ঢাকা, বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬
আপডেট : ৯ সেপ্টেম্বর, ২০২০ ১২:০০

আইসিইউতে বিএনপি নেতা রফিকুল ইসলাম, দোয়া চেয়েছেন স্ত্রী

অনলাইন ডেস্ক
আইসিইউতে বিএনপি নেতা রফিকুল ইসলাম, দোয়া চেয়েছেন স্ত্রী

বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী ব্যারিস্টার রফিকুল ইসলাম মিঞাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাকে আইসিইউতে রাখা হয়েছে। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাতে রফিকুল ইসলাম মিয়া তার ইস্কাটনের বাসায় অসুস্থ হয়ে পড়লে তাকে ধানমন্ডির ইবনে সিনা হাসপাতালে নেয়া হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে রাতেই তাকে আইসিইউতে নেয়া হয়। তার স্ত্রী বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য অধ্যাপক সাহিদা রফিক ব্যারিস্টার রফিকুল ইসলাম মিঞার রোগমুক্তির জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

   

উপরে