খালেদা জিয়া ভালো আছেন: ডা. জাহিদ
রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্টাবল আছে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক টিমের সদস্য ও বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. এজেড এম জাহিদ হোসেন।
শুক্রবার (৩০ এপ্রিল) রাত সোয়া ৯টার দিকে বাংলানিউজকে তিনি বলেন, আমি আজকে ম্যাডামকে দেখে এসেছি।
তার শারীরিক অবস্থা স্টাবল আছে। করোনা টেস্ট আবার কবে করাবেন জানতে চাইলে তিনি বলেন, উনি এখন নন কোভিড জোনে চিকিৎসাধীন।
শারীরিক পরীক্ষা নিরীক্ষা কয়দিন চলবে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আজকে শুক্রবার বন্ধ গেলো, শনিবারও মে দিবসের বন্ধ। এ কারণে রোববার মেডিক্যাল বোর্ড বসে পুনরায় সিদ্ধান্ত হবে। রোববার অথবা সোমবার জানা যাবে উনি কখন বাসায় ফিরতে পারবেন। এর আগে বোর্ড বসে পরীক্ষার রিপোর্টগুলো রিভিউ করা হবে। রোগীর অবস্থার ওপরে সবকিছু নির্ভর করে।
এর আগে গত ২৭ এপ্রিল শারীরিক পরীক্ষা নিরীক্ষার জন্য খালেদা জিয়ার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।
ওই দিন রাতে তার চিকিৎসক টিমের সদস্য অধ্যাপক ডা. এফএম সিদ্দিকী সাংবাদিকদের বলেন, একটা থরো ইনভেস্টিগেশনের জন্য খালেদা জিয়াকে অস্থায়ীভাবে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। আমাদের দুটো উদ্দেশ্য, একটা হলো কোভিডের সময় আমরা যে টেস্টগুলো করেছিলাম সেগুলো আবার দেখা। এর পাশাপাশি আমরা আরও অনেকগুলো ইনভেস্টিগেশন করতে চাই। যেহেতু করোনার ভয়ে গত একবছর ওনার কোনো পরীক্ষা নিরীক্ষার করা হয়নি, সেজন্য এখন সেগুলো করা হচ্ছে।
গত ১০ এপ্রিল খালেদা জিয়ার বাসার আটজন কর্মীসহ তার করোনা রিপোর্ট পজিটিভ আসে। পরে গত ২৫ এপ্রিল দ্বিতীয়বার টেস্টেও তার করোনা পজিটিভ আসে।
তবে তার চিকিৎসকরা বলেন, দ্বিতীয়বার টেস্টেও খালেদা জিয়ার করোনা রিপোর্ট পজিটিভ আসলেও তিনি করোনা থেকে সম্পূর্ণ ঝুক্তিমুক্ত আছেন। তার মধ্যে করোনার কোনো উপসর্গ নেই।


হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
সজীব ওয়াজেদ জয়ের সম্পদ জব্দে যুক্তরাষ্ট্রে চিঠি পাঠাচ্ছে দুদক
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
বছরের শেষ দিনে রাজধানী ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
দক্ষিণ কোরিয়ায় ১৮১ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত অন্তত ৪৭
৪৭তম বিসিএসের আবেদন আজ থেকে শুরু
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আজ সংবাদ সম্মেলন বৈষম্যবিরোধী আন্দোলনের
এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় দুর্ঘটনা: বাসচালক গ্রেপ্তার
সাংবাদিকসহ বেসরকারি সবার সচিবালয়ে ‘প্রবেশ পাস’ বাতিল
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
মাহফিলে জাতীয় ঐক্যের আহ্বান মিজানুর রহমান আজহারীর
ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজা উপত্যকায় ২৪ ঘণ্টায় ৩৭ ফিলিস্তিনি নিহত
রিহ্যাব আয়োজিত আবাসন মেলায় ৪০৩ কোটি টাকার ফ্ল্যাট ও প্লট বিক্রি-বুকিং
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন
পরপর পাঁচ ঘণ্টার ব্যবধানে সচিবালয়ে আগুনের ঘটনায় দেশজুড়ে নতুন চাঞ্চল্যের সৃষ্টি
কেউ সাংবাদিকদের হুমকি দিলেই আমাদের জানাবেন: সারজিস
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
মোজাম্বিকে কারাগারে ভয়াবহ দাঙ্গা: নিহত ৩৩, ১৫০০ বন্দির পলায়ন
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা