ঢাকা-৫ আসনের উপনির্বাচন: আ’লীগের মনোনয়ন দৌড়ে এগিয়ে মুন্না
ঢাকা-৫ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী হারুনর রশীদ মুন্না অন্য অনেক নেতার চেয়ে এ আসনে দক্ষ-যোগ্য হিসেবে এগিয়ে আছেন। ঢাকা-৫ আসনের এমপি হাবিবুর রহমান মোল্লার মৃত্যুর পর এই আসনে মনোনয়ন পেতে পারেন হারুনর রশীদ মুন্না। তিনি বৃহত্তর ডেমরা থানা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, ডেমরা থানা বর্তমান যাত্রাবাড়ী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং ঢাকা-৫ নির্বাচনী এলাকার ১৪ দলের প্রধান সমন্বয়ক।
খোঁজ নিয়ে জানা গেছে, আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী হারুনর রশীদ মুন্নার জনপ্রিয়তা এলাকায় তুঙ্গে। তৃনমূলের নেতাকর্মীদের সাথে কথা বলে জানা যায়, অন্যায় অত্যাচার অবিচারের বিরুদ্ধে আপোষহীন নেতা হারুনর রশীদ মুন্না। ৯০ দশক থেকে ২০২০ সাল পর্যন্তু চলমান রাজনীতিতে সক্রিয় তিনি। ৮৪টি মামলা, ৪৯দিন রিমান্ড এবং ৯ মাস কারা ভোগ করে করেও আপোষ করেনি রাজনীতি নিয়ে। ঢাকা-৫ আসনে হারুনর রশীদ মুন্না ব্যতীত কাউকে দেখছে না তৃনমূলের নেতাকর্মীরা।
আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্যের মৃত্যুর কারণে বর্তমানে দেশের পাঁচটি সংসদীয় আসন শূন্য রয়েছে। এদের মধ্যে পাবনা-৪ আসনের তফসিল রবিবার (২৩ আগস্ট) ঘোষণা করা হয়েছে। আগামী ২৬ সেপ্টেম্বর এ আসনের উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।
শূন্য হওয়া ঢাকা-৫ এবং নওগাঁর-৬ আসনে নির্বাচন হবে ১৭ অক্টোবর। তবে ঢাকা- ১৮ এবং সিরাজগঞ্জ-১ আসনের নির্বাচনের বিষয়ে নির্বাচন কমিশন কোনও সিদ্ধান্ত এখনও নেয়নি। তবে আসন্ন উপনির্বাচনে কে পাচ্ছেন নৌকার মনোনয়ন তা নিয়ে নানা হিসাব কষছেন আওয়ামী লীগের নীতিনির্ধারকরা। এক্ষেত্রে এসব আসনে আগের মনোনয়ন পাওয়া নেতাদের পরিবারের এক বা একাধিক ব্যক্তির নাম উঠে এসেছে।
আগামী সপ্তাহে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভায় পাঁচ আসনে প্রার্থী চূড়ান্ত করা হবে। এতে সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইতিমধ্যে ঢাকা-৫ আসনে মনোনয়নের জন্য আবেদনপত্র ক্রয় করেছে ২০ জন প্রার্থী।
উল্লেখ্য, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৪৮, ৪৯, ৫০ এবং ৬০-৭০ মোট ১৪টি ওয়ার্ড নিয়ে গঠিত এ আসনের প্রবীণ সংসদ সদস্য হাবিবুর রহমান মোল্লা গত ৬ মে স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করলে আসনটি শূন্য হয়।


হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
সজীব ওয়াজেদ জয়ের সম্পদ জব্দে যুক্তরাষ্ট্রে চিঠি পাঠাচ্ছে দুদক
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
বছরের শেষ দিনে রাজধানী ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
দক্ষিণ কোরিয়ায় ১৮১ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত অন্তত ৪৭
৪৭তম বিসিএসের আবেদন আজ থেকে শুরু
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আজ সংবাদ সম্মেলন বৈষম্যবিরোধী আন্দোলনের
এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় দুর্ঘটনা: বাসচালক গ্রেপ্তার
সাংবাদিকসহ বেসরকারি সবার সচিবালয়ে ‘প্রবেশ পাস’ বাতিল
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
মাহফিলে জাতীয় ঐক্যের আহ্বান মিজানুর রহমান আজহারীর
ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজা উপত্যকায় ২৪ ঘণ্টায় ৩৭ ফিলিস্তিনি নিহত
রিহ্যাব আয়োজিত আবাসন মেলায় ৪০৩ কোটি টাকার ফ্ল্যাট ও প্লট বিক্রি-বুকিং
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন
পরপর পাঁচ ঘণ্টার ব্যবধানে সচিবালয়ে আগুনের ঘটনায় দেশজুড়ে নতুন চাঞ্চল্যের সৃষ্টি
কেউ সাংবাদিকদের হুমকি দিলেই আমাদের জানাবেন: সারজিস
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
মোজাম্বিকে কারাগারে ভয়াবহ দাঙ্গা: নিহত ৩৩, ১৫০০ বন্দির পলায়ন
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা