রংপুরে সমন্বয়ক সারজিস ও হাসনাতকে অবাঞ্ছিত ঘোষণা জাতীয় পার্টির
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক সারজিস আলম ও হাসনাত আব্দুল্লাহকে রংপুরে অবাঞ্ছিত ঘোষণা করেছেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান, রংপুর মহানগরের সভাপতি ও সাবেক সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা। গতকাল সোমবার রাতে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের উপস্থিতিতে রংপুরে দলের কার্যালয়ের প্রাঙ্গণে এক কর্মীসভায় এ ঘোষণা দেন তিনি।
মোস্তাফিজার রহমান মোস্তফা বলেন, জাতীয় পার্টিকে রাজনৈতিক সংলাপে না ডাকতে ফেসবুকে সারজিস আলম ও হাসনাত আব্দুল্লাহ যে ঘোষণা দিয়েছে, এ কারণে তারা রংপুরে আসতে পারবে না। কর্মী সভায় উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে জাতীয় পার্টির এই নেতা বলেন, ‘যার যা আছে তাই নিয়ে রংপুরের পার্টি অফিসে বসে থাকবেন। আমরা দেখিয়ে দিতে চাই, রংপুরে জাতীয় পার্টির শক্তি কতটুকু। যদি এই আন্দোলনকে জনস্রোত করতে না পারি, তাহলে জাতীয় পার্টি থেকে নাকে খত দিয়ে চলে যাব।’
রংপুরের মাটিতে সারজিস আলম ও হাসনাত আব্দুল্লাহকে কোনো কর্মসূচি করতে দেওয়া হবে না বলে ঘোষণা দিয়ে রংপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা আরও বলেন, ‘রংপুরের কোনো রাজনৈতিক সংলাপে যদি জাতীয় পার্টিকে ডাকা না হয়, সম্মান দেওয়া না হয়, তাহলে জাতীয় পার্টি নিজেই নিজেদের অধিকার আদায় করে নেবে।’ এজন্য নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহবান জানান তিনি।
এ সময় জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের ছাড়াও উপস্থিত ছিলেন প্রেসিডিয়াম সদস্য এস এম ইয়াসির, যুগ্ম মহাসচিব ও জেলা জাতীয় পার্টির সদস্য সচিব আব্দুর রাজ্জাক, জেলা জাতীয় পার্টির সাংগাঠনিক সম্পাদক শাহ্ মাহবুবার রহমানসহ স্থানীয় নেতারা।
এর আগে জাতীয় পার্টির সঙ্গে সংলাপ প্রসঙ্গে ক্ষোভ প্রকাশ করেছিলেন সারজিস আলম ও হাসনাত আব্দুল্লাহ। গত ৭ অক্টোবর নিজ নিজ ফেসবুকে পোস্ট দিয়ে ক্ষোভ প্রকাশ করেন তারা।


হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
সজীব ওয়াজেদ জয়ের সম্পদ জব্দে যুক্তরাষ্ট্রে চিঠি পাঠাচ্ছে দুদক
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
বছরের শেষ দিনে রাজধানী ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
দক্ষিণ কোরিয়ায় ১৮১ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত অন্তত ৪৭
৪৭তম বিসিএসের আবেদন আজ থেকে শুরু
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আজ সংবাদ সম্মেলন বৈষম্যবিরোধী আন্দোলনের
এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় দুর্ঘটনা: বাসচালক গ্রেপ্তার
সাংবাদিকসহ বেসরকারি সবার সচিবালয়ে ‘প্রবেশ পাস’ বাতিল
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
মাহফিলে জাতীয় ঐক্যের আহ্বান মিজানুর রহমান আজহারীর
ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজা উপত্যকায় ২৪ ঘণ্টায় ৩৭ ফিলিস্তিনি নিহত
রিহ্যাব আয়োজিত আবাসন মেলায় ৪০৩ কোটি টাকার ফ্ল্যাট ও প্লট বিক্রি-বুকিং
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন
পরপর পাঁচ ঘণ্টার ব্যবধানে সচিবালয়ে আগুনের ঘটনায় দেশজুড়ে নতুন চাঞ্চল্যের সৃষ্টি
কেউ সাংবাদিকদের হুমকি দিলেই আমাদের জানাবেন: সারজিস
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
মোজাম্বিকে কারাগারে ভয়াবহ দাঙ্গা: নিহত ৩৩, ১৫০০ বন্দির পলায়ন
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা