ছিল, পুরোনো রাষ্ট্রপতি উৎখাত হয়ে যাওয়ার কথা ছিল। সেই রাষ্ট্রপতিকে রেখে দেয়া হয়েছে, সেই আইন রেখে দেয়া হয়েছে।’
দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে শেখ হাসিনাকে আবার পুনর্বাসনের চেষ্টা করা হচ্ছে বলেও সতর্ক করেন ফরহাদ মজহার।
ফরহাদ মজহার বলেন, ‘সংখ্যালঘুদের ওপর অত্যাচার-নির্যাতনের একটা উদ্দেশ্য হলো এই দেশকে অস্থিতিশীল করে তোলা। সেগুলোর তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেন, আমরা মনে করি, এই অস্থিতিশীল পরিস্থিতি যারা তৈরি করছেন, তারা দেশের বিরুদ্ধে ভূমিকা রাখছেন।’
ফরহাদ মজহার বলেন, ‘নতুন করে বাংলাদেশকে গঠন করতে হবে, নতুন করে গঠনতন্ত্র করতে হবে। মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান সবাইকে নিয়ে নতুন গঠনতন্ত্র প্রণয়ন করতে হবে, যেখানে কোনো সংখ্যালঘু থাকবে না।’


হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
সজীব ওয়াজেদ জয়ের সম্পদ জব্দে যুক্তরাষ্ট্রে চিঠি পাঠাচ্ছে দুদক
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
বছরের শেষ দিনে রাজধানী ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
দক্ষিণ কোরিয়ায় ১৮১ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত অন্তত ৪৭
৪৭তম বিসিএসের আবেদন আজ থেকে শুরু
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আজ সংবাদ সম্মেলন বৈষম্যবিরোধী আন্দোলনের
এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় দুর্ঘটনা: বাসচালক গ্রেপ্তার
সাংবাদিকসহ বেসরকারি সবার সচিবালয়ে ‘প্রবেশ পাস’ বাতিল
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
মাহফিলে জাতীয় ঐক্যের আহ্বান মিজানুর রহমান আজহারীর
ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজা উপত্যকায় ২৪ ঘণ্টায় ৩৭ ফিলিস্তিনি নিহত
রিহ্যাব আয়োজিত আবাসন মেলায় ৪০৩ কোটি টাকার ফ্ল্যাট ও প্লট বিক্রি-বুকিং
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন
পরপর পাঁচ ঘণ্টার ব্যবধানে সচিবালয়ে আগুনের ঘটনায় দেশজুড়ে নতুন চাঞ্চল্যের সৃষ্টি
কেউ সাংবাদিকদের হুমকি দিলেই আমাদের জানাবেন: সারজিস
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
মোজাম্বিকে কারাগারে ভয়াবহ দাঙ্গা: নিহত ৩৩, ১৫০০ বন্দির পলায়ন
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা