মন্ত্রীকে তাপসের চ্যালেঞ্জ
জলাবদ্ধতা নিরসনে করণীয় নির্ধারণ করতে ওয়েবিনারে অনুষ্ঠিত সভায় উত্থাপিত ওয়াসা ও পানি উন্নয়ন বোর্ডের প্রতিবেদন চ্যালেঞ্জ করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস। একইসঙ্গে স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলামকে ঘটনাস্থল পরিদর্শনও করিয়েছেন ঢাকা দক্ষিণের এই মেয়র।
পরে সরেজমিন পরিদর্শন শেষে মন্ত্রী হতাশা প্রকাশ করেছেন বলে দক্ষিণ সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা আবু নাসের জানিয়েছেন। অন্যদিকে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে মন্ত্রীকে উদ্ধৃত করে বলা হয়েছে, ঢাকা ওয়াসা কর্তৃপক্ষ ও পানি উন্নয়ন বোর্ড জলাবদ্ধতা নিরসনে তাদের কার্যক্রম সম্পর্কে যে তথ্য দিয়েছেন তা সরেজমিন পরিদর্শন করে আশানুরূপ মিল পাওয়া যায়নি।
বর্ষা মৌসুমে রবিবার রাতে টানা কয়েক ঘণ্টার বৃষ্টিতে ঢাকার প্রধান সড়কগুলো পানিতে তলিয়ে যায়। মঙ্গলবারও একই অবস্থা হয়, সড়কে পানির ঢেউ দেখে কেউ কেউ রসিকতার ছলে প্রশ্ন করেন, কোন নদীর ওপর দিয়ে যাচ্ছেন তারা?
এই প্রেক্ষাপটে রাজধানীতে জলাবদ্ধতা নিরসনে বিভিন্ন দফতর-বিভাগের গৃহীত কার্যক্রম পর্যালোচনা ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা প্রণয়ন নিয়ে গতকাল মন্ত্রণালয়ের নিজ কক্ষ থেকে অনলাইনে সভার আয়োজন করেন স্থানীয় সরকারমন্ত্রী।
রাতে থেকে ভোর পর্যন্ত কয়েক ঘণ্টার টানা বৃষ্টিতে সোমবার তলিয়ে যাওয়া মিরপুর রোডে চলাচল হয় ব্যাহত। জুমে অনুষ্ঠিত সভায় মেয়র তাপস ছাড়াও ওয়াসা, পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারাও অংশ নেন। ঢাকা ওয়াসা ও পানি উন্নয়ন বোর্ড নগরীর জলাবদ্ধতা নিরসনে স্বাভাবিক উপায়ে পানি বের করতে না পারায় পাম্পিং করে পানি বের করা হচ্ছে বলে জানায়। তাদের বক্তব্য চ্যালেঞ্জ করে মেয়র ফজলে নূর তাপস বলেন, পাম্পিং হাউসগুলো সম্পূর্ণ কার্যকর নয়।
মন্ত্রীর উদ্দেশে তিনি বলেন, ‘আমরা জনগণের ভোটে নির্বাচিত। তাই আমাদের প্রতি জনগণের প্রত্যাশা অনেক বেশি। কিন্তু সিটি করপোরেশন এলাকায় বর্তমান এই জলাবদ্ধতার জন্য দায়ী সংস্থাগুলোর সংস্থা-প্রধান ও প্রতিনিধিবর্গ যেসব তথ্য দিয়েছেন, সে তথ্যগুলো পুরোপুরি সঠিক নয়। প্রয়োজনে আপনি সহকারে আমরা এখনই পরিদর্শনে যেতে পারি। সভায় যেসব তথ্য-উপাত্ত সেবা সংস্থা ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো থেকে উপস্থাপন করা হয়েছে, সেগুলোর সত্যতা আমরা সরেজমিন যাচাই করতে পারি। আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, উপস্থাপিত তথ্যগুলো সঠিক নয়। সেটি আমরা সরেজমিন স্পটে গিয়ে প্রমাণ করতে পারব।’
বিকেল ৩টা থেকে শুরু হওয়া এক ঘণ্টার ওই বৈঠক শেষে কর্মকর্তাদের নিয়ে দক্ষিণ সিটি করপোরেশনের ১৪ নম্বর, ২২ নম্বর ও ২৪ নম্বর ওয়ার্ডের খাল ও পাম্প স্টেশন পরিদর্শনে যান স্থানীয় সরকারমন্ত্রী ও মেয়র তাপস।
এরপর সবাই সোনারগাঁও হোটেলের পাশে হাতিরঝিল স্লুইস গেট পরিদর্শনে যান। সে সময় স্লুইস গেট কবে থেকে উন্মুক্ত করা হয়েছে জানতে চাইলে জানানো হয়, গত ১৩ জুলাই থেকে খোলা রয়েছে। ঢাকার জলাবদ্ধতা নিরসনে ওয়াসা ও পানি উন্নয়ন বোর্ড ‘চরমভাবে ব্যর্থ’ হয়েছে মন্তব্য করে এ দায়িত্ব সিটি করপোরেশনকে দেওয়ার অনুরোধ করেন মেয়র ফজলে নূর তাপস। অনলাইন সভায় তিনি বলেন, ‘ঢাকা শহরের জলাবদ্ধতা নিরসনের দায়িত্ব ওয়াসা ও পানি উন্নয়ন বোর্ডের ওপর অর্পিত। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তারা সে দায়িত্ব পালনে চরমভাবে ব্যর্থ হয়েছেন। দায়িত্ব আমাদের দিন, আমরা দীর্ঘমেয়াদি মহাপরিকল্পনার মাধ্যমে এই ঢাকা শহরের জলাবদ্ধতা নিরসন করব।’
সূত্র: বিডিনিউজ২৪.কম


হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
সজীব ওয়াজেদ জয়ের সম্পদ জব্দে যুক্তরাষ্ট্রে চিঠি পাঠাচ্ছে দুদক
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
বছরের শেষ দিনে রাজধানী ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
দক্ষিণ কোরিয়ায় ১৮১ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত অন্তত ৪৭
৪৭তম বিসিএসের আবেদন আজ থেকে শুরু
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আজ সংবাদ সম্মেলন বৈষম্যবিরোধী আন্দোলনের
এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় দুর্ঘটনা: বাসচালক গ্রেপ্তার
সাংবাদিকসহ বেসরকারি সবার সচিবালয়ে ‘প্রবেশ পাস’ বাতিল
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
মাহফিলে জাতীয় ঐক্যের আহ্বান মিজানুর রহমান আজহারীর
ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজা উপত্যকায় ২৪ ঘণ্টায় ৩৭ ফিলিস্তিনি নিহত
রিহ্যাব আয়োজিত আবাসন মেলায় ৪০৩ কোটি টাকার ফ্ল্যাট ও প্লট বিক্রি-বুকিং
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন
পরপর পাঁচ ঘণ্টার ব্যবধানে সচিবালয়ে আগুনের ঘটনায় দেশজুড়ে নতুন চাঞ্চল্যের সৃষ্টি
কেউ সাংবাদিকদের হুমকি দিলেই আমাদের জানাবেন: সারজিস
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
মোজাম্বিকে কারাগারে ভয়াবহ দাঙ্গা: নিহত ৩৩, ১৫০০ বন্দির পলায়ন
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা