আওয়ামী দোসরদের কাজ গুজব ছড়ানো: প্রেস সচিব
স্বৈরশাসকদের অধ্যায় কারাগারেই শেষ হয় বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এছাড়া শেখ হাসিনার বিরুদ্ধে ইন্টারপোলে রেড এলার্ট জারির কোনও তথ্য প্রেস উইং থেকে ছড়ানো হয়নি বলেও জানিয়েছেন তিনি।
তিনি বলেন, একমাত্র আওয়ামী লীগ, তাদের সহযোগী ও সমর্থকদের কাজ গুজব ছড়ানো। বিশ্ব সম্প্রতি শেখ হাসিনার মানবাধিকার লঙ্ঘনের ভয়াবহতা বুঝতে পেরেছে।
রোববার (২২ ডিসেম্বর) ইন্টারপোলের রেড নোটিশ জারি নিয়ে আওয়ামী লীগের ফেসবুক পেজে দেওয়া একটি পোস্টের ছবি নিজের পেজে শেয়ার করে তিনি এ মন্তব্য করেন।
ফেসবুক পোস্টে শফিকুল আলম লেখেন, “বাংলাদেশ আওয়ামী লীগ আজ একটি অপতথ্য ছড়িয়ে বলেছে, প্রধান উপদেষ্টার কার্যালয়ের প্রেস উইং এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান এই গুজবের পেছনে রয়েছে।”
তিনি আরও লেখেন, “পরিষ্কারভাবে জানাতে চাই যে, ইন্টারপোল গণহত্যাকারী শেখ হাসিনার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারি করেছে, এমন কোনও গুজব আমরা ছড়াইনি। আমার কোনও সহকর্মীও এ ধরনের কোনও মন্তব্য করেননি। কোনও সাংবাদিকও তাদের সঙ্গে যোগাযোগ করেননি। গুজব ছড়ানো একমাত্র বাংলাদেশ আওয়ামী লীগ, তাদের সহযোগী ও সমর্থকদের কাজ।”
প্রেস সচিব লেখেন, “তবে আমরা এটুকু বলতে পারি, দেরিতে হোক বা দ্রুত হোক, আমরা শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যা, গুম ও দুর্নীতির অভিযোগে প্রত্যর্পণ চাইব।”
ভারতের উদ্দেশে তিনি বলেন, “ভারতের সঙ্গে আমাদের প্রত্যর্পণ চুক্তি রয়েছে। আমরা আশা করি, ভারত এই চুক্তির প্রতি সম্মান জানাবে।” তিনি লেখেন, “শেখ হাসিনা ছাত্র, শ্রমিক ও এমনকি মাত্র চার বছরের শিশুরও হত্যাকারী, হাজারও মানুষের গুম-জননী, যাদের বেশিরভাগই ছিলেন বিরোধী দলের কর্মী। বিশ্ব সম্প্রতি শেখ হাসিনার মানবাধিকার লঙ্ঘনের ভয়াবহতা বুঝতে পেরেছে।”
প্রেস সচিব আরও বলেন, “লাতিন আমেরিকাসহ বিশ্বের অন্যান্য দেশের স্বৈরশাসকদের গল্পগুলো বারবার প্রমাণ করে যে- স্বৈরশাসকদের অধ্যায় কারাগারেই শেষ হয়।”


হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
সজীব ওয়াজেদ জয়ের সম্পদ জব্দে যুক্তরাষ্ট্রে চিঠি পাঠাচ্ছে দুদক
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
বছরের শেষ দিনে রাজধানী ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
দক্ষিণ কোরিয়ায় ১৮১ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত অন্তত ৪৭
৪৭তম বিসিএসের আবেদন আজ থেকে শুরু
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আজ সংবাদ সম্মেলন বৈষম্যবিরোধী আন্দোলনের
এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় দুর্ঘটনা: বাসচালক গ্রেপ্তার
সাংবাদিকসহ বেসরকারি সবার সচিবালয়ে ‘প্রবেশ পাস’ বাতিল
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
মাহফিলে জাতীয় ঐক্যের আহ্বান মিজানুর রহমান আজহারীর
ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজা উপত্যকায় ২৪ ঘণ্টায় ৩৭ ফিলিস্তিনি নিহত
রিহ্যাব আয়োজিত আবাসন মেলায় ৪০৩ কোটি টাকার ফ্ল্যাট ও প্লট বিক্রি-বুকিং
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন
পরপর পাঁচ ঘণ্টার ব্যবধানে সচিবালয়ে আগুনের ঘটনায় দেশজুড়ে নতুন চাঞ্চল্যের সৃষ্টি
কেউ সাংবাদিকদের হুমকি দিলেই আমাদের জানাবেন: সারজিস
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
মোজাম্বিকে কারাগারে ভয়াবহ দাঙ্গা: নিহত ৩৩, ১৫০০ বন্দির পলায়ন
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা