বিএনপি নেত্রীর শূন্য বাড়িতে পুলিশের ব্যাপক তল্লাশি
যুবদলের শীর্ষ নেতাদের গোপন বৈঠক হচ্ছে এমন অভিযোগে বিএনপির জাতীয় নির্বাহী কমিটি সদস্য এড. সিমকী ইমাম খানের বাড়িতে ‘সিমকী বাগিচা’ তল্লাশি চালিয়েছে পুলিশ। বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেলে হঠাৎ করে ওই বাড়িতে বিপুল সংখ্যক পুলিশ তল্লাশি চালায়।
সিরাজগঞ্জ উল্লাপাড়ায় এলাকাবাসী জানান, বিএনপি নেত্রীর দৃষ্টিনন্দন এই বাড়িটি সিমকী খান বাগিচা নামে পরিচিত। সেখানে বৃহস্পতিবার বিকেলে হঠাৎ পুলিশের আনাগোনা দেখা যায়। যুবদলের শীর্ষ নেতাদের গোপন মিটিংয়ের নামে পুলিশ ওই বাড়িতে তল্লাশি দীর্ঘ সময় ধরে অভিযান চালিয়েছে। তবে বাড়ি থেকে কাউকে আটক কিংবা গ্রেফতার করেনি পুলিশ।
উল্লাপাড়া থানার এসআই মুহিবুলের নেতৃত্বে সেখানে বেশ কয়েকজন মহিলা পুলিশ এসময় তল্লাশিতে অংশ নেয়। কিন্তু সেখানে তখন সিমকী ইমাম খান বা যুবদলের কাউকে পাওয়া যায়নি। এবিষয়ে অভিযানের নেতৃত্ব দেয়া এসআই মুহিবুলের সঙ্গে যোগাযোগ করে তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।
শুক্রবার সকালে ঢাকায় অবস্থানরত সিমকী ইমাম মুঠোফোনে জানান, ‘সম্ভবত’ দলের আসন্ন ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আমি যাতে উল্লাপাড়ায় কোনো প্রোগ্রাম করতে না পারি সে জন্য মিথ্যা অজুহাতে হয়রানি করতেই আমার বাড়িতে পুলিশের এমন অভিযান। যদিও আমি ঢাকার বাসায় অবস্থান করছি। অভিযানিক দল বাড়িতে আমাকে না পেয়ে বাড়ির কেয়ারটেকারকে হুমকি ধমকি দিয়ে গেছে। এধরনের অতিউৎসাহী পুলিশদের কারণে আজ গৌরবোজ্জ্বল বাহিনীটির বদনাম হচ্ছে। তাদের এমন অগণতান্ত্রিক আচরণের তীব্র নিন্দা জানাই।


হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
সজীব ওয়াজেদ জয়ের সম্পদ জব্দে যুক্তরাষ্ট্রে চিঠি পাঠাচ্ছে দুদক
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
বছরের শেষ দিনে রাজধানী ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
দক্ষিণ কোরিয়ায় ১৮১ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত অন্তত ৪৭
৪৭তম বিসিএসের আবেদন আজ থেকে শুরু
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আজ সংবাদ সম্মেলন বৈষম্যবিরোধী আন্দোলনের
এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় দুর্ঘটনা: বাসচালক গ্রেপ্তার
সাংবাদিকসহ বেসরকারি সবার সচিবালয়ে ‘প্রবেশ পাস’ বাতিল
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
মাহফিলে জাতীয় ঐক্যের আহ্বান মিজানুর রহমান আজহারীর
ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজা উপত্যকায় ২৪ ঘণ্টায় ৩৭ ফিলিস্তিনি নিহত
রিহ্যাব আয়োজিত আবাসন মেলায় ৪০৩ কোটি টাকার ফ্ল্যাট ও প্লট বিক্রি-বুকিং
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন
পরপর পাঁচ ঘণ্টার ব্যবধানে সচিবালয়ে আগুনের ঘটনায় দেশজুড়ে নতুন চাঞ্চল্যের সৃষ্টি
কেউ সাংবাদিকদের হুমকি দিলেই আমাদের জানাবেন: সারজিস
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
মোজাম্বিকে কারাগারে ভয়াবহ দাঙ্গা: নিহত ৩৩, ১৫০০ বন্দির পলায়ন
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা