পশুর হাট বসতে না দেয়া জামায়াত-জোট-হেফাজতের ষড়যন্ত্র
জাতীয় কমিটি কর্তৃক ঢাকাসহ ৪ নগরীতে পশুর হাট বসতে না দেয়ার সিদ্ধান্ত জামায়াত-জোট-হেফাজতের ষড়যন্ত্রমূলক এজেন্ডা। যা সরকারের বিরুদ্ধে ধর্মপ্রাণ মুসলমানদের ক্ষেপিয়ে তোলার, সংক্ষুব্ধ করার কৌশল বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামী ওলামা লীগ।
শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে ১২ দফা দাবিতে বাংলাদেশ আওয়ামী ওলামা লীগসহ সমমনা ১২টি ইসলামিক দলের আয়োজনে মানববন্ধনে বক্তারা এসব কথা বলেন।
তারা বলেন, সরকারের এমন সিদ্ধান্ত ওলামা লীগ এবং ধর্মপ্রাণ মুসলমান প্রত্যাখ্যান করছে। পবিত্র কুরবানির হাট নিষিদ্ধ করলে বা হাটের সংখ্যা কম করা হলে পবিত্র কুরবানী নিরুৎসাহিত করলে এবং ফ্ল্যাটবাড়িতে পবিত্র কুরবানী নিষিদ্ধ করলে ৯৮ ভাগ জনগোষ্ঠী মুসলমানদের দেশের সরকারের ভাবমর্যাদা ক্ষুণ্ণ হবে। পাশাপাশি পবিত্র কুরআন শরীফ, পবিত্র সুন্নাহ শরীফ বিরোধী কোন আইন পাশ হবে না, এ নির্বাচনী প্রতিশ্রুতি ভঙ্গ হবে।
বক্তারা আরও বলেন, পবিত্র কুরবানীর পশু মহান আল্লাহ পাক উনার শেয়ার। এর ছবি তোলা বা ডিজিটাল হাট পবিত্র দ্বীন ইসলাম উনার দৃষ্টিতে হারাম। ডিজিটাল হাটের নামে কুরবানীর পশু বেচাকেনা বাধাগ্রস্থ ও সীমাবদ্ধ স্বল্প সংখ্যাক করার অপচেষ্টা করলে হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি উনার এই দেশে মুসলমানগণ ক্ষুব্ধ হবে। যার সুযোগ নিবে জামাত-জোট হেফাজত। পাশাপাশি ডিজিটাল হাটের নামে প্রতারিত হবেন কুরবানীদাতা। কাজেই ডিজিটাল হাট বসানো যাবে না।
বিএনপি-জামাত চায় লকডাউনের নামে দেশের অর্থনীতি ধ্বংস করতে। একইভাবে তাদের এজেন্টরা চাচ্ছে করোনার অজুহাতে পবিত্র কুরবানী বাধাগ্রস্ত, দেশের পোল্ট্রি খামারীদের মাঠে বসাতে। সরকারকে বিএনপি-জামাতের ষড়যন্ত্র নস্যাত করে দিতে হবে।
বক্তারা বলেন, ক্ষমতাসীন আওয়ামী লীগে খুনি মুশতাকের বংশধররা এখনও ভর করে আছে। তারা মহাসম্মানিত পবিত্র কুরবানীর বিরুদ্ধে এমন কিছু পদক্ষেপ নিচ্ছে যাতে সাধারণ ধর্মপ্রাণরা সরকারের বিরুদ্ধে ক্ষেপে যায়। সাধারণ ধর্মপ্রাণদের দ্বীনি অনুভূতিতে আঘাত লাগে। ধর্মপ্রাণ মুসলমান সংক্ষুব্ধ হয়। জামাত শিবির তাতে উস্কানি দিয়ে সরকারকে ইসলাম বিরোধী বলে প্রমাণ করতে পারে এবং সরকার পতনের আন্দোলনের ডাক দিতে পারে।
তারা বলেন, করোনা ছোঁয়াচে ও মহামারী’- ইসলামিক ফাউন্ডেশন প্রণীত এবং তার সাথে হেফাজতী ও তাব্যৎ ধর্মব্যবসায়ী উলামাদের দ্বারা সমর্থিত এ ফতওয়াকে পবিত্র কুরআন শরীফ ও পবিত্র সুন্নাহ শরীফ উনাদের অকাট্ট দলীলের প্রেক্ষিতে রাজারবাগ শরীফ সম্পূর্ণ প্রত্যাখ্যান করেছে এবং কোটি টাকার চ্যালেঞ্জসহ প্রকাশ্য বাহাসের আমন্ত্রণ জানিয়েছে। ওলামা লীগ ও নির্ভরযোগ্য ইসলামী দলীলের প্রেক্ষিতে রাজারবাগ শরীফের সাথে একমত পোষণ করে করোনা ছোঁয়াচে ও মহামারী- এ ফতওয়াকে চ্যালেঞ্জ করছে এবং বাহাসের আমন্ত্রণ জানাচ্ছে। কারণ এভাবে করোনা আতঙ্ক বিস্তার করলে দেশ পিছাতে থাকবে, সরকার হিমশিম খাবে।
বক্তারা বলেন, করোনার অজুহাতে পবিত্র মসজিদ ও মাদরাসা বন্ধ করা, ফাঁক ফাঁক করে নামাজে দাঁড়ানো, ১২ জনের বেশি মুসল্লি না হওয়া, মাঠে ঈদের জামায়াত করতে না দেয়া ওহাবী-জামাতপন্থীদের ষড়যন্ত্রমূলক ফতওয়া। যা সম্পূর্ণ কুফরী হয়েছে। দেশের ধর্মপ্রাণ মুসলমান এতে সরকারের প্রতি যারপর নাই ক্ষুব্ধ হচ্ছে। এটা জামাতী ওহাবীদের ঘৃণ্য ষড়যন্ত্র। অবিলম্বে তা প্রত্যাহার করতে হবে।
বক্তারা আরও বলেন, প্রায় ২ কোটি জনসংখ্যার ঢাকা শহরে এলাকাভিত্তিক কমপক্ষে ২ শত কুরবানীর হাট বসানো হোক।৯৮ভাগ মুসলমান জনগোষ্ঠীর ধর্মবিশ্বাস কুরবানীর ব্যাপক পৃষ্ঠপোষকতা করতে হবে। কুরবানীর ঈদ তিন দিন; কাজেই আসন্ন কুরবানীতে সরকারীভাবে ১২ দিন ছুটি দিতে হবে।
কুরবানীর হাট ইবাদতের হাট। কাজেই এ হাটে গান-বাজনা, গরুর ছবি তোলা ইত্যাদি হারাম কাজ মুক্ত করা হোক।
সমাবেশ ও মানববন্ধন সমন্বয় করেন বাংলাদেশ আওয়ামী ওলামা লীগের সভাপতি আলহাজ্জ মাওলানা মুহম্মদ আখতার হুসাইন বুখারী। এছাড়া বক্তব্য রাখেন- সাধারণ সম্পাদক আলহাজ্জ কাজী মাওলানা মুহম্মদ আবুল হাসান শেখ শরীয়তপুরী, সম্মিলিত ইসলামী গবেষণা পরিষদের সভাপতি- আলহাজ্জ হাফেজ মাওলানা মুহম্মদ আব্দুস সাত্তার, মাওলানা মুহম্মদ শওকত আলী শেখ ছিলিমপুরী, দপ্তর সম্পাদক,বাংলাদেশ আওয়ামী ওলামা লীগ প্রমুখ।


হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
সজীব ওয়াজেদ জয়ের সম্পদ জব্দে যুক্তরাষ্ট্রে চিঠি পাঠাচ্ছে দুদক
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
বছরের শেষ দিনে রাজধানী ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
দক্ষিণ কোরিয়ায় ১৮১ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত অন্তত ৪৭
৪৭তম বিসিএসের আবেদন আজ থেকে শুরু
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আজ সংবাদ সম্মেলন বৈষম্যবিরোধী আন্দোলনের
এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় দুর্ঘটনা: বাসচালক গ্রেপ্তার
সাংবাদিকসহ বেসরকারি সবার সচিবালয়ে ‘প্রবেশ পাস’ বাতিল
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
মাহফিলে জাতীয় ঐক্যের আহ্বান মিজানুর রহমান আজহারীর
ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজা উপত্যকায় ২৪ ঘণ্টায় ৩৭ ফিলিস্তিনি নিহত
রিহ্যাব আয়োজিত আবাসন মেলায় ৪০৩ কোটি টাকার ফ্ল্যাট ও প্লট বিক্রি-বুকিং
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন
পরপর পাঁচ ঘণ্টার ব্যবধানে সচিবালয়ে আগুনের ঘটনায় দেশজুড়ে নতুন চাঞ্চল্যের সৃষ্টি
কেউ সাংবাদিকদের হুমকি দিলেই আমাদের জানাবেন: সারজিস
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
মোজাম্বিকে কারাগারে ভয়াবহ দাঙ্গা: নিহত ৩৩, ১৫০০ বন্দির পলায়ন
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা