পাঁচ সংসদীয় আসনে আ.লীগ প্রার্থী চূড়ান্ত রোববার
শূন্য হওয়া পাঁচ সংসদীয় আসনে দলীয় প্রার্থী চূড়ান্ত করতে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা বসছে রোববার।
আওয়ামী লীগের উপ-দফতর সম্পাদক সায়েম খান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বিকাল সাড়ে চারটায় গণভবনে সভাটি অনুষ্ঠিত হবে।
একাদশ সংসদের মোট পাঁচটি আসন শূন্য হয়েছে। এরমধ্যে গত রোববার (২৩ আগস্ট) পাবনা-৪ আসনে ২৬ সেপ্টেম্বর, ঢাকা-৫ ও নওগাঁ-৬ শূন্য আসনে ১৭ অক্টোবর উপ-নির্বাচন করার তফসিল ঘোষণা করে ইসি। আর বাকি দুই শূন্য আসন ঢাকা-১৮ ও সিরাজগঞ্জ-১ এর উপ-নির্বাচনের তফসিল ৯০ দিন পিছিয়ে দেয়া হয়েছে।
এসব আসনগুলোর উপ-নির্বাচনে ১৪০ জন আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী। যাদের মধ্যে ৫৬ জনই চান ঢাকা-১৮ আসনের মনোনয়ন।
প্রয়াত এমপি সাহারা খাতুনের আসনে ৫৬ মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে রয়েছেন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, মহিলা লীগ, যুব মহিলা লীগের সাবেক ও বর্তমান নেত্রী, সাবেক সংসদ সদস্য, সাবেক সচিব, পুলিশের সাবেক ডিআইজি, সাবেক জেলা জজ, চিকিৎসক, শিক্ষক ও কাউন্সিলর।
এদিকে শূন্য হওয়া ৫টি আসনে প্রার্থী বাছাই করতে গত ১৭ আগস্ট থেকে দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু করে ক্ষমতাসীন আওয়ামী লীগ। যা ২৩ আগস্ট শেষ হয়।
দলীয় মনোনয়ন ফরম বিক্রির শেষ দিনে আওয়ামী লীগের উপ-দফতর সম্পাদক সায়েম খান গণমাধ্যমকে বলেছিলেন, শূন্য হওয়া পাঁচটি আসনের উপ-নির্বাচনে মোট ১৪০টি মনোনয়ন ফরম বিক্রি করা হয়েছে। এর মধ্যে শুধু ঢাকা-১৮ আসনেই ৫৬টি মনোনয়ন ফরম বিক্রি হয়েছে।


হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
সজীব ওয়াজেদ জয়ের সম্পদ জব্দে যুক্তরাষ্ট্রে চিঠি পাঠাচ্ছে দুদক
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
বছরের শেষ দিনে রাজধানী ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
দক্ষিণ কোরিয়ায় ১৮১ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত অন্তত ৪৭
৪৭তম বিসিএসের আবেদন আজ থেকে শুরু
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আজ সংবাদ সম্মেলন বৈষম্যবিরোধী আন্দোলনের
এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় দুর্ঘটনা: বাসচালক গ্রেপ্তার
সাংবাদিকসহ বেসরকারি সবার সচিবালয়ে ‘প্রবেশ পাস’ বাতিল
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
মাহফিলে জাতীয় ঐক্যের আহ্বান মিজানুর রহমান আজহারীর
ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজা উপত্যকায় ২৪ ঘণ্টায় ৩৭ ফিলিস্তিনি নিহত
রিহ্যাব আয়োজিত আবাসন মেলায় ৪০৩ কোটি টাকার ফ্ল্যাট ও প্লট বিক্রি-বুকিং
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন
পরপর পাঁচ ঘণ্টার ব্যবধানে সচিবালয়ে আগুনের ঘটনায় দেশজুড়ে নতুন চাঞ্চল্যের সৃষ্টি
কেউ সাংবাদিকদের হুমকি দিলেই আমাদের জানাবেন: সারজিস
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
মোজাম্বিকে কারাগারে ভয়াবহ দাঙ্গা: নিহত ৩৩, ১৫০০ বন্দির পলায়ন
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা