এই নির্বাচনে ৫ শতাংশ ভোট পড়বে কি না, সন্দেহ আছে: মঈন খান
৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৫ শতাংশ ভোট পড়বে কি না, তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান। তিনি মনে করেন, বিএনপির পাশাপাশি আওয়ামী লীগের লোকজনও ভোট দিতে যাবে না। কারণ, তারা জানে, দলীয় মনোনয়ন পাওয়ার মাধ্যমে তাদের প্রার্থী ইতিমধ্যে জয়লাভ করে ফেলেছে।
আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ৭ জানুয়ারির নির্বাচন বর্জনের আহ্বান জানিয়ে এই সভার আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল।
৭ জানুয়ারি দেশে নির্বাচন নয়, সেদিন একটি ভুয়া নির্বাচনের নাটক মঞ্চস্থ হবে বলে মনে করেন আবদুল মঈন খান। তিনি বলেন, নির্বাচনের ফলাফল ইতিমধ্যে নির্ধারিত হয়েছে। মনোনয়নের আগেই ৩০০ আসনের মধ্যে কে কোন আসন নেবে, তা নির্ধারিত হয়ে গেছে। ভোট কারচুপির প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, ভোট রিগিং (কারচুপি) বলে একটা শব্দ আছে। এটা তো ভোট রিগিং নয়, সারা দেশ রিগিং করে ফেলছে। মানুষ তো চুরি করে লুকিয়ে-চুকিয়ে, যাতে অন্য কেউ জানতে না পারেন। আজকে এই সরকার রিগিং প্রকাশ্যে, সবাইকে ঘোষণা দিয়ে, টাকার ভাগ-বাঁটোয়ারা করে ৩০০ আসন নির্ধারণ করে দিয়েছে নির্বাচনের এক মাস আগেই।
আওয়ামী লীগ সরকারের অধীন এই নির্বাচনে জনগণকে ভোট না দেওয়ার আহ্বান জানিয়ে আবদুল মঈন খান বলেন, ‘এই সাজানো ও ভুয়া নির্বাচনে ভোট দেওয়া না-দেওয়ার মধ্যে কোনো পার্থক্য নেই। আওয়ামী লীগের সমর্থকেরাও এই নির্বাচনে ভোট দিতে যাবে না। কেন যাবে? আওয়ামী লীগের সমর্থকেরা যদি জানে তার প্রার্থী ইতিমধ্যে এমপি হয়ে গিয়েছে মনোনয়ন পাওয়ার মধ্যে, সে ভাবছে, খামাখা ভোট দিতে গিয়ে আমার সময়–শক্তি কেন নষ্ট করব?’
এই নির্বাচনে ৫ শতাংশ ভোট পড়বে কি না, তা নিয়ে সন্দেহ প্রকাশ করে আবদুল মঈন খান বলেন, ‘তবে যে নির্বাচনের ফলাফল ঘোষিত হবে, সেটা ৫ শতাংশ যদি ৫০ শতাংশে উন্নীত হয় তাহলে আমার আপত্তি নাই। কারণ, এই হার তো ভোটারদের উপস্থিতি দিয়ে নির্ধারিত হয় না। এই সংখ্যা নির্ধারিত হয় নির্বাচন কমিশনের কল্পনায়। তারা বিশ্ববাসীদের প্রতারিত করার জন্য যে হার দেখানোর প্রয়োজন মনে করবে, ভোটের ফলাফলে সেই সংখ্যাই দেখাবে। কাজেই এটা নিয়ে আমার আপত্তি নেই।’
এ সময় আরও বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান জয়নুল আবেদীন, মুক্তিযোদ্ধা ফজলুর রহমান, বিএনপির মুক্তিযোদ্ধাবিষয়ক সম্পাদক লেফটেন্যান্ট কর্নেল (অব.) জয়নাল আবেদীন, জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সহসভাপতি প্রকৌশলী আবদুল হালিম প্রমুখ। জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের নেতা নজরুল ইসলাম এই সভার সভাপতিত্ব করেন।


হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
সজীব ওয়াজেদ জয়ের সম্পদ জব্দে যুক্তরাষ্ট্রে চিঠি পাঠাচ্ছে দুদক
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
বছরের শেষ দিনে রাজধানী ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
দক্ষিণ কোরিয়ায় ১৮১ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত অন্তত ৪৭
৪৭তম বিসিএসের আবেদন আজ থেকে শুরু
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আজ সংবাদ সম্মেলন বৈষম্যবিরোধী আন্দোলনের
এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় দুর্ঘটনা: বাসচালক গ্রেপ্তার
সাংবাদিকসহ বেসরকারি সবার সচিবালয়ে ‘প্রবেশ পাস’ বাতিল
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
মাহফিলে জাতীয় ঐক্যের আহ্বান মিজানুর রহমান আজহারীর
ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজা উপত্যকায় ২৪ ঘণ্টায় ৩৭ ফিলিস্তিনি নিহত
রিহ্যাব আয়োজিত আবাসন মেলায় ৪০৩ কোটি টাকার ফ্ল্যাট ও প্লট বিক্রি-বুকিং
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন
পরপর পাঁচ ঘণ্টার ব্যবধানে সচিবালয়ে আগুনের ঘটনায় দেশজুড়ে নতুন চাঞ্চল্যের সৃষ্টি
কেউ সাংবাদিকদের হুমকি দিলেই আমাদের জানাবেন: সারজিস
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
মোজাম্বিকে কারাগারে ভয়াবহ দাঙ্গা: নিহত ৩৩, ১৫০০ বন্দির পলায়ন
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা