বিদেশে চিকিৎসার জন্য আবেদন করবেন খালেদা জিয়া
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার হাঁটুর চিকিৎসার জন্য বিদেশে যেতে হবে। তাই যথা সময়ে সরকারের কাছে তার বিদেশে চিকিৎসার জন্য আবেদন করা হবে বলে জানিয়েছেন দলের যুগ্ম-মহাসচিব ও খালেদা জিয়ার আইনজীবী ব্যরিস্টার মাহবুব উদ্দিন খোকন।
রোববার (২ আগস্ট) দিনগত রাতে গুলশানে খালেদা জিয়ার বাসায় গিয়ে তার সঙ্গে দেখা করার পর গণমাধ্যমের কাছে এসব কথা বলেন এই আইনজীবী।
যদিও একদিন আগে ঈদুল আজহার দিন রাতে স্থায়ী কমিটির সদস্যরা খালেদা জিয়ার সঙ্গে দীর্ঘ প্রায় দুই ঘণ্টা বৈঠকের পর মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণমাধ্যমকে বলেছিলেন যে, তার চিকিৎসা দরকার। কিন্তু কোথায় চিকিৎসা নেবেন সেটা এখনও ঠিক হয়নি।
ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেন, উনার শারীরিক অবস্থা ভালো না। হাতের আঙুলগুলোতে সমস্যা ছিল, হাতটা বাঁকা হয়ে গিয়েছিল। তারপর হাঁটুর রিপ্লেসমেন্ট বিদেশে হয়েছিল। হাসপাতালে থাকাকালে ব্যাথা ছিল, এখন আরও বেড়ে গেছে। পায়ের হাঁটুর যে রিপ্লেসমেন্ট সেটা মেইনটেনেন্স করার কোনো ব্যবস্থা নেই, চেকআপও করার ব্যবস্থা নেই। হাতের আঙুলগুলো সার্বক্ষণিক ব্যাথা করে।
তিনি বলেন, করোনা পরিস্থিতির কারণে তিনি চিকিৎসা করতে পারছেন না, কোনো হাসপাতালেও যেতে পারছেন না। চিকিৎসকরা প্রতিদিন বাসায় এসে দেখতেছেন। কিন্তু ইমপ্রুভ করছে না। আরও জটিলতার সৃষ্টি হয়ে যাচ্ছে। এখন চিকিৎসা করাবেন টেস্ট করার জন্য হাসপাতালে যেতে হবে, কিন্তু হাসপাতাল ঝুঁকিপূর্ণ। ওনার যে বয়স সেজন্য আরও বেশি ঝুঁকিপূর্ণ হয়ে যায়।
ব্যারিস্টার মাহবুব উদ্দিন বলেন, তার (খালেদা জিয়ার) চিকিৎসা করতে হবে। আমরা আশাবাদী সরকার এটা বিবেচনা করবে। বিশেষ করে বিদেশে যে উনার হাঁটু রিপ্লেসমেন্ট হয়েছে, সেটারজন্য হয়তো পার্টিকুলারলি বিদেশে যাওয়া লাগতে পারে। আমরা আশা করি, সরকার যেহেতু তাকে মুক্তি দিয়েছে চিকিৎসার জন্য। তো বিদেশে চিকিৎসার প্রয়োজন হলে সেজন্য হয়তো সরকার তাকে পারমিশন দিতে পারে। এজন্য যথা সময়ে আবেদন করা হবে।
গুলশানের ৭৯ নম্বর সড়কের এক নম্বর বাড়ি ফিরোজায় সন্ধ্যা সাড়ে সাতটা থেকে সাড়ে নয়টা পর্যন্ত খালেদা জিয়ার সঙ্গে কথা বলেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। এ সময় খালেদা জিয়ার ছোট ভাই শামীম ইস্কান্দারও সেখানে উপস্থিত ছিলেন।


হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
সজীব ওয়াজেদ জয়ের সম্পদ জব্দে যুক্তরাষ্ট্রে চিঠি পাঠাচ্ছে দুদক
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
বছরের শেষ দিনে রাজধানী ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
দক্ষিণ কোরিয়ায় ১৮১ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত অন্তত ৪৭
৪৭তম বিসিএসের আবেদন আজ থেকে শুরু
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আজ সংবাদ সম্মেলন বৈষম্যবিরোধী আন্দোলনের
এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় দুর্ঘটনা: বাসচালক গ্রেপ্তার
সাংবাদিকসহ বেসরকারি সবার সচিবালয়ে ‘প্রবেশ পাস’ বাতিল
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
মাহফিলে জাতীয় ঐক্যের আহ্বান মিজানুর রহমান আজহারীর
ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজা উপত্যকায় ২৪ ঘণ্টায় ৩৭ ফিলিস্তিনি নিহত
রিহ্যাব আয়োজিত আবাসন মেলায় ৪০৩ কোটি টাকার ফ্ল্যাট ও প্লট বিক্রি-বুকিং
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন
পরপর পাঁচ ঘণ্টার ব্যবধানে সচিবালয়ে আগুনের ঘটনায় দেশজুড়ে নতুন চাঞ্চল্যের সৃষ্টি
কেউ সাংবাদিকদের হুমকি দিলেই আমাদের জানাবেন: সারজিস
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
মোজাম্বিকে কারাগারে ভয়াবহ দাঙ্গা: নিহত ৩৩, ১৫০০ বন্দির পলায়ন
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা