সেনাবাহিনীর ওপর নিষেধাজ্ঞা ও হাসিনার দেশে ফেরার দাবি ভুয়া
সম্প্রতি ‘আন্তর্জাতিকভাবে সেনাবাহিনীর ওপর নিষেধাজ্ঞা এবং বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি। ফিরছেন হাসিনা’ শীর্ষক শিরোনামে একাধিক পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তে দেখা গেছে। যেখানে সংবাদমাধ্যম কালের কন্ঠের বরাত দিয়ে খবরটি প্রচার করা হয়েছে। তবে ফ্যাক্ট চেকিং সংস্থা রিউমর স্ক্যানার জানিয়েছে, এমন খবর সত্য নয়।
অনুসন্ধানে জানা গেছে, আন্তর্জাতিকভাবে সেনাবাহিনীর ওপর নিষেধাজ্ঞা ও হাসিনার দেশে ফেরা সংক্রান্ত কোনো তথ্য জানিয়ে কালের কণ্ঠ সংবাদ প্রকাশ করেনি। বরং, ব্লগস্পটের বিনামূল্যের ডোমেইন সাইটে কালের কণ্ঠের লোগো ব্যবহার করে ভুয়া এই দাবিটি প্রচার করা হয়েছে।
ফেসবুকের যেসব পোস্টে এই দাবিটি প্রচার হচ্ছে সেসব পোস্টে মূলত কালের কণ্ঠের সূত্রই ব্যবহার করা হচ্ছে। তবে কালের কণ্ঠ পত্রিকার ওয়েবসাইট এবং প্রিন্ট সংস্করণে সাম্প্রতিক সময়ে উক্ত দাবিতে কোনো সংবাদ প্রকাশের প্রমাণ মেলেনি। ইন্টারনেট আর্কাইভেও এ সংক্রান্ত দাবির কোনো সংবাদ কালের কণ্ঠের ওয়েবসাইটে প্রকাশের তথ্য পাওয়া যায়নি।
সাইটটির লোগো হিসেবে কালের কণ্ঠের লোগো ব্যবহার হলেও এর ইউআরএলে ব্যবহার হয়েছে আওয়ামী লীগের নাম। যার নাম দেওয়া হয়েছে ডেইলি নিউজ বিডি আওয়ামী লীগ।
কথিত সংবাদটিতে দাবি করা হয়, আজ ২২ ডিসেম্বর আন্তর্জাতিক আদালত থেকে বাংলাদেশ সেনাবাহিনীর নিকট একটি চিঠি এসেছে, যা বাংলাদেশের শান্তি মিশনে অংশগ্রহণ নিয়ে বড় ধরনের সংকট সৃষ্টি করেছে। চিঠিতে উল্লেখ করা হয় যে, যদি বাংলাদেশ ৩০ দিনের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং অবৈধ সরকার উৎখাতের পদক্ষেপ না নেয়, তাহলে জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনী পাঠানোর সিদ্ধান্ত নিতে পারে। সেই সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনীকে শান্তি মিশনে অংশগ্রহণ থেকে চিরতরে বাদ দেওয়া হবে। এই ঘোষণার পর, সেনাবাহিনীর মধ্যে একটি অস্থিরতা সৃষ্টি হয়েছে। সেনাবাহিনী কী করবে? বাংলাদেশের ভবিষ্যত কী হবে? এই মুহূর্তে দেশের রাজনীতিতে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়েছে, বিশেষত সেনাবাহিনীর পদক্ষেপ নিয়ে।
পরবর্তী আলোচনায় শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনাসহ প্রাসঙ্গিক বিভিন্ন বিষয়ে মতামত ও মনগড়া তথ্য উপস্থাপন করা হয়েছে।
সুতরাং আন্তর্জাতিকভাবে সেনাবাহিনীর ওপর নিষেধাজ্ঞা ও হাসিনার দেশে ফেরা নিয়ে কালের কণ্ঠ সংবাদ প্রকাশ করেছে শীর্ষক দাবিটি সম্পূর্ণ মিথ্যা।


হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
সজীব ওয়াজেদ জয়ের সম্পদ জব্দে যুক্তরাষ্ট্রে চিঠি পাঠাচ্ছে দুদক
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
বছরের শেষ দিনে রাজধানী ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
দক্ষিণ কোরিয়ায় ১৮১ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত অন্তত ৪৭
৪৭তম বিসিএসের আবেদন আজ থেকে শুরু
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আজ সংবাদ সম্মেলন বৈষম্যবিরোধী আন্দোলনের
এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় দুর্ঘটনা: বাসচালক গ্রেপ্তার
সাংবাদিকসহ বেসরকারি সবার সচিবালয়ে ‘প্রবেশ পাস’ বাতিল
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
মাহফিলে জাতীয় ঐক্যের আহ্বান মিজানুর রহমান আজহারীর
ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজা উপত্যকায় ২৪ ঘণ্টায় ৩৭ ফিলিস্তিনি নিহত
রিহ্যাব আয়োজিত আবাসন মেলায় ৪০৩ কোটি টাকার ফ্ল্যাট ও প্লট বিক্রি-বুকিং
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন
পরপর পাঁচ ঘণ্টার ব্যবধানে সচিবালয়ে আগুনের ঘটনায় দেশজুড়ে নতুন চাঞ্চল্যের সৃষ্টি
কেউ সাংবাদিকদের হুমকি দিলেই আমাদের জানাবেন: সারজিস
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
মোজাম্বিকে কারাগারে ভয়াবহ দাঙ্গা: নিহত ৩৩, ১৫০০ বন্দির পলায়ন
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা