গভীর শ্রদ্ধা আর ভালোবাসায় এরশাদকে স্মরণ
জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও পল্লীবন্ধু হুসেইন মুহাম্মদ এরশাদের প্রথম মৃত্যুবার্ষিকীতে রংপুর মহানগর ও জেলা জাতীয় পার্টি আয়োজিত কোরআন খতম,আলোচনা সভা ও দোয়া মাহফিলসহ নানা আয়োজনে অংশগ্রহণ করেছে হাজারো এরশাদ ভক্ত।
রংপুরের পল্লীনিবাসে তার সমাধিতে শ্রদ্ধা জানাতে স্বাস্থবিধি মোতাবেক ও স্বল্প পরিসরের আয়োজনেও ছিল ভক্তদের চাপ।৬৮ হাজার গ্রামবাংলার নেতা পল্লীবন্ধুকে শ্রদ্ধা জানাতে রংপুর বিভাগের গ্রাম অঞ্চলগুলো থেকে তাদের প্রিয় নেতাকে শ্রদ্ধা জানাতে এসেছিল দিনমজুর,কৃষকসহ বিভিন্ন শ্রেনীপেশার মানুষ।
রাত ১২:০১ মিনিটে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন রংপুর সিটি করপোরেশনের মেয়র ও জাপার প্রেসিডিয়াম সদস্য মোস্তাফিজার রহমান মোস্তফা।পরে সকাল ৬টা থেকে শুরু হয় কোরআন খতম, দোয়া ও মিলাদ মাহফিল। বেলা বাড়ার সাথে সাথে "রংপুরের মাটি এরশাদের ঘাটি" মুহুর্মুহু স্লোগানে মিছিল নিয়ে আসছিল জাতীয় পার্টি ও অঙ্গসংগঠনের বিভিন্ন ইউনিটের নেতাকর্মী।
এছাড়া শিশু-কিশোর আবাল বৃদ্ধ বনিতা ফুল হাতে শ্রদ্ধা জানাতে এসেছিল তাদের প্রিয় নেতার সমাধিস্থল পল্লী নিবাসে।বেলা ১১ টায় জাপার কেন্দ্রীয় নেতৃবৃন্দ এসে জিএম কাদেরের নেতৃত্বে সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
পরে রংপুর বিভাগের বিভিন্ন জেলা ও ইউনিটের জাতীয় পার্টি, জাতীয় ছাত্রসমাজ, যুবসংহতি, স্বেচ্ছাসেবক পার্টি,মহিলা পার্টি,মটর শ্রমিক পার্টিসহ সকল অঙ্গসংগঠনের নেতাকর্মী শ্রদ্ধা জানান।
এসময় উপস্থিত ছিলেন জাপা চেয়ারম্যান জি এম কাদের, মহাসচিব মশিউর রহমান রাঙ্গা, অতিরিক্ত মহাসচিব ব্যারিস্টার শামিম হায়দার পাটোয়ারী, রংপুর সিটি মেয়র ও জাপার প্রেসিডিয়াম সদস্য মোস্তাফিজার রহমান মোস্তফাসহ রংপুর বিভাগের বিভিন্ন জেলা ও ইউনিটের নেতৃবৃন্দ।
আলোচনা সভায় অংশগ্রহণ করে জিএম কাদের বলেন,এরশাদের স্বাস্থ্যনীতি বাস্তবায়ন না হওয়ায় স্বাস্থ্যখাত ভেঙে পড়েছে।যারা এরশাদের মৃত্যুর পর ভেবেছিল জাতীয় পার্টি বিলীন হয়ে যাবে, নেতৃত্ব শূন্য হবে তারা এখন দেখছে এরশাদের প্রতি রংপুরবাসী ও দেশবাসীর ভালোবাসায় এই জাতীয় পার্টি আরও বেশি সুশৃঙ্খল, সুসংহত ও ঐক্যবদ্ধ ।এরশাদের অপূর্ণ স্বপ্ন বাস্তবায়নে তার আদর্শে বলীয়ান হয়ে সকল নেতাকর্মীদের একযোগে কাজ করার আহবান জানান তিনি।
দলের মহাসচিব ও বিরোধীদলীয় চীফ হুইপ মশিউর রহমান রাঙ্গা বলেছেন,যশোর ও বগুড়ার উপচির্বাচনে ভোটচুরির মহোৎসব চলছে।পল্লীবন্ধু এরশাদের মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে নির্বাচন পেছাতে ইসিকে অনুরোধ করা হলেও তারা নির্বাচন পেছায়নি।সেখানে গিয়ে দেখেন তাবেদার ইসির অধীনে এই নির্বাচনে ভোট চুরির মহোৎসব চলছে। যারা আজকে এই নির্বাচন পেছায়নি তাদের অনেকেই এরশাদের হাতে চাকরি নিয়েছেন তার গোলামি করেছেন।সারাদেশে বানভাসি মানুষদের পাশে দাঁড়াতে দলের নেতাকর্মীদের অনুরোধ করেন তিনি।
আয়োজনের সভাপতি ও সিটি করপোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা বলেন,হুসেইন মুহাম্মদ এরশাদ শুধুমাত্র একজন শাসক ছিলেন না তিনি একজন দার্শনিক ও ছিলেন।তার রুপরেখা দেশে বাস্তবায়িত হলে ক্ষমতার কুক্ষিগতকরন ও দুর্নীতি, লুটপাট কমে যাবে।
উল্লেখ্য, গত বছরের ১৪ই জুলাই ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে মৃত্যুবরণ করেন এরশাদ।পরে নানা চড়াই-উৎরাই পেরিয়ে ও রংপুরবাসীর দাবির প্রেক্ষিতে ওসিয়তকৃত পল্লীনিবাসেই সমাহিত হন সাবেক এই সেনাপ্রধান।


হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
সজীব ওয়াজেদ জয়ের সম্পদ জব্দে যুক্তরাষ্ট্রে চিঠি পাঠাচ্ছে দুদক
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
বছরের শেষ দিনে রাজধানী ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
দক্ষিণ কোরিয়ায় ১৮১ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত অন্তত ৪৭
৪৭তম বিসিএসের আবেদন আজ থেকে শুরু
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আজ সংবাদ সম্মেলন বৈষম্যবিরোধী আন্দোলনের
এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় দুর্ঘটনা: বাসচালক গ্রেপ্তার
সাংবাদিকসহ বেসরকারি সবার সচিবালয়ে ‘প্রবেশ পাস’ বাতিল
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
মাহফিলে জাতীয় ঐক্যের আহ্বান মিজানুর রহমান আজহারীর
ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজা উপত্যকায় ২৪ ঘণ্টায় ৩৭ ফিলিস্তিনি নিহত
রিহ্যাব আয়োজিত আবাসন মেলায় ৪০৩ কোটি টাকার ফ্ল্যাট ও প্লট বিক্রি-বুকিং
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন
পরপর পাঁচ ঘণ্টার ব্যবধানে সচিবালয়ে আগুনের ঘটনায় দেশজুড়ে নতুন চাঞ্চল্যের সৃষ্টি
কেউ সাংবাদিকদের হুমকি দিলেই আমাদের জানাবেন: সারজিস
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
মোজাম্বিকে কারাগারে ভয়াবহ দাঙ্গা: নিহত ৩৩, ১৫০০ বন্দির পলায়ন
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা