হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
ঐতিহ্যবাহী ইসলামপুর গাছতলা দরবার শরীফের উত্তরাধিকারী ও দেশের শীর্ষ শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের প্রতিষ্ঠাকালীন পরিচালক হাফেজ খাজা এনায়েতুল্লাহ ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গত বুধবার রাত ১১টা ৪৫ মিনিটে তিনি ইন্তেকাল করেন। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান।
আজ শুক্রবার রাত ৯টায় রাজধানীর শ্যামলী শাহি জামে মসজিদে প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। আগামীকাল শনিবার সকাল ১১টায় বসুন্ধরা গ্র্যান্ড জামে মসজিদে দ্বিতীয় জানাজা এবং বাদ আসর চাঁদপুরের ইসলামপুর গাছতলা দরবার শরিফে তৃতীয় জানাজা শেষে তাঁর লাশ দাফন করা হবে। মরহুমের রুহের মাগফিরাত কামনা, দোয়া ও জানাজায় অংশগ্রহণের জন্য পরিবারের পক্ষ থেকে সব শুভাকাঙ্ক্ষী, আত্মীয়-স্বজন ও শুভানুধ্যায়ীকে বিনীত অনুরোধ জানানো হয়েছে।
হাফেজ খাজা এনায়েতুল্লাহ মহান সুফি সাধক হাফেজ ক্বারি শাহ সূফী আল্লামা খাজা আহমদ শাহ নক্বশেবন্দী মুজাদ্দেদী (রহ.)-এর বড় নাতি এবং আল্লামা খাজা আবুল খায়ের নক্বশেবন্দী মুজাদ্দেদী (রহ.)-এর জ্যেষ্ঠ সাহেবজাদা।
তিনি ১৯৪৭ সালের ১৯ মে চাঁদপুরের ইসলামপুর গাছতলা দরবার শরীফে জন্মগ্রহণ করেন। শৈশব থেকেই কোরআনের প্রতি গভীর অনুরাগী ছিলেন। দেশের খ্যাতনামা ক্বারিদের কাছে শিক্ষা গ্রহণ করে হিফজুল কোরআন সম্পন্ন করেন। তাঁর সুমধুর কণ্ঠে কোরআন তিলাওয়াত যেকোনো শ্রোতার হৃদয় ছুঁয়ে যেত। তিনি ছিলেন একাধারে মেধাবী উদ্যোক্তা ও সমাজসেবক। পারিবারিক প্রতিষ্ঠান ওরিয়েন্ট ইলেকট্রনিকসকে তিনি দক্ষতার সঙ্গে এগিয়ে নেন। পরে দেশের শীর্ষ শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের প্রতিষ্ঠাকালীন পরিচালক হিসেবে দেশের শিল্প ও অর্থনীতির অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ অবদান রাখেন।
ব্যবসার পাশাপাশি সমাজসেবায়ও তিনি সমানভাবে নিবেদিত ছিলেন। টাঙ্গাইলের শাহদারিপাড়া মাদরাসা ও মসজিদের উন্নয়ন, ঢাকার শ্যামলী শাহি মসজিদ ও মাদরাসার আধুনিকায়নসহ অসংখ্য ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠান তাঁর সরাসরি উদ্যোগ ও পৃষ্ঠপোষকতায় গড়ে ওঠে।
ইসলামপুর গাছতলা দরবারের সার্বিক উন্নয়ন ও পরিকল্পনায় তিনি জীবনের শেষ দিন পর্যন্ত অংশগ্রহণ করেছিলেন, যা আজও অনুকরণীয় দৃষ্টান্ত হিসেবে স্মরণীয়।


হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
দক্ষিণ কোরিয়ায় ১৮১ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত অন্তত ৪৭
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজা উপত্যকায় ২৪ ঘণ্টায় ৩৭ ফিলিস্তিনি নিহত
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
মোজাম্বিকে কারাগারে ভয়াবহ দাঙ্গা: নিহত ৩৩, ১৫০০ বন্দির পলায়ন
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা