প্রকৃত গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় জাতিকে ঐক্যবদ্ধ হতে হবে: তারেক রহমান
প্রকৃত গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য জাতিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
শহীদ বুদ্ধিজীবীদের দেশের শ্রেষ্ঠ সন্তান হিসেবে উল্লেখ করে তিনি বলেন, তাঁরা একটি সমৃদ্ধ, ন্যায়ভিত্তিক এবং গণতান্ত্রিক রাষ্ট্রের স্বপ্ন দেখেছিলেন। কিন্তু হানাদার বাহিনীর দোসররা স্বাধীন বাংলাদেশকে মেধাশূন্য করার জন্য চূড়ান্ত বিজয়ের প্রাক্কালে পরিকল্পিতভাবে এ হত্যাযজ্ঞ চালায়।
শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে দেওয়া এক বাণীতে তারেক রহমান বলেন, ১৪ ডিসেম্বর জাতির ইতিহাসে এক শোকাবহ দিন।
তিনি মুক্তিযুদ্ধ চলাকালে শাহাদাতবরণকারী শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে তাঁদের রুহের মাগফিরাত কামনা করেন।
তারেক রহমান আরও বলেন, স্বাধীনতার পরপরই অগণতান্ত্রিক শক্তি নিজেদের প্রকৃত রূপ উন্মোচন করে এবং গণতান্ত্রিক অধিকারগুলো একে একে হরণ করতে শুরু করে। তাঁদের এই পদক্ষেপ রাষ্ট্রের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে দুর্বল করে এবং শহীদ বুদ্ধিজীবীদের গণতান্ত্রিক রাষ্ট্র ও সমাজ নির্মাণের প্রত্যাশাকে ভেঙে দেয়।
তিনি আওয়ামী লীগের ফ্যাসিবাদী শাসনের সমালোচনা করে বলেন, তাদের শাসনব্যবস্থা জাতিকে বিভেদ, সংকীর্ণতা এবং গুম-খুনের সংস্কৃতির মধ্যে আবদ্ধ করেছে। এটি গণতন্ত্রকে নির্বাসনে পাঠিয়ে দেশের জাতীয় অগ্রগতির পথে বাধা সৃষ্টি করেছে।
তারেক রহমান বলেন, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে জাতিকে আবারও ঐক্যবদ্ধ হতে হবে এবং প্রকৃত গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য কাজ করতে হবে। হারিয়ে যাওয়া আইনের শাসন, স্বাধীন বিচার বিভাগ, এবং বহুমতের সহাবস্থানের ভিত্তিতে একটি গণতান্ত্রিক ব্যবস্থা গড়ে তুলতে হবে। শহীদ বুদ্ধিজীবীরা আমাদের প্রেরণার উৎস হয়ে থাকবেন এবং তাঁদের আদর্শ আমাদের এগিয়ে যেতে সহায়তা করবে।


হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
সজীব ওয়াজেদ জয়ের সম্পদ জব্দে যুক্তরাষ্ট্রে চিঠি পাঠাচ্ছে দুদক
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
বছরের শেষ দিনে রাজধানী ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
দক্ষিণ কোরিয়ায় ১৮১ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত অন্তত ৪৭
৪৭তম বিসিএসের আবেদন আজ থেকে শুরু
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আজ সংবাদ সম্মেলন বৈষম্যবিরোধী আন্দোলনের
এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় দুর্ঘটনা: বাসচালক গ্রেপ্তার
সাংবাদিকসহ বেসরকারি সবার সচিবালয়ে ‘প্রবেশ পাস’ বাতিল
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
মাহফিলে জাতীয় ঐক্যের আহ্বান মিজানুর রহমান আজহারীর
ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজা উপত্যকায় ২৪ ঘণ্টায় ৩৭ ফিলিস্তিনি নিহত
রিহ্যাব আয়োজিত আবাসন মেলায় ৪০৩ কোটি টাকার ফ্ল্যাট ও প্লট বিক্রি-বুকিং
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন
পরপর পাঁচ ঘণ্টার ব্যবধানে সচিবালয়ে আগুনের ঘটনায় দেশজুড়ে নতুন চাঞ্চল্যের সৃষ্টি
কেউ সাংবাদিকদের হুমকি দিলেই আমাদের জানাবেন: সারজিস
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
মোজাম্বিকে কারাগারে ভয়াবহ দাঙ্গা: নিহত ৩৩, ১৫০০ বন্দির পলায়ন
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা