সরকারবিরোধী গুজব নিয়ে ফেসবুক পোস্টে যা বললেন আসিফ
শেখ হাসিনার পতনের পর ড. ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠনের পর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের সরকারবিরোধী গুজব ছড়িয়ে পড়েছে। এর মধ্যে গত দুই দিন আগে প্রধান উপদেষ্টা ড. ইউনূসসহ তার সরকারের বাকি উপদেষ্টারা দেশ ছেড়েছেন বলে গুজব ছড়িয়ে পড়ে। এসব গুজব নিয়ে সরব হয়েছেন অন্তর্বতী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
বুধবার সকালে আসিফ তার নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক পোস্টে লেখেন, ‘শুধু চেয়ারই না, প্রধান উপদেষ্টাসহ দেশ ছাড়লেন বাকি উপদেষ্টারাও।
সোর্স : চালাইদেন।’ উপদেষ্টা আসিফ মাহমুদের পোস্টে অনেকেই মন্তব্য করেছেন।
কাফি নামের একজন লিখেছেন, ‘ধরলাম ডক্টর ইউনূস পালিয়ে গেছে, মেনে নিলাম শিশু উপদেষ্টারা লুকিয়ে গেছে, তাদের কথা সব মেনে নিলাম। কিন্তু তাই বলে কি তাদের মা তাদের জান্নাতি আপা পবিত্র মানুষ হাসিনা ক্ষমতা ফিরে পেয়েছে! লাউড এন্ড ক্লিয়ার, মানুষ মরণশীল, ডক্টর ইউনূস এবং তাদের উপদেষ্টারা মরে গেলেও তারা ক্ষমতায় আসতে পারবে না।
আসার সম্ভাবনা ছিল কিন্তু এখন তো পাশের দেশ থেকেও দূরে চলে গেল আপা। সুন্দর শান্তির রুলসের বাংলাদেশ চাই।’ এমএ আহমেদ আজাদ লিখেছেন, ‘গুজবের হাতিয়ার হিসেবে এসব বিষয় করা সঠিক, গুজবে আতঙ্ক সৃষ্টি করা যায়, কিন্তু পরবর্তীতে এরাই নিন্দিত হয়।’
জয়নুল আবেদিন লিখেছেন, ‘ফ্যাসিবাদী চিন্তাভাবনা ও গণহত্যার পক্ষে যারা সমর্থন দেখাচ্ছেন, তাদের ইতিহাসের অন্ধকার দিকগুলো মনে রাখতে হবে।
আমাদের উচিত ইতিহাস থেকে শিক্ষা নিয়ে গণতন্ত্র ও মানবাধিকারের প্রতি আমাদের দায়িত্ব পালন করা। সামনের প্রজন্মকে একটি সুস্থ সমাজ উপহার দিতে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে।’
গোলাম মোস্তফা লিখেছেন, ‘ভাই আপনারা গুজবে কান না দিয়ে আপনাদের মতো কাজ করে যান। আপনাদের প্রতি আমাদের অটল বিশ্বাস আছে, আপনাদের প্রতি গভীর ভালোবাসা রইল।’
সোইব হোসেন লিখেছেন, ‘ডিমের দাম বৃদ্ধিতে আমি সরকারকেই দোষ দিব।
কেন কন্ট্রোল করতে পারতেছে না! ব্যবস্থা নেয় না কেন? এসব বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে নজরদারি দেওয়ার জোর আহ্বান জানাই।’


হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
সজীব ওয়াজেদ জয়ের সম্পদ জব্দে যুক্তরাষ্ট্রে চিঠি পাঠাচ্ছে দুদক
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
বছরের শেষ দিনে রাজধানী ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
দক্ষিণ কোরিয়ায় ১৮১ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত অন্তত ৪৭
৪৭তম বিসিএসের আবেদন আজ থেকে শুরু
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আজ সংবাদ সম্মেলন বৈষম্যবিরোধী আন্দোলনের
এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় দুর্ঘটনা: বাসচালক গ্রেপ্তার
সাংবাদিকসহ বেসরকারি সবার সচিবালয়ে ‘প্রবেশ পাস’ বাতিল
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
মাহফিলে জাতীয় ঐক্যের আহ্বান মিজানুর রহমান আজহারীর
ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজা উপত্যকায় ২৪ ঘণ্টায় ৩৭ ফিলিস্তিনি নিহত
রিহ্যাব আয়োজিত আবাসন মেলায় ৪০৩ কোটি টাকার ফ্ল্যাট ও প্লট বিক্রি-বুকিং
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন
পরপর পাঁচ ঘণ্টার ব্যবধানে সচিবালয়ে আগুনের ঘটনায় দেশজুড়ে নতুন চাঞ্চল্যের সৃষ্টি
কেউ সাংবাদিকদের হুমকি দিলেই আমাদের জানাবেন: সারজিস
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
মোজাম্বিকে কারাগারে ভয়াবহ দাঙ্গা: নিহত ৩৩, ১৫০০ বন্দির পলায়ন
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা