খোকার প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ৮ দিনব্যাপী কর্মসূচি শুরু
অবিভক্ত ঢাকার সাবেক মেয়র, সাবেক মন্ত্রী ও বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার মৃত্যুবার্ষিকী উপলক্ষে ৮ দিনব্যাপী কর্মসূচি শুরু হয়েছে।
আগামী ৪ নভেম্বর সাদেক হোসেন খোকার প্রথম মৃত্যুবার্ষিকী। গত বছর এইদিনে চিকিৎসাধীন অবস্থায় যুক্তরাষ্ট্রে মারা যান তিনি।
বিএনপি কেন্দ্রীয় দফতরের চলতি দায়িত্বপ্রাপ্ত দলটির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স শুক্রবার এক প্রেস বিজ্ঞপ্তিতে বলেন, শুক্রবার বাদ জুম্মা মসজিদে মসজিদে মরহুম সাদেক হোসেন খোকার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাতের মাধ্যমে ৮ দিনব্যাপী কর্মসূচির শুরুর প্রথম দিনে বিভিন্ন মসজিদে দোয়ায় মুসল্লিদের সঙ্গে স্থানীয় নেতাকর্মীরা অংশ নেন।
খোকার ১ম মৃত্যুবার্ষিকী পালন কমিটির উদ্যোগে ২ নভেম্বর থেকে দুই দিনব্যাপী জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে তার কর্মময় জীবনভিত্তিক প্রামাণ্য ও আলোক চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হবে। ৩ নভেম্বর সাদেক হোসেন খোকার কর্মময় জীবনের ওপর সাদেক হোসেন খোকা ফাউন্ডেশন ভার্চুয়াল আলোচনার আয়োজন করেছে। ৪ নভেম্বর মৃত্যুবার্ষিকীর দিন সকাল ১১টায় জুরাইন কবরস্থানে কোরআন খতম, ফাতেহা পাঠ, পুষ্পমাল্য অর্পণ ও মোনাজাত অনুষ্ঠিত হবে। এদিন মহানগরব্যাপী মসজিদগুলোতে বিশেষ দোয়াও অনুষ্ঠিত হবে। মরহুমের পরিবারের উদ্যোগে ৪ নভেম্বর বাদ আসর ব্রাদার্স ইউনিয়ন ক্লাব মাঠে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হবে।
৫ নভেম্বর ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি এবং ৬ নভেম্বর ঢাকা মহানগর উত্তর বিএনপি পৃথক পৃথক আলোচনা সভা ও দোয়া মাহফিল কর্মসূচির আয়োজন করবে।
এছাড়া ৩১ অক্টোবর থেকে ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে মরহুম সাদেক হোসেন খোকার রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
এছাড়াও শনিবার বিকাল সাড়ে তিনটায় বংশাল থানা বিএনপির উদ্যোগে বংশাল থানা বিএনপির কার্যালয়ে মরহুম সাদেক হোসেন খোকার আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে । ৫ নভেম্বর ফরিদাবাদ মাদ্রাসা ও ৬ নভেম্বর মশুরীখোলা শাহ সাহেব বাড়ী মসজিদে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
মরহুম সাদেক হোসেন খোকার ১ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিএনপিসহ বিভিন্ন সংগঠন ইতোমধ্যে পোস্টার প্রকাশ করেছে।


হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
সজীব ওয়াজেদ জয়ের সম্পদ জব্দে যুক্তরাষ্ট্রে চিঠি পাঠাচ্ছে দুদক
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
বছরের শেষ দিনে রাজধানী ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
দক্ষিণ কোরিয়ায় ১৮১ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত অন্তত ৪৭
৪৭তম বিসিএসের আবেদন আজ থেকে শুরু
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আজ সংবাদ সম্মেলন বৈষম্যবিরোধী আন্দোলনের
এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় দুর্ঘটনা: বাসচালক গ্রেপ্তার
সাংবাদিকসহ বেসরকারি সবার সচিবালয়ে ‘প্রবেশ পাস’ বাতিল
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
মাহফিলে জাতীয় ঐক্যের আহ্বান মিজানুর রহমান আজহারীর
ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজা উপত্যকায় ২৪ ঘণ্টায় ৩৭ ফিলিস্তিনি নিহত
রিহ্যাব আয়োজিত আবাসন মেলায় ৪০৩ কোটি টাকার ফ্ল্যাট ও প্লট বিক্রি-বুকিং
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন
পরপর পাঁচ ঘণ্টার ব্যবধানে সচিবালয়ে আগুনের ঘটনায় দেশজুড়ে নতুন চাঞ্চল্যের সৃষ্টি
কেউ সাংবাদিকদের হুমকি দিলেই আমাদের জানাবেন: সারজিস
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
মোজাম্বিকে কারাগারে ভয়াবহ দাঙ্গা: নিহত ৩৩, ১৫০০ বন্দির পলায়ন
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা