যুবলীগের বড় পদে বঙ্গবন্ধু পরিবারের ৩ ‘ভাই
জাতীয় কংগ্রেসের ১ বছর পরে ঘোষণা করা হল আওয়ামী লীগের সহযোগী সংগঠন আওয়ামী যুবলীগের ২০১ সদস্য বিশিষ্ট পুর্ণাঙ্গ কমিটি। আজ (শনিবার) দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এই কমিটি ঘোষণা করেন।
এইবারের কমিটিতে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের পরিবারের তিন উদিয়মান রাজনৈতিক মুখের স্থান হয়েছে। তবে তারা সবাই গুরুত্বপূর্ণ পদে আসীন হয়েছেন।
সংগঠনে আগে থেকেই সভাপতি হিসাবে আছেন শেখ ফজলে শামস পরশ। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ভাগ্নে ও যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মনির বড় ছেলে। পরশের ছোট ভাই ঢাকা দক্ষিন সিটির মেয়র ফজলে নূর তাপস।
এছাড়া বাংলাদেশ আওয়ামী লীগের সহযোগী সংগঠন আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য নির্বাচিত হয়েছেন শেখ ফজলে ফাহিম। তিনি আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিমের ছেলে। পাশাপাশি ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই-এর সভাপতি তিনি। কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন তার ছোট ভাই ব্যারিস্টার শেখ ফজলে নাইম।
পারিবারিকভাবে শেখ ফজলে ফাহিম হচ্ছেন যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশের আপন চাচাতো ভাই। যুবলীগের প্রতিষ্ঠাতা ফজলুল হক মনির আপন ছোট ভাই হন এই শেখ ফজলে ফাহিমের বাবা শেখ ফজলুল করিম সেলিম।
আবার বঙ্গবন্ধু পরিবারের অপর সদস্য, ফরিদপুর-৪ আসনের সাংসদ মুজিবর রহমান চৌধুরী নিক্সনও এবারের যুবলীগের কমিটিতে প্রেসিডিয়াম সদস্য হয়েছেন। নিক্সনের দাদি ফাতেমা ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের আপন বড় বোন। সেই হিসাবে তিনি বঙ্গবন্ধুর নাতি হন।
এছাড়া বঙ্গবন্ধুর ছোট ভাই শেখ আবু নাসেরের ছোট ছেলে শেখ সোহেল এবারের কমিটিতে প্রেসিডিয়াম সদস্য হয়েছেন। শেখ সোহেল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ছিলেন।
সব মিলিয়ে এইবারের যুবলীগের কমিটি অনেক চমক দিয়েছে জনগনকে। ব্যারিস্টার সুমনের রাজনীতিতে পরিচিতি ও ছাত্রলীগের সাবেক সভাপতি সোহাগের জায়গা পাওয়াটাও বুঝিয়ে দেয় রাজনীতি আসলেই রাজার নীতি।


হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
সজীব ওয়াজেদ জয়ের সম্পদ জব্দে যুক্তরাষ্ট্রে চিঠি পাঠাচ্ছে দুদক
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
বছরের শেষ দিনে রাজধানী ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
দক্ষিণ কোরিয়ায় ১৮১ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত অন্তত ৪৭
৪৭তম বিসিএসের আবেদন আজ থেকে শুরু
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আজ সংবাদ সম্মেলন বৈষম্যবিরোধী আন্দোলনের
এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় দুর্ঘটনা: বাসচালক গ্রেপ্তার
সাংবাদিকসহ বেসরকারি সবার সচিবালয়ে ‘প্রবেশ পাস’ বাতিল
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
মাহফিলে জাতীয় ঐক্যের আহ্বান মিজানুর রহমান আজহারীর
ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজা উপত্যকায় ২৪ ঘণ্টায় ৩৭ ফিলিস্তিনি নিহত
রিহ্যাব আয়োজিত আবাসন মেলায় ৪০৩ কোটি টাকার ফ্ল্যাট ও প্লট বিক্রি-বুকিং
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন
পরপর পাঁচ ঘণ্টার ব্যবধানে সচিবালয়ে আগুনের ঘটনায় দেশজুড়ে নতুন চাঞ্চল্যের সৃষ্টি
কেউ সাংবাদিকদের হুমকি দিলেই আমাদের জানাবেন: সারজিস
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
মোজাম্বিকে কারাগারে ভয়াবহ দাঙ্গা: নিহত ৩৩, ১৫০০ বন্দির পলায়ন
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা