এবারও ১৫ আগস্ট খালেদার ‘জন্মদিন’ পালন করবে না বিএনপি
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবসে খালেদা জিয়ার জন্মদিন পালনের বিতর্ক থেকে বেরিয়ে আসতে ১৫ আগস্টের বদলে ১৬ আগস্ট জন্মদিনের কর্মসূচি পালন শুরু করে বিএনপি। গত বছরের মতোই এবারও একদিন পরে হতে পারে খালেদার জন্মদিনের কর্মসূচি।
এ বিষয়ে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবীর খান বলেন, গত বছর ম্যাডামের জন্মদিন উপলক্ষে তার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনা করে সারাদেশে মিলাদ মাহফিল ও দোয়া হয়েছিল। এই বছর এখন পর্যন্ত আমরা কোনো নির্দেশনা পাইনি।
বিএনপি নেতারা জানান, খালেদা জিয়ার ৭০তম জন্মদিনে সিদ্ধান্ত হয়, ১৫ আগস্ট তিনি আর জন্মদিনের কেক কাটবেন না। সেই সিদ্ধান্ত অনুযায়ী, ২০১৬ থেকে ২০১৯ পর্যন্ত ১৫ আগস্টের পরিবর্তে ১৬ আগস্ট জিয়ার সমাধি জিয়ারত ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এই বছরও গত বছরের মতো কর্মসূচি পালন হতে পারে।
এ বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার বলেন, ম্যাডাম খালেদা জিয়ার ৭০তম জন্মদিন থেকে সিদ্ধান্ত হয়, তার জন্মদিনে কেক কাটা হবে না। এরপর থেকে তার জন্মদিনে কেক কাটা হয়নি। গত বছর তো সেটাও একদিন পিছিয়ে ১৬ আগস্ট করা হয়েছিল। এই বছর সেই রকম কিছু হতে পারে।
ইন্টারনেটে পাওয়া তথ্য, বাংলাপিডিয়া, খালেদা জিয়ার জীবনীর ওপর রচিত কয়েকটি বইয়ে তার জন্মদিন ১৯৪৫ সালের ১৫ আগস্ট উল্লেখ আছে। তবে সমালোচকদের দাবি, একেক জায়গায় খালেদা জিয়ার জন্মদিন নিয়ে একেক রকমের তথ্য আছে। তার পাসপোর্টে এক ধরনের তথ্য, আবার পরীক্ষার সার্টিফিকেটসহ অন্যান্য ডকুমেন্টে তথ্যের ভিন্নতা পাওয়া গেছে।


হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
সজীব ওয়াজেদ জয়ের সম্পদ জব্দে যুক্তরাষ্ট্রে চিঠি পাঠাচ্ছে দুদক
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
বছরের শেষ দিনে রাজধানী ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
দক্ষিণ কোরিয়ায় ১৮১ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত অন্তত ৪৭
৪৭তম বিসিএসের আবেদন আজ থেকে শুরু
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আজ সংবাদ সম্মেলন বৈষম্যবিরোধী আন্দোলনের
এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় দুর্ঘটনা: বাসচালক গ্রেপ্তার
সাংবাদিকসহ বেসরকারি সবার সচিবালয়ে ‘প্রবেশ পাস’ বাতিল
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
মাহফিলে জাতীয় ঐক্যের আহ্বান মিজানুর রহমান আজহারীর
ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজা উপত্যকায় ২৪ ঘণ্টায় ৩৭ ফিলিস্তিনি নিহত
রিহ্যাব আয়োজিত আবাসন মেলায় ৪০৩ কোটি টাকার ফ্ল্যাট ও প্লট বিক্রি-বুকিং
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন
পরপর পাঁচ ঘণ্টার ব্যবধানে সচিবালয়ে আগুনের ঘটনায় দেশজুড়ে নতুন চাঞ্চল্যের সৃষ্টি
কেউ সাংবাদিকদের হুমকি দিলেই আমাদের জানাবেন: সারজিস
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
মোজাম্বিকে কারাগারে ভয়াবহ দাঙ্গা: নিহত ৩৩, ১৫০০ বন্দির পলায়ন
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা