ছাত্রদের নতুন দল আসছে, তাদের লক্ষ্য কি?
বিজয় দিবস উপলক্ষ্যে গত ১৬ই ডিসেম্বর ঢাকায় বিজয় র্যালির আয়োজন করে জাতীয় নাগরিক কমিটি। বিকেলে বাংলামোটর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় অভিমুখে বেশ বড়সড় মিছিল নিয়ে এই কর্মসূচি পালন করেন নাগরিক কমিটির নেতারা। এর আগে নাগরিক কমিটির পক্ষ থেকে ছোট আকারে বিভিন্ন কর্মসূচি পালন করা হলেও ঘটা করে শোডাউন দেখা যায়নি।
বিজয় র্যালিতে দেখা যায়, ঢাকার বিভিন্ন থানা থেকে সংগঠনের ব্যানার নিয়ে সদস্যরা উপস্থিতি হয়েছেন। এছাড়া ঢাকার বাইরের বিভিন্ন জেলা-উপজেলা-থানা থেকেও ঢাকার র্যালিতে যোগ দেন অনেকে।
জাতীয় নাগরিক কমিটির এই কর্মসূচি রাজনীতির মঞ্চে বেশ তাৎপর্যপূর্ণ। কারণ গত ৫ই অগাস্ট বাংলাদেশে ছাত্র-জনতার অভ্যুত্থান সফল হওয়ার পর থেকেই আন্দোলনের নেতারা নতুন যে রাজনৈতিক দলের কথা বলে আসছেন তার প্রস্তুতি চলছে নাগরিক কমিটির অধীনে। যেখানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনও ভূমিকা রাখছে।
নাগরিক কমিটি বলছে, বিজয় র্যালিসহ ধারাবাহিক এরকম কমূর্সচি সামনে আরও আছে। মূলত এসব কর্মসূচির মাধ্যমেই একটি রাজনৈতিক দলের সাংগঠনিক কাঠামো তৈরি হবে। আগামী মাস দুয়েকের মধ্যেই স্পষ্ট হবে নতুন দলের কাঠামো।
জাতীয় নাগিরিক কমিটির বিভিন্ন পর্যায়ে কথা বলে জানা যাচ্ছে, শুরুতে ২০২৫ সালের জানুয়ারির মধ্যেই রাজনৈতিক দল গঠনের লক্ষ্য ছিল। তবে নানা জটিলতায় সেটা আর সম্ভব হচ্ছে না। ফলে নতুন করে দল গঠনের সম্ভাব্য সময়সীমা ধরা হয়েছে ফেব্রুয়ারি। দলটির নেতারাও বিভিন্ন অনুষ্ঠানে 'দুয়েক মাসের মধ্যেই' রাজনৈতিক দল আসবে এমন বক্তব্য দিয়েছেন।
নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন বলেন, ইতোমধ্যেই তারা সারা দেশে প্রায় শ'খানেক জেলা-উপজেলা পর্যায়ের কমিটি গঠন করেছেন।
নারায়ণগঞ্জ সদরে নাগরিক কমিটির প্রতিনিধি মো. শওকত আলী জানিয়েছেন, থানা কমিটি গঠনের পর তাদের এখন লক্ষ্য পাড়া-মহল্লাভিত্তিক কর্মকাণ্ড বিস্তৃত করা।
জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আখতার হোসেন বলছেন, শীর্ষ নেতা কে বা কারা হবেন সেটা এখনও তারা ঠিক করেননি।
বাংলাদেশের বাস্তবতায় গত প্রায় চার দশকে আওয়ামী লীগ-বিএনপির মতো সারা দেশে বিস্তৃত বড় কোনও রাজনৈতিক দল তৈরি হয়নি। বিভিন্ন সময় বেশ কয়েকটি রাজনৈতিক দল গঠিত হলেও সেগুলো আওয়ামী লীগ-বিএনপির মতো বড় দলে রূপান্তরিত হতে পারেনি।


হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
সজীব ওয়াজেদ জয়ের সম্পদ জব্দে যুক্তরাষ্ট্রে চিঠি পাঠাচ্ছে দুদক
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
বছরের শেষ দিনে রাজধানী ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
দক্ষিণ কোরিয়ায় ১৮১ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত অন্তত ৪৭
৪৭তম বিসিএসের আবেদন আজ থেকে শুরু
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আজ সংবাদ সম্মেলন বৈষম্যবিরোধী আন্দোলনের
এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় দুর্ঘটনা: বাসচালক গ্রেপ্তার
সাংবাদিকসহ বেসরকারি সবার সচিবালয়ে ‘প্রবেশ পাস’ বাতিল
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
মাহফিলে জাতীয় ঐক্যের আহ্বান মিজানুর রহমান আজহারীর
ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজা উপত্যকায় ২৪ ঘণ্টায় ৩৭ ফিলিস্তিনি নিহত
রিহ্যাব আয়োজিত আবাসন মেলায় ৪০৩ কোটি টাকার ফ্ল্যাট ও প্লট বিক্রি-বুকিং
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন
পরপর পাঁচ ঘণ্টার ব্যবধানে সচিবালয়ে আগুনের ঘটনায় দেশজুড়ে নতুন চাঞ্চল্যের সৃষ্টি
কেউ সাংবাদিকদের হুমকি দিলেই আমাদের জানাবেন: সারজিস
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
মোজাম্বিকে কারাগারে ভয়াবহ দাঙ্গা: নিহত ৩৩, ১৫০০ বন্দির পলায়ন
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা