কেরু এন্ড কোম্পানির টেন্ডার বক্স ভাংচুরের অভিযোগ বিএনপির বিরুদ্ধে
চুয়াডাঙ্গার দর্শনায় ঐতিহ্যবাহী কেরু এন্ড কোম্পানির কমপ্লেক্স কার্যালয়ের তৃতীয় তলা থেকে নামিয়ে এনে রাস্তার ওপর প্রকাশ্যে টেন্ডার বাক্স ভাঙচুরের অভিযোগ ওঠেছে স্থানীয় বিএনপি ও যুবদলের নেতাকর্মীদের বিরুদ্ধে।
প্রত্যক্ষদর্শীরা জানান,সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে টেন্ডার বাক্স ভাঙচুরের ঘটনা ঘটে। ওইদিন ৯টি খামার ও কোম্পানির কেন কেরিয়ার টেন্ডার দাখিলের দিন ছিলো। টেন্ডার বাক্স খোলার পর বিএনপি ও যুবদলের ২৫ থেকে ৩০ জন কর্মী কার্যালয়ের তৃতীয় তলায় ওঠে বক্সটি নিচে নামিয়ে এনে ভাঙচুর করে।
টেন্ডার বক্স ভাঙচুরের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়লে দর্শনা থানা পুলিশকে খবর দেয়া হয়। খবর পেয়ে দর্শনা থানা পুলিশের এসআই সেকেন্দার, এসআই মারুফুল ইসলাম ও এএসআই আবু হানিফসহ পুলিশের একটি দল ঘটনাস্থলে এসে ভাঙা টেন্ডার বক্স উদ্ধার করে। এ সময় ভাঙচুরকারীরা মোটরসাইকেল ও রিক্সাভ্যানযোগে পালিয়ে যায়। পরে ভাঙা টেন্ডার বক্সটি কোম্পানির নিজস্ব নিরাপত্তা কর্মী দিয়ে নিজ কার্যালয়ের ভেতরে নিয়ে যাওয়া হয়।
তবে এ ঘটনাটি যে দুর্বৃত্তরা ঘটিয়েছে তা কার্যালয়ে স্থাপিত সিসি টিভি ক্যামেরা দেখলে সনাক্ত করা সম্ভব বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ।
এ বিষয়ে কেরু এন্ড কোম্পানির জিএম (প্রশাসন) ইউসুফ আলী জানান, সোমবার টেন্ডার সিডিউল দাখিলের শেষ দিন ছিলো। দাখিল করা সিডিউল টেন্ডার বাক্স থেকে বের করে গণনা করার সময় হঠাৎ কিছু ছেলে খালি টেন্ডার বাক্স অফিস থেকে নামিয়ে নিচে নিয়ে গিয়ে ভাঙচুর করে।
কোম্পানির এমডি রাব্বিক হাসান বলেছেন, শ্রমিকদের ট্রেনিং দেয়া হচ্ছে, আমি সেখানে ছিলাম। তবে আমি এডিএম ইউসুফে আলীর সঙ্গে কথা বলে জানতে পেরেছি যে খালি টেন্ডার বক্স ভাঙচুর করা হয়েছে। তবে এটা ন্যাক্কারজনক ঘটনা। আমরা আইনগত ব্যবস্থা গ্রহন করবো।
দর্শনা থানার ওসি শহিদ তিতুমীর বলেন, কেরু এন্ড কোম্পানির এমডি রাব্বিক হাসান আমাকে জানিয়েছেন যে এ ঘটনায় তাদের প্রতিষ্ঠানের তেমন কোনো ক্ষতি না হওয়ায় কর্তৃপক্ষের তরফ থেকে মামলা করা হবেনা।


হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
সজীব ওয়াজেদ জয়ের সম্পদ জব্দে যুক্তরাষ্ট্রে চিঠি পাঠাচ্ছে দুদক
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
বছরের শেষ দিনে রাজধানী ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
দক্ষিণ কোরিয়ায় ১৮১ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত অন্তত ৪৭
৪৭তম বিসিএসের আবেদন আজ থেকে শুরু
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আজ সংবাদ সম্মেলন বৈষম্যবিরোধী আন্দোলনের
এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় দুর্ঘটনা: বাসচালক গ্রেপ্তার
সাংবাদিকসহ বেসরকারি সবার সচিবালয়ে ‘প্রবেশ পাস’ বাতিল
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
মাহফিলে জাতীয় ঐক্যের আহ্বান মিজানুর রহমান আজহারীর
ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজা উপত্যকায় ২৪ ঘণ্টায় ৩৭ ফিলিস্তিনি নিহত
রিহ্যাব আয়োজিত আবাসন মেলায় ৪০৩ কোটি টাকার ফ্ল্যাট ও প্লট বিক্রি-বুকিং
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন
পরপর পাঁচ ঘণ্টার ব্যবধানে সচিবালয়ে আগুনের ঘটনায় দেশজুড়ে নতুন চাঞ্চল্যের সৃষ্টি
কেউ সাংবাদিকদের হুমকি দিলেই আমাদের জানাবেন: সারজিস
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
মোজাম্বিকে কারাগারে ভয়াবহ দাঙ্গা: নিহত ৩৩, ১৫০০ বন্দির পলায়ন
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা