জামায়াত ছাড়তে চায় বিএনপি
এবার জামায়াতের সঙ্গ ছাড়তে নীতিগতভাবে একমত হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির বেশির ভাগ সদস্য। দীর্ঘদিনের জোটসঙ্গী জামায়াতকে ছাড়তে আগেও দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মতকে প্রাধান্য দিতেন স্থায়ী কমিটির নেতারা। এবারও তারা বিষয়টি দলের চেয়ারপারসন বরাবর উপস্থাপনের পক্ষে বক্তব্য দেন। তবে বৈশ্বিক প্রেক্ষাপটে জামায়াত ছাড়ার বিষয়ে নিজেরাই সায় দিলেন।
করোনা-পরবর্তী রাজনৈতিক পরিস্থিতির মধ্যে গত শনিবার দলটির স্থায়ী কমিটির ভার্চুয়াল বৈঠক হয়। বৈঠকে স্থায়ী কমিটির সদস্যরা যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত জামায়াতের সঙ্গ ছাড়ার বিষয়ে এমন অভিমত তুলে ধরেন। তবে জামায়াত ছাড়তে বৈঠকে কোনো সিদ্ধান্ত হয়নি। পরিস্থিতি স্বাভাবিক হলে এ বিষয়ে আনুষ্ঠানিক সিদ্ধান্ত নিতে পারে বিএনপি। বৈঠক সূত্র জানায়, জামায়াত ছেড়ে দেওয়ার ব্যাপারে স্থায়ী কমিটির এক সদস্য ছাড়া বাকি সবাই ঐকমত্য পোষণ করলেও বিষয়টি চেয়ারপারসনকে জানানোর সিদ্ধান্ত হয়। বিএনপির ভাইস চেয়ারম্যান পর্যায়ের এক নেতা এ প্রতিবেদককে বলেন, বিষয়টি নিয়ে আরো সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল। এ নিয়ে আমরা অনেক বলেছি। কিন্তু স্থায়ী কমিটির বেশ কয়েকজন প্রভাবশালী নেতার জামায়াতপ্রীতির কারণে এত দিন সিদ্ধান্তটি নেওয়া যায়নি। শুনেছি শনিবারের বৈঠকে একজন সদস্য ছাড়া সবাই জামায়াত ছাড়ার কথা বলেছেন। এটা ভালো উপলব্ধি। শুনে ভালো লাগছে।
স্থায়ী কমিটির এক সদস্য বলেন, ২০ দলের অন্যতম শরিক জামায়াত নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। জামায়াতকে ছেড়ে দেওয়ার বিষয়ে স্থায়ী কমিটির সব সদস্যের মতামত একই। শুধু একজন সদস্যের বক্তব্যে অস্পষ্টতা ছিল। তবে কোনো সিদ্ধান্ত হয়নি। লন্ডন থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বৈঠকে সভাপতিত্ব করেন।
সূত্রটি আরো জানায়, আগামীতে বিএনপি ও অঙ্গসংগঠনের সব কমিটিতে নেতৃত্ব বাছাই হবে নির্বাচনের মাধ্যমে। কোনো কমিটিই কাউন্সিলবিহীন বা অনির্বাচিত হবে না। এ বিষয়ে অনেক জোরালো মত উঠে এলেও নির্দেশনা দেওয়া হয়নি। তবে যথাসম্ভব নির্বাচন পদ্ধতি অনুসরণ করতে তাগিদের কথা উঠে আসে।
বৈঠকে অংশ নেওয়া স্থায়ী কমিটির একাধিক সদস্য বলেন, করোনা পরিস্থিতির পর বিএনপির সাংগঠনিক পুনর্গঠন প্রক্রিয়া কী হবে, তা নিয়েই মূলত সবাই বক্তব্য দিয়েছেন। সবাই একমত হন, আগামীতে বিএনপি ও অঙ্গসংগঠনের সব কমিটি হবে নির্বাচনের মাধ্যমে। এ সময় কমিটি গঠনে অতীতে ভুলত্রুটি নিয়েও কথা বলেন সদস্যরা। তবে কেন্দ্রীয় কমিটিতে আগের বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী ৩৩ শতাংশ নারী নেতৃত্ব নিশ্চিত করার বিষয়ে খসড়া চূড়ান্ত করার কথা থাকলেও শনিবারের বৈঠকে এ নিয়ে আলোচনা হয়নি।
স্থায়ী কমিটির এক সদস্য জানান, বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। সাংগঠনিক পুনর্গঠন প্রক্রিয়া নিয়ে আরো বিস্তারিত পরে আলোচনা হবে। বৈঠকে চলমান করোনা পরিস্থিতি নিয়েও আলোচনা হয়। করোনা পরিস্থিতিতে নেতাকর্মীদের সবাইকে সতর্ক থেকে মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানানো হয়।
নিয়মিত বৈঠকের অংশ হিসেবেই শনিবারের এ বৈঠক হয়। বৈঠকে করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতি ও দেশে চলমান স্বাস্থ্য খাতের অব্যবস্থাপনা নিয়ে আলোচনা করেন সদস্যরা। একই সঙ্গে ভারতসহ পুরো উপমহাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলেন বেশ কয়েকজন সদস্য। ভারতের সঙ্গে চীনের চলমান বিরোধ ও এর গতিপ্রকৃতি নিয়ে বিশদ আলোচনা করেন কয়েকজন সদস্য। এ বিরোধের রাজনৈতিক উদ্দেশ্য ও এর প্রভাব বাংলাদেশে কেমন পড়বে বা পড়ার আদৌ কোনো আশঙ্কা আছে কি না—এ বিষয়গুলো খতিয়ে দেখার পরামর্শ এসেছে।
বিএনপির ফরেন রিলেশন্স কমিটি জানায়, বাংলাদেশ-ভারতে করোনার সংক্রমণ নিয়ে নানামুখী উদ্বেগ তৈরি হয়েছে বিএনপিতে। এ নিয়ে ভার্চুয়াল সেমিনার বা সভা আয়োজনের পরিকল্পনা চলছে। এর আগে গত ৯ জুন ‘জিয়াউর রহমানের পররাষ্ট্রনীতি’ নিয়ে ভার্চুয়াল সভা করে বিএনপি। এ বিষয়ে আরো বৈঠক করতে পারে দলটি।
শনিবারের স্থায়ী কমিটির বৈঠকে নিজ বাড়ি থেকে অংশ নেন—বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, বেগম সেলিমা রহমান ও ইকবাল হাসান মাহমুদ টুকু।


হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
সজীব ওয়াজেদ জয়ের সম্পদ জব্দে যুক্তরাষ্ট্রে চিঠি পাঠাচ্ছে দুদক
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
বছরের শেষ দিনে রাজধানী ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
দক্ষিণ কোরিয়ায় ১৮১ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত অন্তত ৪৭
৪৭তম বিসিএসের আবেদন আজ থেকে শুরু
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আজ সংবাদ সম্মেলন বৈষম্যবিরোধী আন্দোলনের
এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় দুর্ঘটনা: বাসচালক গ্রেপ্তার
সাংবাদিকসহ বেসরকারি সবার সচিবালয়ে ‘প্রবেশ পাস’ বাতিল
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
মাহফিলে জাতীয় ঐক্যের আহ্বান মিজানুর রহমান আজহারীর
ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজা উপত্যকায় ২৪ ঘণ্টায় ৩৭ ফিলিস্তিনি নিহত
রিহ্যাব আয়োজিত আবাসন মেলায় ৪০৩ কোটি টাকার ফ্ল্যাট ও প্লট বিক্রি-বুকিং
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন
পরপর পাঁচ ঘণ্টার ব্যবধানে সচিবালয়ে আগুনের ঘটনায় দেশজুড়ে নতুন চাঞ্চল্যের সৃষ্টি
কেউ সাংবাদিকদের হুমকি দিলেই আমাদের জানাবেন: সারজিস
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
মোজাম্বিকে কারাগারে ভয়াবহ দাঙ্গা: নিহত ৩৩, ১৫০০ বন্দির পলায়ন
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা