সত্যিকারের নেতাকর্মীরা লোভের বশবর্তী হয় না: কাদের
সত্যিকারের রাজনৈতিক নেতাকর্মীরা লোভের বশবর্তী হয়ে রাজনীতিতে সম্পৃক্ত হয় না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
মঙ্গলবার (১১ আগস্ট) বিকেলে রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত ‘স্বেচ্ছাশ্রম বাংলাদেশ: বঙ্গবন্ধুর চিন্তা-ভাবনা’ শীর্ষক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।
সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আলোচনা সভায় যুক্ত হন ওবায়দুল কাদের। জাতীয় শোক দিবসের কর্মসূচির অংশ হিসেবে এ সভার আয়োজন করে স্বেচ্ছাসেবক লীগ।
আলোচনা সভায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, রাজনীতি মহান ব্রত, এটা কোন পেশা নয়। সাধারণ জনগণ নিষ্ক্রিয় থাকলেও তাদের স্বার্থ রক্ষার জন্য রাজনৈতিক নেতাকর্মীদের সক্রিয় থাকতে হয়। রাজনৈতিক নেতাকর্মীরা লোভের চোরাবালিতে নিমজ্জিত হলে জনগণের স্বপ্ন ছিনতাই হয়ে যায়। সাধারণ জনগণ নিষ্ক্রিয় থাকলেও তাদের স্বার্থ রক্ষার জন্য রাজনৈতিক নেতা-কর্মীদের সক্রিয় থাকতে হয়। রাজনৈতিক নেতাকর্মীরা হলো জনগণের স্বার্থ রক্ষায় অতন্দ্র প্রহরী। আর রাজনীতির শেষ কথা হল জনকল্যাণ।
ওবায়দুল কাদের বলেন, যারা বলে রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নেই, তারা জনকল্যাণের মূলমন্ত্র থেকে সরে গিয়ে লুটপাটে সংস্কৃতির বিস্তার ঘটায়, রাজনীতিকে নিজেদের স্বার্থসিদ্ধির হাতিয়ার হিসেবে ব্যবহার করে।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন সংগ্রামে রাজনীতির পটভূমি ও প্রেক্ষাপট তুলে ধরে তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছোটবেলা থেকেই অন্যায় দেখলে তার প্রতিবাদ করা ছিল তার সহজাত প্রবৃত্তি। প্রতিবাদের সহজাত এই প্রবৃত্তি থেকে তার রাজনীতিতে অংশগ্রহণ শুরু হয়।
ওবায়দুল কাদের বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বপ্রণোদিত হয়ে রাজনীতিতে এসেছেন। তিনি ছিলেন মানুষের ভালোবাসার প্রার্থী। তিনি ছিলেন একজন সমাজকর্মী। একজন দেশ কর্মী। বাঙালি জাতিকে ভালবেসে তিনি হাসিমুখে ফাঁসিকাষ্ঠে যেতেও দ্বিধা করেননি। এই মহান নেতার জীবনী পর্যালোচনা করলে একজন দক্ষ ও সফল রাজনীতিবিদ হতে হলে কতটা স্বেচ্ছাসেবী পরিশ্রমী, জনবান্ধব, আত্মত্যাগী, কর্তব্যপরায়ণ হতে হয় তা অনুধাবনের জন্য বর্তমান প্রজন্মের প্রতি আহ্বান জানাই।
করোনা ও বন্যা দুর্গত এলাকায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীদের প্রতি ধন্যবাদ ও অভিনন্দন জানান ওবায়দুল কাদের।
স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ’র সভাপতিত্বে আলোচনা সভায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বক্তব্য রাখেন। মূল প্রবন্ধ পাঠ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ড. এ এস এম মাকসুদ কামাল। সভা পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক আফজালুর রহমান।
সভায় উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক লীগ নেতা গাজী মেজবাউল হোসেন সাচ্চু, ম. আব্দুর রাজ্জাক, আব্দুল আলিম, এ কে এম মনোয়ারুল ইসলাম বিপুল প্রমুখ।


হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
সজীব ওয়াজেদ জয়ের সম্পদ জব্দে যুক্তরাষ্ট্রে চিঠি পাঠাচ্ছে দুদক
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
বছরের শেষ দিনে রাজধানী ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
দক্ষিণ কোরিয়ায় ১৮১ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত অন্তত ৪৭
৪৭তম বিসিএসের আবেদন আজ থেকে শুরু
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আজ সংবাদ সম্মেলন বৈষম্যবিরোধী আন্দোলনের
এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় দুর্ঘটনা: বাসচালক গ্রেপ্তার
সাংবাদিকসহ বেসরকারি সবার সচিবালয়ে ‘প্রবেশ পাস’ বাতিল
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
মাহফিলে জাতীয় ঐক্যের আহ্বান মিজানুর রহমান আজহারীর
ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজা উপত্যকায় ২৪ ঘণ্টায় ৩৭ ফিলিস্তিনি নিহত
রিহ্যাব আয়োজিত আবাসন মেলায় ৪০৩ কোটি টাকার ফ্ল্যাট ও প্লট বিক্রি-বুকিং
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন
পরপর পাঁচ ঘণ্টার ব্যবধানে সচিবালয়ে আগুনের ঘটনায় দেশজুড়ে নতুন চাঞ্চল্যের সৃষ্টি
কেউ সাংবাদিকদের হুমকি দিলেই আমাদের জানাবেন: সারজিস
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
মোজাম্বিকে কারাগারে ভয়াবহ দাঙ্গা: নিহত ৩৩, ১৫০০ বন্দির পলায়ন
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা