সংস্কার উদ্যোগে পূর্ণ সমর্থন জার্মান রাষ্ট্রদূতের
বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত আখিম ট্রস্টার বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এবং এর সংস্কার উদ্যোগের প্রতি তার দেশের পূর্ণ সমর্থন পুনর্ব্যক্ত করেছেন।
বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র সচিব মো. জসিম উদ্দিনের সঙ্গে প্রথম সাক্ষাতে তিনি বলেন, ‘বাংলাদেশ ও জার্মানির মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক চমৎকার এবং দীর্ঘস্থায়ী।’
বৈঠকে রাষ্ট্রদূত জার্মানির উন্নয়ন সহযোগিতা বিশেষ করে বাংলাদেশের গার্মেন্টস শিল্পে ক্লাইমেট অ্যাকশন, সবুজায়ন, কারিগরি প্রশিক্ষণ এবং কাজের পরিবেশ উন্নত করার বিষয় তুলে ধরেন।
পররাষ্ট্র সচিব দুই দেশের মধ্যকার সম্পর্ককে গুরুত্বপূর্ণ হিসেবে অভিহিত করেন এবং বিদ্যমান দ্বিপক্ষীয় বাণিজ্য সম্পর্কের জন্য সন্তোস প্রকাশ করেছেন। তিনি বাংলাদেশ শ্রম আইন ও ইপিজেড শ্রম আইনের সংশোধনসহ শ্রম খাতের উন্নতির জন্য বাংলাদেশ সরকারের গৃহীত পদক্ষেপের কথা তুলে ধরেন।
তিনি বলেন, ‘সমগ্র শাসনব্যবস্থায় জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিত করতে এবং গণতন্ত্রের পথে অবাধ, সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে অন্তর্র্বর্তী সরকার ১১টি সংস্কার কমিশন গঠন করেছে।’
পররাষ্ট্র সচিব দীর্ঘদিন ধরে জার্মান ভিসা পেতে শিক্ষার্থীদের সমস্যার সম্মুখীন হওয়ার বিষয়টি তুলে ধরেন। জবাবে জার্মান রাষ্ট্রদূত স্টুডেন্ট ভিসার আবেদনের জট দূর করতে দূতাবাসে জনবল বৃদ্ধিসহ সম্ভাব্য সব ধরনের প্রচেষ্টা গ্রহণের আশ্বাস দেন।
বাংলাদেশের দক্ষিণাঞ্চলে সাম্প্রতিক নজিরবিহীন বন্যার কথা উল্লেখ করে পররাষ্ট্র সচিব জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় জার্মানির সহায়তার প্রশংসা করেন।


১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
দক্ষিণ কোরিয়ায় ১৮১ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত অন্তত ৪৭
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজা উপত্যকায় ২৪ ঘণ্টায় ৩৭ ফিলিস্তিনি নিহত
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
মোজাম্বিকে কারাগারে ভয়াবহ দাঙ্গা: নিহত ৩৩, ১৫০০ বন্দির পলায়ন
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা