স্বাস্থ্যখাতের দুর্নীতি দূর করতে কঠোর পদক্ষেপ সরকারের: হানিফ
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এমপি বলেছেন, বর্তমান সরকার স্বাস্থ্যখাতের অনিয়ম, দুর্নীতি দূর করতে কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে।
রোববার (৯ আগস্ট) সকালে কুষ্টিয়া সরকারি কলেজের সামনে জেলা পরিষদের উদ্যোগে প্রায় ১ কোটি টাকা ব্যয়ে নির্মিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুর্যাল উদ্ধোধনকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা বলেন তিনি।
তিনি বলেন, স্বাস্থ্যখাতের অব্যবস্থাপনার বিষয়টি একদিনের নয়। তবে শেখ হাসিনার সরকার স্বাস্থ্যখাতের দুর্নীতির বিরুদ্ধে যে অভিযান শুরু করেছে বিএনপি সে অভিযানের বিরুদ্ধে কথা বলে প্রকারন্তরে এই দুর্নীতিকে প্রশ্রয় দিচ্ছে।
অবসরপ্রাপ্ত মেজর সিনা মোহাম্মদ রাশেদের মৃত্যুর বিষয়টি অত্যন্ত দু:খজনক উল্লেখ করে তিনি বলেন, এ ঘটনার তদন্ত চলছে। ঘটনায় জড়িত প্রত্যেককে আ্ইনের আওতায় এনে কঠোর শাস্তির বিধান করবে সরকার।
ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের বিষয়ে পররাষ্ট্রমন্ত্রীর দেওয়া বক্তব্যের ব্যাপারে হানিফের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, বাংলাদেশের পররাষ্ট্র নীতি হলো, প্রতিবেশীসহ সব রাষ্ট্রের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখা।
এ সময় কুষ্টিয়া-১ আসনের সাংসদ আ কা ম সরোয়ার জাহান বাদশা, কুষ্টিয়া ৪ আসনের সাংসদ সেলিম আলতাব জর্জ, জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সহ সভাপতি হাজী রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক আজগর আলী, জেলা প্রশাসক মো. আসলাম হোসেন উপস্থিত ছিলেন। এর আগে তিনি ফিতা কেটে বঙ্গবন্ধু মুর্যাল উদ্বোধন করেন।


হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
সজীব ওয়াজেদ জয়ের সম্পদ জব্দে যুক্তরাষ্ট্রে চিঠি পাঠাচ্ছে দুদক
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
বছরের শেষ দিনে রাজধানী ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
দক্ষিণ কোরিয়ায় ১৮১ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত অন্তত ৪৭
৪৭তম বিসিএসের আবেদন আজ থেকে শুরু
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আজ সংবাদ সম্মেলন বৈষম্যবিরোধী আন্দোলনের
এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় দুর্ঘটনা: বাসচালক গ্রেপ্তার
সাংবাদিকসহ বেসরকারি সবার সচিবালয়ে ‘প্রবেশ পাস’ বাতিল
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
মাহফিলে জাতীয় ঐক্যের আহ্বান মিজানুর রহমান আজহারীর
ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজা উপত্যকায় ২৪ ঘণ্টায় ৩৭ ফিলিস্তিনি নিহত
রিহ্যাব আয়োজিত আবাসন মেলায় ৪০৩ কোটি টাকার ফ্ল্যাট ও প্লট বিক্রি-বুকিং
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন
পরপর পাঁচ ঘণ্টার ব্যবধানে সচিবালয়ে আগুনের ঘটনায় দেশজুড়ে নতুন চাঞ্চল্যের সৃষ্টি
কেউ সাংবাদিকদের হুমকি দিলেই আমাদের জানাবেন: সারজিস
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
মোজাম্বিকে কারাগারে ভয়াবহ দাঙ্গা: নিহত ৩৩, ১৫০০ বন্দির পলায়ন
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা