ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল, সেই নেতাকে বহিষ্কার করেনি ছাত্রলীগ
কুমিল্লা উত্তর ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও তিতাস উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফরহাদ হোসেন ফকিরের ইয়াবা সেবনের একটি ভিডিও গত ১০ আগস্ট সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। ছাত্রলীগ নেতা ফরহাদ সেসময় স্বীকার করেন, ‘মজা করে ইয়াবা টান দিয়েছিলাম, কিন্তু বন্ধুরা সেটি ভিডিও করে ছড়িয়ে দিয়ে ফাঁসিয়ে দিয়েছে।’ অভিযুক্ত এ নেতাকে কারণ দর্শানোর নেটিশ দিলেও এখনও বহিষ্কার করেনি কেন্দ্রীয় ছাত্রলীগ।
ভাইরাল সেই ভিডিওতে দেখা যায়, ফরহাদ হোসেন ফকির বিছানায় বসে ইয়াবা সেবন করছেন। ১৩ সেকেন্ডের ভিডিওতে তার সঙ্গে অন্য কাউকে দেখা যায়নি। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর সমালোচনা শুরু হয়। এরপর ফরহাদ হোসেন ফকির সাংবাদিকদের বলেন, ‘আজ থেকে তিন বছর আগে বন্ধুরা মিলে বসে আড্ডা দিচ্ছিলাম। তখন মজা করে ইয়াবা কেমন সেটি জানার জন্য একটা টান দিয়েছি। তখন কে বা কারা ষড়যন্ত্র করে এটা ভিডিও করেছে। এখন আবার তা প্রকাশ করল। সত্যি এটা দুঃখজনক। আমি একজন নির্বাচিত জনপ্রতিনিধি।’
খোঁজ নিয়ে জানা গেছে, ফরহাদ হোসেন ফকিরের ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল হওয়ার ৪ দিন পর ১৪ আগস্ট ফরহাদ হোসেন ফকিরকে কারণ দর্শানোর নেটিশ দেয় কেন্দ্রীয় ছাত্রলীগ। কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল-নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের এক জরুরি সিদ্ধান্ত মোতাবেক জানানে যাচ্ছে যে সংগঠনের নীতি-আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগ পাওয়ায় ফরহাদ হোসেন (সাধারণ সম্পাদক বাংলাদেশ ছাত্রলীগ কুমিল্লা উত্তর জেলা শাখা) আপনার বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না তার উপযুক্ত কারণসহ লিখিত জবাব আগামী ৩ কার্যদিবসের মধ্যে কেন্দ্রীয় দপ্তর সেলে জমা দেওয়ার নির্দেশ প্রদান করা হলো।’
তবে সেই তিনদিন পেরিয়ে বর্তমানে ২০ দিন হলেও ফরহাদ হোসেন ফকিরের বিরুদ্ধে কোনো সাংগঠনিক ব্যবস্থা নেয়া হয়নি।
অনুসন্ধানে জানা গেছে, ফরহাদ ফকির ধানমন্ডির একটি বেসরকারি ডায়গনস্টিক সেন্টার থেকে আরেকজন ব্যক্তির রক্ত দিয়ে ভুয়া ডোপ টেস্ট করিয়েছেন। কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের একজন পদধারী নেতা এবং ফরহাদ ফকিরের ঘনিষ্ঠজনই বিষয়টি নিশ্চিত করেছেন।
ফরহাদ ফকিরের মতো একজন মাদকসেবীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ না করায় কুমিল্লা ছাত্রলীগের নেতাকর্মীরা হতাশ হয়েছেন। তারা অনেকেই বলেছেন, ফরহাদের ঘটনার পর আল নাহিয়ান খান জয় এবং লেখক ভট্টাচার্য কমপক্ষে জেলা ও উপজেলা পর্যায়ের কমপক্ষে ৩ জন নেতাকে বহিষ্কার করেছেন। সর্বশেষ ৩ সেপ্টেম্বর রাতে পাবনার সাঁথিয়া উপজেলার ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাসিবুল খান সানাকেও বহিষ্কার করেন জয়-লেখক। কিন্তু মাদকাসক্ত ফরহাদ ফকিরের বিষয়ে শুধুমাত্র কারণ দর্শানোর নোটিশ দিয়ে সময় পেরিয়ে গেলেও কোনো ব্যবস্থা নেননি তারা।
এ বিষয়ে জানতে ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয়কে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন ধরেননি।


হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
সজীব ওয়াজেদ জয়ের সম্পদ জব্দে যুক্তরাষ্ট্রে চিঠি পাঠাচ্ছে দুদক
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
বছরের শেষ দিনে রাজধানী ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
দক্ষিণ কোরিয়ায় ১৮১ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত অন্তত ৪৭
৪৭তম বিসিএসের আবেদন আজ থেকে শুরু
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আজ সংবাদ সম্মেলন বৈষম্যবিরোধী আন্দোলনের
এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় দুর্ঘটনা: বাসচালক গ্রেপ্তার
সাংবাদিকসহ বেসরকারি সবার সচিবালয়ে ‘প্রবেশ পাস’ বাতিল
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
মাহফিলে জাতীয় ঐক্যের আহ্বান মিজানুর রহমান আজহারীর
ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজা উপত্যকায় ২৪ ঘণ্টায় ৩৭ ফিলিস্তিনি নিহত
রিহ্যাব আয়োজিত আবাসন মেলায় ৪০৩ কোটি টাকার ফ্ল্যাট ও প্লট বিক্রি-বুকিং
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন
পরপর পাঁচ ঘণ্টার ব্যবধানে সচিবালয়ে আগুনের ঘটনায় দেশজুড়ে নতুন চাঞ্চল্যের সৃষ্টি
কেউ সাংবাদিকদের হুমকি দিলেই আমাদের জানাবেন: সারজিস
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
মোজাম্বিকে কারাগারে ভয়াবহ দাঙ্গা: নিহত ৩৩, ১৫০০ বন্দির পলায়ন
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা