খুলনায় হঠাৎ বিএনপিতে তুমুল বিতর্ক, তোলপাড়
খুলনায় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিয়ে চাপে পড়েছেন মহানগর বিএনপির সিনিয়র নেতারা। প্রতিবার্ষির্কীতে অনুমোদিত কমিটির বাইরে আলাদা সমাবেশ করে বিভাজন তৈরি করার অভিযোগ তুলছেন স্বেচ্ছাসেবক দলের নেতারা। তবে জবাবে বিএনপি নেতারা বলছেন, ক্ষুব্ধ নেতা-কর্মীদের প্রতি সন্মান জানিয়ে ওই সমাবেশে গিয়েছিলেন নেতৃবৃন্দ। এ নিয়ে ফেসবুকে মন্তব্য-পাল্টা মন্তব্যে তোলপাড় সৃষ্টি হয়েছে।
জানা যায়, ২২ আগস্ট খুলনায় দলীয় কার্যালয়ে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, খুলনা মহানগরের ব্যানারে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। যেখানে নগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জু, থানা বিএনপির সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদকসহ ওয়ার্ড বিএনপির নেতারা অংশ নেয়।
এতে ক্ষোভ হতাশা প্রকাশ করে মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম একরামুল হক হেলাল জানান, ‘খুলনায় স্বেচ্ছাসেবক দলের মূল অনুষ্ঠান ছিল ১৯ আগস্ট। কিন্তু অনুমোদিত কমিটির বাইরে ২২ আগস্ট খন্ডিত অংশের পাল্টা সমাবেশ দলে বিভাজন তৈরি করছে।’ এ সংক্রান্ত বিবৃতিতে তারা বিএনপির ওই নেতাদের উদ্দেশ্য করে ‘বেওয়ারিশ কর্মসূচিতে যোগদান’ ও ‘অপরিণামদর্শী কার্যকলাপ’ বলে উল্লেখ করেন। এ বিষয়ে ফেসবুকে নানা আলোচনা-সমালোচনা শুরু হলে নিজের ফেসবুকে স্টাটাস দেন (মন্তব্য) মহানগর বিএনপি সভাপতি নজরুল ইসলাম মঞ্জু। তিনি বলেন, ‘১৪ আগস্ট মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতিকে ফোন দিয়ে সবার অংশগ্রহণে প্রতিষ্ঠাবাষির্কী পালন করার কথা বলেছিলাম। হতবাক হয়েছি, আমি দলের সভাপতি হয়েও ১৯ তারিখের অনুষ্ঠানের দাওয়াত পাইনি, অনেক নেতা-কর্মীরা তাতে অংশ নিতে পারেনি।’ তিনি বলেন, ‘বিক্ষুব্ধ ও বঞ্চিত নেতা-কর্মীদের ২২ আগস্ট সমাবেশের দাওয়াত পেয়ে না যাওয়ার ইচ্ছা থাকলেও আন্দোলন সংগ্রামে ত্যাগী ও পদবঞ্চিত নেতাদের সম্মান রক্ষায় আমি অংশ নিয়েছি।’
স্বেচ্ছাসেবক দলের অনুষ্ঠানে বিএনপি সভাপতিকে আমন্ত্রণ না জানানোর বিষয়ে স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম একরামুল হক হেলাল বলেন, ‘মূল কমিটির বাইরে খন্ডিত একটা অংশের অনুষ্ঠানে বার বার যোগ দেওয়ায় ক্ষুব্ধ নেতা-কর্মীর দাবির মুখে সম্মানজনক সমাধান না হওয়া পর্যন্ত নজরুল ইসলাম মঞ্জুকে স্বেচ্ছাসেবক দলের কর্মসূচির বাইরে রাখার সিদ্ধান্ত হয়েছে।’ জানা যায়, বর্তমান মহানগর স্বেচ্ছাসেবক দলে সভাপতি ও সম্পাদকের মধ্যে দ্বন্দ্ব রয়েছে। সিনিয়র সহসভাপতি ক্ষুব্ধ হয়ে পদত্যাগ করেছেন। অভিযোগ রয়েছে, মহানগর কমিটি গঠন করার সময় আন্দোলনের ত্যাগী নেতা-কর্মীদের বাদ দেওয়া হয়েছে।


হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
সজীব ওয়াজেদ জয়ের সম্পদ জব্দে যুক্তরাষ্ট্রে চিঠি পাঠাচ্ছে দুদক
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
বছরের শেষ দিনে রাজধানী ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
দক্ষিণ কোরিয়ায় ১৮১ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত অন্তত ৪৭
৪৭তম বিসিএসের আবেদন আজ থেকে শুরু
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আজ সংবাদ সম্মেলন বৈষম্যবিরোধী আন্দোলনের
এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় দুর্ঘটনা: বাসচালক গ্রেপ্তার
সাংবাদিকসহ বেসরকারি সবার সচিবালয়ে ‘প্রবেশ পাস’ বাতিল
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
মাহফিলে জাতীয় ঐক্যের আহ্বান মিজানুর রহমান আজহারীর
ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজা উপত্যকায় ২৪ ঘণ্টায় ৩৭ ফিলিস্তিনি নিহত
রিহ্যাব আয়োজিত আবাসন মেলায় ৪০৩ কোটি টাকার ফ্ল্যাট ও প্লট বিক্রি-বুকিং
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন
পরপর পাঁচ ঘণ্টার ব্যবধানে সচিবালয়ে আগুনের ঘটনায় দেশজুড়ে নতুন চাঞ্চল্যের সৃষ্টি
কেউ সাংবাদিকদের হুমকি দিলেই আমাদের জানাবেন: সারজিস
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
মোজাম্বিকে কারাগারে ভয়াবহ দাঙ্গা: নিহত ৩৩, ১৫০০ বন্দির পলায়ন
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা