বিএনপি প্রার্থীর গণসংযোগে জনতার ঢল
ঢাকা-১৮ আসনের উপনির্বাচনে বিএনপি প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেন এর গণসংযোগে জনতার ঢল। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল সোয়া ১০ টায় ঢাকা-১৮ আসনের উপ-নির্বাচনে বিএনপি প্রার্থী এস এম জাহাঙ্গীর কেন্দ্রীয় ও দায়িত্বপ্রাপ্ত নেতাদের নিয়ে পায় হেঁটে খিলক্ষেত থানার কুড়াতলি এলাকা থেকে গণসংযোগ শুরু করেন। ধীরে ধীরে তার গণসংযোগে জনতার ঢল নামে।
এ সময় দলীয় নেতাকর্মীরা খালেদার জিয়ার সালাম নিন ধানের শীষে ভোট দিন, তারেক রহমানের সালাম নিন ধানের শীষে ভোট দিন, জাহাঙ্গীর ভাইয়ের সালাম নিন ধানের শীষে ভোট দিন, সিল মারো ভাই সিল মারো ধানের শীষে সিল মারো, এলাকাবাসীকে বলে যাই ধানের শীষে ভোট চাই, মা-বোনদের বলে যাই ধানের শীষে ভোট চাই, ভোট দিবেন কিসে ধানের শীষে, গণতন্ত্রের মার্কা, ধানের শীষ মার্কা। এভাবে স্লোগানে স্লোগানে পুরো এলাকা মুখরিত করে তোলে বিএনপির নেতাকর্মী ও সমর্থকরা।
বিপুল সংখ্যক নেতাকর্মী সমর্থকদের অংশগ্রহণে গণসংযোগ এক বিশাল সমাবেশে রূপ নেয়। যে সড়ক দিয়েই ধানের শীষের প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে এ সমাবেশ যাচ্ছিল হাজারো মানুষ সড়কের দু’ধারে দাঁড়িয়ে হাততালি দিয় সমর্থন জানাচ্ছিল। বিভিন্ন ভবনের ছাদ থেকেও নারী-পুরুষ হাত নেড়ে ধানের শীষের এ গণসংযোগকে সমর্থণ জানায়। কেউ কেউ মিছিলের সাথে সাথে স্লোগানও দেন। বিনয়ের সাথে হাত নেড়ে এসব মানুষদের সমর্থণের জাবাবও দেন জাহাঙ্গীর। গণসংযোগকালে জাহাঙ্গীর ধানের শীষের মার্কা দেখিয়ে নানা বয়সী নারী-পুরুষের কাছে ভোট প্রার্থণা করেন। এ সময় জাহাঙ্গীরকে মুরব্বীরা মাথায় হাতবুলিয়ে দোয়া করে দেন। তরুণ যুবকরা তাকে বুকে টেনে নেন।
বিএনপির বিদেশ বিষয়ক কমিটির সদস্য প্রকৌশলী ইশরাক হোসেন, ছাত্রদলের সাবেক নেতা রাজীব আহসান, আকরামুল হাসান, মহানগর বিএনপি নেতা কাজী হযরত আলী, ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক আমিনুর রহমান আমিন, ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সভাপতি ফকরুউদ্দিন রবিন, সাধারণ সম্পাদক গাজী রেজাউল হক রিয়াজসহ বিএনপি ও তার অঙ্গসংগঠনের কয়েক হাজার নেতাকর্মী গণসংযোগে অংশ নেন।


হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
সজীব ওয়াজেদ জয়ের সম্পদ জব্দে যুক্তরাষ্ট্রে চিঠি পাঠাচ্ছে দুদক
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
বছরের শেষ দিনে রাজধানী ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
দক্ষিণ কোরিয়ায় ১৮১ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত অন্তত ৪৭
৪৭তম বিসিএসের আবেদন আজ থেকে শুরু
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আজ সংবাদ সম্মেলন বৈষম্যবিরোধী আন্দোলনের
এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় দুর্ঘটনা: বাসচালক গ্রেপ্তার
সাংবাদিকসহ বেসরকারি সবার সচিবালয়ে ‘প্রবেশ পাস’ বাতিল
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
মাহফিলে জাতীয় ঐক্যের আহ্বান মিজানুর রহমান আজহারীর
ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজা উপত্যকায় ২৪ ঘণ্টায় ৩৭ ফিলিস্তিনি নিহত
রিহ্যাব আয়োজিত আবাসন মেলায় ৪০৩ কোটি টাকার ফ্ল্যাট ও প্লট বিক্রি-বুকিং
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন
পরপর পাঁচ ঘণ্টার ব্যবধানে সচিবালয়ে আগুনের ঘটনায় দেশজুড়ে নতুন চাঞ্চল্যের সৃষ্টি
কেউ সাংবাদিকদের হুমকি দিলেই আমাদের জানাবেন: সারজিস
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
মোজাম্বিকে কারাগারে ভয়াবহ দাঙ্গা: নিহত ৩৩, ১৫০০ বন্দির পলায়ন
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা