ফতোয়াবাজরা নানা সময়ে সমাজে অস্থিরতা তৈরি করেছে
তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, মৌলবাদী গোষ্ঠীগুলো যুগে যুগে দেশকে পিছিয়ে দেওয়ার অপচেষ্টা চালিয়েছে। আজকেও দেশের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র হচ্ছে, নানা বিষয়ে অপব্যাখ্যা ও ফতোয়া দেওয়া হচ্ছে।
এই ফতোয়াবাজরা নানা সময়ে ফতোয়া দিয়ে সমাজে অস্থিরতা তৈরি করেছে।
শুক্রবার (০৪ ডিসেম্বর) রাজধানীর মিন্টু রোডের সরকারি বাসভবন থেকে অনলাইনে বাংলাদেশ বেতারের খুলনা কেন্দ্রের ৫০ বছরপূর্তি অনুষ্ঠানমালা উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃব্যে সমসাময়িক প্রসঙ্গে তিনি একথা বলেন।
তথ্যসচিব খাজা মিয়া, বাংলাদেশ বেতারের মহাপরিচালক হোসনে আরা তালুকদার অনলাইনে এবং খুলনা সিটি মেয়র তালুকদার আবদুল খালেক, খুলনা জেলা পরিষদের চেয়ারম্যান শেখ হারুন অর রশীদ খুলনা বেতারকেন্দ্রে উপস্থিত হয়ে অনুষ্ঠানে যোগ দেন। খুলনা কেন্দ্রের আঞ্চলিক পরিচালক মো. বশির উদ্দীন সভায় সভাপতিত্ব করেন।
তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেন, দেশ যাতে প্রগতির দিকে যায় এবং একইসাথে দেশের ভবিষ্যৎ প্রজন্ম যেন দেশপ্রেম, মেধা ও মননের সমন্বয়ে আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের তৈরি করতে পারে, সেই লক্ষ্য নিয়েই গণমাধ্যমের অনুষ্ঠান নির্মাণ করতে হবে। বিনোদন দেওয়ার ক্ষেত্রেও আমাদের কৃষ্টি-সংস্কৃতি-ঐতিহ্যকে প্রাধান্য দিতে হবে, তাহলেই আকাশ- সংস্কৃতির আগ্রাসন মোকাবিলা করে আমরা দেশকে বঙ্গবন্ধুর স্বপ্নের ঠিকানায় পৌঁছে দিতে পারবো।
তথ্যমন্ত্রী এসময় সুবর্ণজয়ন্তী উপলক্ষে বেতারের খুলনা কেন্দ্রসহ পুরো বেতার পরিবারকে অভিনন্দন জানান।
সমুদ্র এবং পাহাড় চূড়াসহ সকল প্রান্তে অবস্থিত জনমানুষের কাছে পৌঁছানোর জন্য বেতারকে অনন্য গণমাধ্যম হিসেবে অভিহিত করে তিনি বলেন, বাংলাদেশের ইতিহাস-ঐতিহ্য-সংস্কৃতি সবকিছুর সঙ্গে বেতার জড়িয়ে আছে।
‘স্বাধীন বাংলা বেতার কেন্দ্র বাংলাদেশ বেতারের সবচেয়ে বড় অর্জন। ১৯৭১ সালে কালুরঘাট বেতার কেন্দ্র থেকে জাতির পিতা বঙ্গবন্ধুর দেওয়া স্বাধীনতার ঘোষণা পাঠ করে শুনিয়েছিলেন তৎকালীন চট্টগ্রাম আওয়ামী লীগের সভাপতি এম এ হান্নান। মুক্তিযুদ্ধের সময় স্বাধীন বাংলা বেতার কেন্দ্র দেশের সমস্ত মুক্তিকামী মানুষকে প্রেরণা জুগিয়েছে। স্বাধীনতার পর দেশগঠনেও ব্যাপক ভূমিকা রেখেছে বেতার। খুলনা কেন্দ্রও গত ৫০ বছর ধরে এর ব্যাতিক্রম নয়। ’
কোভিড পরিস্থিতি মোকাবিলাতেও বেতার অগ্রণী ভূমিকা পালন করছে উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, বেতারের সেবাকে আরও এগিয়ে নিতে শিগগিরই বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে বেতার সম্প্রচার শুরু হবে।
তথ্যসচিব খাজা মিয়া খুলনা কেন্দ্রসহ বেতারের সবাইকে সংস্থাটির সুবর্ণজয়ন্তী উপলক্ষে শুভেচ্ছা জানান।
বাংলাদেশ বেতারের মহাপরিচালক হোসনে আরা তালুকদার অনুষ্ঠানে সব সময়ে বিশেষ করে কোভিড-১৯ মোকাবিলায় জনগণকে সঠিক বার্তা, তথ্য ও অনুষ্ঠান উপহার দিতে বেতারের চলমান কর্মপ্রবাহের বর্ণনা দেন। তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, মৌলবাদী গোষ্ঠীগুলো যুগে যুগে দেশকে পিছিয়ে দেওয়ার অপচেষ্টা চালিয়েছে। আজকেও দেশের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র হচ্ছে, নানা বিষয়ে অপব্যাখ্যা ও ফতোয়া দেওয়া হচ্ছে।
এই ফতোয়াবাজরা নানা সময়ে ফতোয়া দিয়ে সমাজে অস্থিরতা তৈরি করেছে।
শুক্রবার (০৪ ডিসেম্বর) রাজধানীর মিন্টু রোডের সরকারি বাসভবন থেকে অনলাইনে বাংলাদেশ বেতারের খুলনা কেন্দ্রের ৫০ বছরপূর্তি অনুষ্ঠানমালা উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃব্যে সমসাময়িক প্রসঙ্গে তিনি একথা বলেন।
তথ্যসচিব খাজা মিয়া, বাংলাদেশ বেতারের মহাপরিচালক হোসনে আরা তালুকদার অনলাইনে এবং খুলনা সিটি মেয়র তালুকদার আবদুল খালেক, খুলনা জেলা পরিষদের চেয়ারম্যান শেখ হারুন অর রশীদ খুলনা বেতারকেন্দ্রে উপস্থিত হয়ে অনুষ্ঠানে যোগ দেন। খুলনা কেন্দ্রের আঞ্চলিক পরিচালক মো. বশির উদ্দীন সভায় সভাপতিত্ব করেন।
তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেন, দেশ যাতে প্রগতির দিকে যায় এবং একইসাথে দেশের ভবিষ্যৎ প্রজন্ম যেন দেশপ্রেম, মেধা ও মননের সমন্বয়ে আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের তৈরি করতে পারে, সেই লক্ষ্য নিয়েই গণমাধ্যমের অনুষ্ঠান নির্মাণ করতে হবে। বিনোদন দেওয়ার ক্ষেত্রেও আমাদের কৃষ্টি-সংস্কৃতি-ঐতিহ্যকে প্রাধান্য দিতে হবে, তাহলেই আকাশ- সংস্কৃতির আগ্রাসন মোকাবিলা করে আমরা দেশকে বঙ্গবন্ধুর স্বপ্নের ঠিকানায় পৌঁছে দিতে পারবো।
তথ্যমন্ত্রী এসময় সুবর্ণজয়ন্তী উপলক্ষে বেতারের খুলনা কেন্দ্রসহ পুরো বেতার পরিবারকে অভিনন্দন জানান।
সমুদ্র এবং পাহাড় চূড়াসহ সকল প্রান্তে অবস্থিত জনমানুষের কাছে পৌঁছানোর জন্য বেতারকে অনন্য গণমাধ্যম হিসেবে অভিহিত করে তিনি বলেন, বাংলাদেশের ইতিহাস-ঐতিহ্য-সংস্কৃতি সবকিছুর সঙ্গে বেতার জড়িয়ে আছে।
‘স্বাধীন বাংলা বেতার কেন্দ্র বাংলাদেশ বেতারের সবচেয়ে বড় অর্জন। ১৯৭১ সালে কালুরঘাট বেতার কেন্দ্র থেকে জাতির পিতা বঙ্গবন্ধুর দেওয়া স্বাধীনতার ঘোষণা পাঠ করে শুনিয়েছিলেন তৎকালীন চট্টগ্রাম আওয়ামী লীগের সভাপতি এম এ হান্নান। মুক্তিযুদ্ধের সময় স্বাধীন বাংলা বেতার কেন্দ্র দেশের সমস্ত মুক্তিকামী মানুষকে প্রেরণা জুগিয়েছে। স্বাধীনতার পর দেশগঠনেও ব্যাপক ভূমিকা রেখেছে বেতার। খুলনা কেন্দ্রও গত ৫০ বছর ধরে এর ব্যাতিক্রম নয়। ’
কোভিড পরিস্থিতি মোকাবিলাতেও বেতার অগ্রণী ভূমিকা পালন করছে উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, বেতারের সেবাকে আরও এগিয়ে নিতে শিগগিরই বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে বেতার সম্প্রচার শুরু হবে।
তথ্যসচিব খাজা মিয়া খুলনা কেন্দ্রসহ বেতারের সবাইকে সংস্থাটির সুবর্ণজয়ন্তী উপলক্ষে শুভেচ্ছা জানান।
বাংলাদেশ বেতারের মহাপরিচালক হোসনে আরা তালুকদার অনুষ্ঠানে সব সময়ে বিশেষ করে কোভিড-১৯ মোকাবিলায় জনগণকে সঠিক বার্তা, তথ্য ও অনুষ্ঠান উপহার দিতে বেতারের চলমান কর্মপ্রবাহের বর্ণনা দেন।

হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
সজীব ওয়াজেদ জয়ের সম্পদ জব্দে যুক্তরাষ্ট্রে চিঠি পাঠাচ্ছে দুদক
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
বছরের শেষ দিনে রাজধানী ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত

দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
দক্ষিণ কোরিয়ায় ১৮১ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত অন্তত ৪৭
৪৭তম বিসিএসের আবেদন আজ থেকে শুরু
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আজ সংবাদ সম্মেলন বৈষম্যবিরোধী আন্দোলনের
এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় দুর্ঘটনা: বাসচালক গ্রেপ্তার
সাংবাদিকসহ বেসরকারি সবার সচিবালয়ে ‘প্রবেশ পাস’ বাতিল
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
মাহফিলে জাতীয় ঐক্যের আহ্বান মিজানুর রহমান আজহারীর
ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজা উপত্যকায় ২৪ ঘণ্টায় ৩৭ ফিলিস্তিনি নিহত
রিহ্যাব আয়োজিত আবাসন মেলায় ৪০৩ কোটি টাকার ফ্ল্যাট ও প্লট বিক্রি-বুকিং
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন
পরপর পাঁচ ঘণ্টার ব্যবধানে সচিবালয়ে আগুনের ঘটনায় দেশজুড়ে নতুন চাঞ্চল্যের সৃষ্টি
কেউ সাংবাদিকদের হুমকি দিলেই আমাদের জানাবেন: সারজিস
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
মোজাম্বিকে কারাগারে ভয়াবহ দাঙ্গা: নিহত ৩৩, ১৫০০ বন্দির পলায়ন
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা