ঢাকা-১৮ আসন নিয়ে গুলশানে সংঘর্ষ : বিএনপির তদন্ত কমিটি
রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ের সামনে ঢাকা-১৮ আসনের উপ-নির্বাচনে মনোনয়নপ্রত্যাশী প্রার্থীদের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনার ২১ দিন পর এক সদস্য বিশিষ্ট দলীয় তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
শুক্রবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে দলের যুগ্ম মহাসচিব ডাকসুর সাবেক জিএস খায়রুল কবির খোকনকে ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত দোষীদের চিহ্নিত করতে নির্দেশ দেয়া হয়েছে।
তদন্ত কমিটির একমাত্র সদস্য খায়রুল কবির খোকন বলেন, বৃহস্পতিবার রাতে আমাকে জানানো হয়েছে। শুক্রবার একটি চিঠিও দেওয়া হয়েছে। গুলশানে যে সংঘর্ষের ঘটনা ঘটেছে সে বিষয়ে আমি নিরপেক্ষভাবে তদন্ত করে একটি রিপোর্ট দেব। কতদিনের মধ্যে রিপোর্ট দেবেন জানতে চাইলে তিনি বলেন, সেটা এখনই বলতে পারছি না। তবে যত তাড়াতাড়ি সম্ভব রিপোর্ট দেয়ার চেষ্টা করব।
গত ১১ সেপ্টেম্বর দেশের চারটি সংসদীয় আসনের উপ-নির্বাচনে দলীয় প্রার্থী চূড়ান্ত করতে মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকারের দিন ঢাকা-১৮ আসনের দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে ১৭ জন নেতাকর্মী আহত হন।
ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম সম্পাদক কফিল উদ্দিন ও যুবদল মহানগর উত্তরের সভাপতি এস এম জাহাঙ্গীরের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষ হয়। কূটনৈতিক পাড়া হিসেবে পরিচিত গুলশান-২ এলাকায় এমন সংঘর্ষের ঘটনা দলটির ওপর নেতিবাচক প্রভাব পড়ে। এতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ সিনিয়র নেতারা ক্ষুব্ধ হন।
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাহারা খাতুনের মৃত্যুতে আসনটি শূন্য হয়। নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী ওই আসনে মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন ১৩ অক্টোবর। ভোটগ্রহণ করা হবে আগামী ১২ নভেম্বর।


হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
সজীব ওয়াজেদ জয়ের সম্পদ জব্দে যুক্তরাষ্ট্রে চিঠি পাঠাচ্ছে দুদক
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
বছরের শেষ দিনে রাজধানী ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
দক্ষিণ কোরিয়ায় ১৮১ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত অন্তত ৪৭
৪৭তম বিসিএসের আবেদন আজ থেকে শুরু
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আজ সংবাদ সম্মেলন বৈষম্যবিরোধী আন্দোলনের
এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় দুর্ঘটনা: বাসচালক গ্রেপ্তার
সাংবাদিকসহ বেসরকারি সবার সচিবালয়ে ‘প্রবেশ পাস’ বাতিল
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
মাহফিলে জাতীয় ঐক্যের আহ্বান মিজানুর রহমান আজহারীর
ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজা উপত্যকায় ২৪ ঘণ্টায় ৩৭ ফিলিস্তিনি নিহত
রিহ্যাব আয়োজিত আবাসন মেলায় ৪০৩ কোটি টাকার ফ্ল্যাট ও প্লট বিক্রি-বুকিং
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন
পরপর পাঁচ ঘণ্টার ব্যবধানে সচিবালয়ে আগুনের ঘটনায় দেশজুড়ে নতুন চাঞ্চল্যের সৃষ্টি
কেউ সাংবাদিকদের হুমকি দিলেই আমাদের জানাবেন: সারজিস
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
মোজাম্বিকে কারাগারে ভয়াবহ দাঙ্গা: নিহত ৩৩, ১৫০০ বন্দির পলায়ন
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা