'বিশ্ববাসী জানতে চায় শেখ হাসিনার কাছে কোন জাদুর কাঠি আছে'
বঙ্গবন্ধুকে হত্যার পরে রাজনীতিকে জিয়াউর রহমান কলুষিত করেছেন বলে মন্তব্য করেছেন ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু এমপি। আজ সোমবার সকাল ১১টায় ঝালকাঠি জেলা যুবলীগ আয়োজিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবসের আলোচনা সভায় ভিডিও কনফারেন্সে বক্তব্যে তিনি এ কথা বলেন।
সাবেক শিল্পমন্ত্রী আমু বলেন, পঁচাত্তরের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করার পেছনে দেশি-বিদেশি ষড়যন্ত্র ছিল। এটি ছিল একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। এ হত্যাকাণ্ডের পর বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রাকে পিছিয়ে দেওয়া হয়েছে। জিয়াউর রহমান ক্ষমতায় আসার পরে বঙ্গবন্ধুর খুনিদের বিভিন্ন দূতাবাসে চাকরি দিয়ে পুনর্বাসিত করেছেন। সংবিধানের মূল চার নীতিকে ছুঁড়ে ফেলে দিয়ে অসাম্প্রদায়িক রাজনীতি শুরু করেন। তিনি মুক্তিযুদ্ধের চেতনাকে হত্যা করে রাজনীতিকে কলুষিত করেছেন।
আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য বর্ষিয়ান নেতা আমির হোসেন আমু বলেন, বঙ্গবন্ধুকে যে অপশক্তি হত্যা করতে কুণ্ঠাবোধ করেনি, তারা জানতো বঙ্গবন্ধু বেঁচে থাকলে বাংলাদেশ এগিয়ে যাবে। এ কারণে ষড়যন্ত্রকারীরা সপরিবারে তাকে হত্যা করে। কিন্তু আল্লাহর অশেষ রহমতের কারণে বেঁচে যায় তাঁর দুই কন্যা।
শেখ হাসিনা ক্ষমতায় আছে বলেই বাঙালি জাতি বিশ্বের বুকে একটি আত্মমর্যাদাশীল জাতিতে পরিণত হয়েছে জানিয়ে আমু বলেন, বাংলাদেশের উন্নয়ন দেখে বিশ্ববাসী আমাদের কাছে জানতে চায় শেখ হাসিনার কাছে কি জাদুর কাঠি রয়েছে। আজকে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে দুর্বার গতিতে। গ্রাম থেকে শহর, সব জায়গায় উন্নয়ন হচ্ছে। আমাদের আর পেছনে ফেলতে পারবে না কেউ।
জেলা যুবলীগের আহ্বায়ক রেজাউল করিম জাকিরের সভাপতিত্বে আলোচনা অংশ নেন জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহ আলম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হাবিল, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক খসরু নোমান, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুর রশীদ হাওলাদার, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মো. কামাল শরীফ, যুবলীগ নেতা জামাল হোসেন মিঠু, পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়ক ছবির হোসেন ও নলছিটি উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক খান মনিরুজ্জামান বিল্পব।
পরে ১৫ আগস্টে নিহতদের আত্মার শান্তি কামনায় দোয়া ও মাহফিল অনুষ্ঠিত হয়। এতে জেলা যুবলীগের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা অংশ নেন।


হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
সজীব ওয়াজেদ জয়ের সম্পদ জব্দে যুক্তরাষ্ট্রে চিঠি পাঠাচ্ছে দুদক
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
বছরের শেষ দিনে রাজধানী ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
দক্ষিণ কোরিয়ায় ১৮১ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত অন্তত ৪৭
৪৭তম বিসিএসের আবেদন আজ থেকে শুরু
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আজ সংবাদ সম্মেলন বৈষম্যবিরোধী আন্দোলনের
এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় দুর্ঘটনা: বাসচালক গ্রেপ্তার
সাংবাদিকসহ বেসরকারি সবার সচিবালয়ে ‘প্রবেশ পাস’ বাতিল
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
মাহফিলে জাতীয় ঐক্যের আহ্বান মিজানুর রহমান আজহারীর
ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজা উপত্যকায় ২৪ ঘণ্টায় ৩৭ ফিলিস্তিনি নিহত
রিহ্যাব আয়োজিত আবাসন মেলায় ৪০৩ কোটি টাকার ফ্ল্যাট ও প্লট বিক্রি-বুকিং
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন
পরপর পাঁচ ঘণ্টার ব্যবধানে সচিবালয়ে আগুনের ঘটনায় দেশজুড়ে নতুন চাঞ্চল্যের সৃষ্টি
কেউ সাংবাদিকদের হুমকি দিলেই আমাদের জানাবেন: সারজিস
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
মোজাম্বিকে কারাগারে ভয়াবহ দাঙ্গা: নিহত ৩৩, ১৫০০ বন্দির পলায়ন
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা