চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
রংপুরের মিঠাপুকুরের আট্পুনিয়া গ্রামের পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার সোহানুজ্জামান নয়ন।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) রাত পৌনে ১১টায় জানাজা শেষে তাকে দাফন করা হয়। এর আগে ৯টার পরে নিজ বাড়িতে পৌঁছায় সচিবালয়ে আগুন নেভাতে গিয়ে ট্রাকচাপায় নিহত ফায়ার ফাইটার নয়নের মরদেহ।
বেলা আড়াইটায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের জানাজা শেষে তার মরদেহ নিয়ে যাত্রা শুরু করেন ফায়ার সার্ভিস কর্মীরা। প্রথম জানাজায় স্বরাষ্ট্র উপদেষ্টাসহ ফায়ার সার্ভিসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
রাতে কফিনবাহী অ্যাম্বুলেন্স যখন গ্রামে ঢোকে। তাকে এক নজর দেখার জন্য অ্যাম্বুলেন্স-এর পিছে ছুটেন হাজারো গ্রামবাসী। পুরো বাড়ি জুড়ে তৈরি হয় আহাজারি, কান্নার রোল। ফায়ার সার্ভিসকর্মীরা মরদেহ নামানোর পর তাকে একনজর দেখে কান্নায় ভেঙে পড়েন অনেকেই। পরে তার কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তারা। এ সময় তাকে গার্ড অব অনার দেয়া হয় ।
রাত সাড়ে ১০টায় বাড়ির পাশের একটি মাঠে আয়োজন করা হয় জানাজার। এখানে নয়নের বাবা আক্তারুজ্জামানসহ স্থানীয় লোকজন এবং ফায়ার সার্ভিসের কর্মকর্তারা বক্তব্য রাখেন। এ সময় তুলে ধরা হয় কীভাবে মারা গেল নয়ন। বলা হয় রাষ্ট্রীয় কাজে থাকার সময় ট্রাক চাপায় এই মৃত্যুর ঘটনা কোনভাবেই মেনে নেয়া যায় না। উল্লেখ করা হয় এরইমধ্যে দু’জনকে গ্রেফতার করা হয়েছে। আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদৌস দান করেন এই দোয়া কামনা করেন বক্তারা।
পরে নামাজে শেষে তাকে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। তার জানাজা এবং দাফন কাজে হাজারো মানুষ অংশ নেন। তার রুহের মাগফেরাত কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠানে কান্নার রোল পড়ে।
প্রসঙ্গত, বুধবার (২৫ ডিসেম্বর) দিবাগত মধ্যরাতে সচিবালয়ের ৭ নম্বর ভবনে যখন আগুন লাগে। প্রায় সোয়া ৬ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের ১৯ ইউনিট।


১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
দক্ষিণ কোরিয়ায় ১৮১ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত অন্তত ৪৭
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজা উপত্যকায় ২৪ ঘণ্টায় ৩৭ ফিলিস্তিনি নিহত
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
মোজাম্বিকে কারাগারে ভয়াবহ দাঙ্গা: নিহত ৩৩, ১৫০০ বন্দির পলায়ন
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা