নয়াপল্টনে উৎসবের আমেজ, নেতাকর্মীদের উপচে পড়া ভিড়
চারটি আসনের উপনির্বাচনের জন্য দলীয় প্রার্থী চূড়ান্ত করতে মনোনয়নপত্র জমা নিচ্ছে বিএনপি। এ উপলক্ষে নয়াপল্টনে নেতাকর্মীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। আজ শুক্রবার রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপি নেতাকর্মীরা ভিড় জমাচ্ছেন। সেখানে প্রার্থীরা কর্মী-সমর্থকদের সঙ্গে নিয়ে মনোনয়ন ফরম জমা দিচ্ছেন। মনোনয়ন ঘিরে নয়াপল্টন কার্যালয়ে উৎসবের আমেজ বিরাজ করছে।
আজ শুক্রবার সকালে ব্যাপক শোডাউন করে ঢাকা-৫ আসনের জন্য জমা দেওয়া হয় নবীউল্লাহ নবীর মনোনয়ন ফরম। এসময় নবীউল্লাহ নবীর নেতাকর্মীদের শ্লোগানে শ্লোগানে মুখরিত হয়ে উঠে অত্র এলাকা। এছাড়া ঢাকা-১৮ আসনে মনোনয়ন প্রত্যাশী যুবদলের মহানগর উত্তরের সভাপতি ও কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি এস এম জাহাঙ্গীর হোসেন তার অনুসারীদের নিয়ে মনোয়নপত্র জমা দেন। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এসব মনোনয়নপত্র জমা নেন।
রুহুল কবির রিজভী বলেন, জনসমর্থন ও বিগত আন্দোলন-সংগ্রামে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছেন যেসকল নেতৃবৃন্দ, তাদেরই মনোনয়ন দেবে বিএনপি। আগামী নির্বাচনে সুষ্ঠু ও অবাধ করতে সরকার এবং নির্বাচন কমিশনের প্রতি আহ্বানও জানান তিনি। আগামীকাল শনিবার বিকেলে গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সংশ্লিষ্ট জেলার সভাপতি ও সাধারণ সম্পাদকের সমন্বয়ে গঠিত মনোনয়ন বোর্ড এ চারটি আসনের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার গ্রহণ করবেন।
উল্লেখ্য, ঢাকা-৫ ও নওগাঁ-৬ আসনের ভোটগ্রহণ হবে আগামী ১৭ অক্টোবর। এ দু'টি আসনে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ১৭ সেপ্টেম্বর এবং যাচাই-বাছাই ২০ সেপ্টেম্বর। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ২৭ সেপ্টেম্বর ও প্রতীক বরাদ্দ ২৮ সেপ্টেম্বর। এছাড়া সিরাজগঞ্জ-১ ও ঢাকা-১৮ আসনে উপ-নির্বাচনের তফসিল এখনও ঘোষণা হয়নি।


হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
সজীব ওয়াজেদ জয়ের সম্পদ জব্দে যুক্তরাষ্ট্রে চিঠি পাঠাচ্ছে দুদক
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
বছরের শেষ দিনে রাজধানী ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
দক্ষিণ কোরিয়ায় ১৮১ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত অন্তত ৪৭
৪৭তম বিসিএসের আবেদন আজ থেকে শুরু
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আজ সংবাদ সম্মেলন বৈষম্যবিরোধী আন্দোলনের
এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় দুর্ঘটনা: বাসচালক গ্রেপ্তার
সাংবাদিকসহ বেসরকারি সবার সচিবালয়ে ‘প্রবেশ পাস’ বাতিল
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
মাহফিলে জাতীয় ঐক্যের আহ্বান মিজানুর রহমান আজহারীর
ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজা উপত্যকায় ২৪ ঘণ্টায় ৩৭ ফিলিস্তিনি নিহত
রিহ্যাব আয়োজিত আবাসন মেলায় ৪০৩ কোটি টাকার ফ্ল্যাট ও প্লট বিক্রি-বুকিং
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন
পরপর পাঁচ ঘণ্টার ব্যবধানে সচিবালয়ে আগুনের ঘটনায় দেশজুড়ে নতুন চাঞ্চল্যের সৃষ্টি
কেউ সাংবাদিকদের হুমকি দিলেই আমাদের জানাবেন: সারজিস
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
মোজাম্বিকে কারাগারে ভয়াবহ দাঙ্গা: নিহত ৩৩, ১৫০০ বন্দির পলায়ন
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা