রাজশাহী মহানগর কৃষকদলের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
রাজশাহী মহানগর কৃষকদলের আয়োজনে ৫ সেপ্টেম্বর ২০২০ রোজ শনিবার বাদ আসর নগরীর মালোপাড়াস্থ বিএনপি কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ১৩তম কারামুক্তি দিবস উপলক্ষে এই দোয়া ও আলোচনা সভা হয়। সভায় সভাপতিত্ব করেন মহানগর কৃষক দলের আহবায়ক ওয়াদুদ হাসান পিন্টু। প্রধান অতিথি ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সহ-সম্পাদক, রাজশাহী মহানগর বিএনপি’র সভাপতি ও সাবেক রাসিক মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল। বিশেষ অতিথি ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক এ্যাডভোকেট শফিকুল হক মিলন, মহানগর বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক ওয়ালিউল হক রানা জেলা যুবদলের সাবেক সভাপতি বিএনপি নেতা আনোয়ার হোসেন উজ্জল, মহানগর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট রইসুল ইসলাম ও মহানগর বিএনপি’র দপ্তর সম্পাদক নাজমুল হক ডিকেন। সভা সঞ্চালনা করেন মহানগর কৃষক দলের সদস্য সচিব গোলাম সাকলাইন ইকো। আরো উপস্থিত ছিলেন কৃষক দলের যুগ্ম আহবায়ক আনোয়ার জাহিদ, জি.এম সালাম রোজ ও ডলার, মহানগর যুবদলের সভাপতি আবুল কালাম আজাদ সুইট, জেলা যুবদলের সভাপতি মোজাদ্দেদ জামানী সুমন, মহানগর যুবদলের সিনিয়র সহ-সভাপতি মাইনুল হক হারু, মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি জাকির হোসেন রিমন, সাধারণ সম্পাদক আবেদুর রেজা রিপন, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী মাহনগর ছাত্রদলের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রবি, মহানগর ছাত্রদলের সভাপতি আসাদুজ্জামান জনি, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম জনি ও যুগ্ম সাধারণ সম্পাদক নাহিন আহম্মেদসহ বিএনপি, কৃষকদল, যুবদল ও ছাত্রদলসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীবৃন্দ। প্রধান অতিথি ও বিশেষ অতিথি বলেন, এই সরকারের সাথে আর কেউ নেই। আছে শুধু গুটিকয়েক প্রশাসন ও আইনশৃংখলা বাহিনীর কর্মকর্তা। সাধারণ জনগণ এবং প্রশাসনসহ আইনশৃখলা বাহিনীর শতকরা ৮০ভাগ কর্মকর্তা-কর্মচারী এখন সরকারী দলকে আর সহ্য করতে পারছেনা। কারন সরকারের সীমাহীন দূর্নীতি, খুন, গুম, টেন্ডারবাজি ও নতজানু পররাষ্ট্র নীতি দেখে তারা অতিষ্ট হয়ে পড়েছেন। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের লাগামহীন মূল্য, করোনা পরীক্ষা নিয়ে দূর্নীতি ও মেগা প্রকল্পের নামে হাজার হাজার কোটি টাকা লোপাট এবং সরকারী দলের একেবারে তৃনমুল পর্যায়ের নেতাদের সিমাহীন দুর্নীতি ও সন্ত্রাসী কর্মকাণ্ডে সাধারণ জনগণ অতিষ্ঠ হয়ে পড়েছে। জনগণ এখন এই বিনা ভোটের সরকারের কবল থেকে মুক্তির অপেক্ষায় রয়েছে। তারা আরো বলেন, দেশের জনগণকে এই ফ্যাসিস্ট ও রাতের আঁধারের সরকারের কবল থেকে মুক্তি দিতে পারে একমাত্র বিএনপি। এই সরকার বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও তারেক রহমানকে ভয় পায়। সেজন্য তাদের বিরুদ্ধে শত শত মামলা দিয়ে নিজেদের মত করে অবৈধভাবে সাজা প্রদান করেছে। যতই মামলা ও সাজা প্রদান করা হোকনা কেন তারেক রহমান দেশে আসবেন এবং খালেদা জিয়া সুস্থ হয়ে আবার দলের হাল ধরে জনগণকে মুক্তির পথ দেখাবে। তাঁরা বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন কৃষক জনতার প্রাণের নেতা।
তিনি কৃষি ও কৃষকের ভাগ্য উন্নয়নে মাঠে থেকে কাজ করে গেছেন। কৃষকের দুঃখ দুর্দশা লাঘবের জন্য কৃষকদল গঠন করেছিলেন বলে জানান তাঁরা। দেশের মানুষ, কৃষি, কৃষক এবং অর্থনীতিকে বাঁচাতে এই সরকারের পতন এখন অপরিহার্য হয়ে পড়েছে। আগামীতে সরকার পতনের আন্দোলনে সকলকে একসাথে রাজপথে থাকার আহবান জানান তাঁরা। বক্তব্য শেষে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানসহ তাঁর পরিবারের সদস্যর রোগমুক্তি ও মুসলিম উম্মাহর শান্তি এবং প্রেসিডেন্ট জিয়াউর রহমান, ছেলে আরাফাত রহমান কোকো ও বিশ্বের সকল মৃত ব্যক্তির আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।


হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
সজীব ওয়াজেদ জয়ের সম্পদ জব্দে যুক্তরাষ্ট্রে চিঠি পাঠাচ্ছে দুদক
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
বছরের শেষ দিনে রাজধানী ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
দক্ষিণ কোরিয়ায় ১৮১ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত অন্তত ৪৭
৪৭তম বিসিএসের আবেদন আজ থেকে শুরু
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আজ সংবাদ সম্মেলন বৈষম্যবিরোধী আন্দোলনের
এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় দুর্ঘটনা: বাসচালক গ্রেপ্তার
সাংবাদিকসহ বেসরকারি সবার সচিবালয়ে ‘প্রবেশ পাস’ বাতিল
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
মাহফিলে জাতীয় ঐক্যের আহ্বান মিজানুর রহমান আজহারীর
ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজা উপত্যকায় ২৪ ঘণ্টায় ৩৭ ফিলিস্তিনি নিহত
রিহ্যাব আয়োজিত আবাসন মেলায় ৪০৩ কোটি টাকার ফ্ল্যাট ও প্লট বিক্রি-বুকিং
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন
পরপর পাঁচ ঘণ্টার ব্যবধানে সচিবালয়ে আগুনের ঘটনায় দেশজুড়ে নতুন চাঞ্চল্যের সৃষ্টি
কেউ সাংবাদিকদের হুমকি দিলেই আমাদের জানাবেন: সারজিস
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
মোজাম্বিকে কারাগারে ভয়াবহ দাঙ্গা: নিহত ৩৩, ১৫০০ বন্দির পলায়ন
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা