বর্তমান স্বাস্থ্য মন্ত্রণালয় আগের মতো নয়: রাঙ্গা
স্বাস্থ্য মন্ত্রণালয়ে ব্যাপক পরিবর্তন এসেছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গা।
তিনি বলেছেন, 'বর্তমান স্বাস্থ্য মন্ত্রণালয় আগের মতো নয়। আমরা আগে যে স্বাস্থ্য মন্ত্রণালয় দেখেছি, তার ব্যাপক পরিবর্তন এসেছে। এ কারণে জনগণ এখন ভালো সেবা পাচ্ছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ে আজও অনেকজন বদলি হয়েছে।'
বুধবার (২৯ জুলাই) বিকেলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সমন্বয় সভায় যোগদান শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
দলের মহাসচিব পদ থেকে সরানো প্রসঙ্গে রাঙ্গা বলেন, 'মহাসচিব পরিবর্তন করার একক ক্ষমতা জাতীয় পার্টির চেয়ারম্যান রাখেন। এটা আমাদের দলে মাঝে মাঝে হয়, অনেকটা রুটিন ওয়ার্কের মত। গঠনতন্ত্রের ২০ ধারা মোতাবেক চেয়ারম্যান এটি করতে পারেন।'
তিনি বলেন, 'মহাসচিব পদ থেকে সরানোয় পরিবহন সেক্টরসহ অন্যান্য দিকে সময় দিতে পারছি। এটি আমার জন্য ভালো হয়েছে।'
সাবেক এই প্রতিমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী তিস্তার ডান তীর রক্ষায় ৩’শ কোটি টাকা দিয়েছিলেন বলে রংপুর শহরে তিস্তার পানি ঢুকতে পারেনি। বাম তীর রক্ষায় ৩’শ কোটি টাকা চেয়েছি। যদি এটি পাওয়া যায়, তবে তিস্তা নদীর ভাঙ্গনের হাত থেকে বাম তীরের মানুষকে রক্ষা করা যাবে।'
এসময় উপস্থিত ছিলেন, রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. এ কে এম নুরুন্নবী লাইজু, হাসপাতালের পরিচালক ডা. ফরিদুল ইসলাম, জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক হাজী আব্দুর রাজ্জাক, যুগ্ম সম্পাদক খতিবার রহমান, জেলা যুব সংহতির সভাপতি হাসানুজ্জামান নাজিম ও মহানগর যুব সংহতির সভাপতি শাহীন হোসেন জাকির প্রমুখ।


হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
সজীব ওয়াজেদ জয়ের সম্পদ জব্দে যুক্তরাষ্ট্রে চিঠি পাঠাচ্ছে দুদক
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
বছরের শেষ দিনে রাজধানী ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
দক্ষিণ কোরিয়ায় ১৮১ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত অন্তত ৪৭
৪৭তম বিসিএসের আবেদন আজ থেকে শুরু
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আজ সংবাদ সম্মেলন বৈষম্যবিরোধী আন্দোলনের
এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় দুর্ঘটনা: বাসচালক গ্রেপ্তার
সাংবাদিকসহ বেসরকারি সবার সচিবালয়ে ‘প্রবেশ পাস’ বাতিল
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
মাহফিলে জাতীয় ঐক্যের আহ্বান মিজানুর রহমান আজহারীর
ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজা উপত্যকায় ২৪ ঘণ্টায় ৩৭ ফিলিস্তিনি নিহত
রিহ্যাব আয়োজিত আবাসন মেলায় ৪০৩ কোটি টাকার ফ্ল্যাট ও প্লট বিক্রি-বুকিং
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন
পরপর পাঁচ ঘণ্টার ব্যবধানে সচিবালয়ে আগুনের ঘটনায় দেশজুড়ে নতুন চাঞ্চল্যের সৃষ্টি
কেউ সাংবাদিকদের হুমকি দিলেই আমাদের জানাবেন: সারজিস
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
মোজাম্বিকে কারাগারে ভয়াবহ দাঙ্গা: নিহত ৩৩, ১৫০০ বন্দির পলায়ন
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা