সাগরে লঘুচাপের শঙ্কা, জেঁকে বসবে শীত
দেশের আবহাওয়ায় শীতের আগমনী বার্তা। সূর্য ডোবার আগেই তাপমাত্রা হয়ে যাচ্ছে মিঠেকড়া। ঢাকার বাইরে রাতে নামছে কুয়াশা। ভোরে গাছের পাতা-ঘাস-ফুল-ফসলে জমছে শিশির, ভিজে ভিজে ভাব সকালের রাস্তা-ঘাটে। সারা দেশে নামতে শুরু করেছে শীত। ঢাকার প্রান্তগুলোতেও টের পাওয়া যাচ্ছে শীতের বাতাস। প্রকৃতিতে এখন অগ্রহায়ণ, হেমন্তের শেষবেলায় পাকছে মাঠের ধান-আর এগিয়ে আসছে শীতকাল। তবে স্বাভাবিক এই শীতের আমেজকে একেবারে জেঁকে বসিয়ে দেওয়ার জন্য আড়ালে চলছে আরেক উপলক্ষ। দেশের দক্ষিণে বঙ্গোপসাগর আজ শনিবার দেখা দিতে পারে আরেক লঘুচাপ। এই লঘুচাপ থেকে ঝড় হবে কি না তা বলা এখনই শক্ত, তবে এরপরেই যে শীত জেঁকে বসবে তার আভাস দিয়েছেন আবহাওয়াবিদরা। অবশ্য আগামী তিন দিনে বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা নেই সারা দেশে।
আবহাওয়া অধিদপ্তরের গতকাল শুক্রবার প্রকাশিত ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় আজ শনিবারের মধ্যে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এ অবস্থায় সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা কমতে পারে। আর রাতের তাপমাত্রা কমে যাওয়া মানেই শীত জেঁকে বসা।
আবহাওয়াবিদ শাহানাজ সুলতানা স্বাক্ষরিত ওই সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। পাশাপাশি এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এ ছাড়া শনিবারের (আজ) মধ্যে দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে।
এ অবস্থায় আজ অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। পাশাপাশি এই সময়ে শেষরাত থেকে ভোর পর্যন্ত দেশের উত্তরাঞ্চলের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।
আর আগামীকাল রোববার অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সেই সঙ্গে শেষরাত থেকে ভোর পর্যন্ত দেশের উত্তরাঞ্চলের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।
এ ছাড়া পরদিন সোমবারও অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এই সময়ে শেষরাত থেকে ভোর পর্যন্ত সারা দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।
এ দিকে সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। আগামী ৫ দিনে আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।


১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
দক্ষিণ কোরিয়ায় ১৮১ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত অন্তত ৪৭
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজা উপত্যকায় ২৪ ঘণ্টায় ৩৭ ফিলিস্তিনি নিহত
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
মোজাম্বিকে কারাগারে ভয়াবহ দাঙ্গা: নিহত ৩৩, ১৫০০ বন্দির পলায়ন
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা