দিল্লি-ঢাকার উত্তাপ, বাংলাদেশি পর্যটকের অভাবে কলকাতার ব্যবসায় ধস
৫ অগাস্টের পর থেকে বাংলাদেশিদের ভিসা দেয়া প্রায় বন্ধই রেখেছে ভারত। মেডিকেল এমারজেন্সি ছাড়া আর কেউ এখন বাংলাদেশ থেকে ভারতে যেতে পারছেন না। ট্যুরিস্ট ভিসা নিয়ে যারা ভারতে, বিশেষ করে কলকাতায় যেতেন বাংলাদেশ থেকে, তাদের অভাবে কলকাতার হোটেল আর দোকান খালি পড়ে আছে। ক্ষয়ক্ষতির মুখে পড়েছেন সেখানকার ব্যবসায়ীরা।
কলকাতার কেন্দ্রে দুই বর্গ কিলোমিটারজুড়ে রয়েছে শতাধিক হোটেল এবং তিন হাজারের বেশি দোকান। পর্যটকনির্ভর ওই বাণিজ্যিক এলাকা মিনি বাংলাদেশ নামে পরিচিত। সেই এলাকার ব্যবসা-বাণিজ্যই মূলত বেশি সংকটে পড়েছে। বাংলাদেশি পর্যটকদের অভাবে খালি পড়ে আছে হোটেলগুলো।
এক সময় ঠাই হতো না এসব হোটেলগুলোতে। হোটেল মালিকরা বলছেন, এখানকার পর্যটকদের ৯৫ ভাগই বাংলাদেশি। কোনো মৌসুম ছিলো না। সারা বছরই কোলকাতায় ঘুরতে আসতো বাংলাদেশিরা।
শেখ হাসিনা সরকার পতনের পর থেকে ভারত সরকারের মনে কষ্ট। তাই ভিসানীতিতে কড়াকড়ি আরোপ করে দিল্লি। তার খেশারত দিচ্ছে কলকাতার ব্যবসায়ীরা।
চিকিৎসা ও জরুরি প্রয়োজন ছাড়া অন্যান্য ভিসা ইস্যু করছে না ভারত। এর ফলে বাংলাদেশিদের কলকাতা ভ্রমণ ব্যাপক হারে কমে গেছে। ধস নেমেছে সেখানকার ব্যবসা বাণিজ্যে।
ভারতীয় গণমাধ্যমগুলো বলছে, ক্রেতার অভাবে কলকাতার মিনি বাংলাদেশ এলাকার বাণিজ্যিক কর্মকাণ্ড প্রায় ৮৫ শতাংশ কমে গেছে। বর্তমানে মারকুইস স্ট্রিট, সাডার স্ট্রিট, ফ্রি স্কুল স্ট্রিট, রফি আহমেদ কিদওয়াই রোড, রয়ড স্ট্রিট এবং এলিয়ট রোডের ১২০টি হোটেলের মাত্র ১০ শতাংশ কক্ষে অতিথি আছে। অথচ গত বছর এই সময়ে হোটেলগুলোর ৯০ শতাংশ কক্ষ ভরা ছিল।
কলকাতার ব্যবসায়ীরা বলছেন, করোনা মহামারীর সময় লকডাউনের কারণে যে অবস্থার মুখোমুখি হয়েছিলেন তারা, বর্তমানে সেরকম পরিস্থিতিই তৈরি হয়েছে। সামনে দিনগুলোতে বাংলাদেশি পর্যটকদের এই শূণ্যতা অব্যাহত থাকলে ব্যবসা-বাণিজ্য গুটিয়ে ফেলা ছাড়া আর কোনো উপায় থাকবে না কলকাতার ব্যবসায়ীদের।


১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
দক্ষিণ কোরিয়ায় ১৮১ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত অন্তত ৪৭
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজা উপত্যকায় ২৪ ঘণ্টায় ৩৭ ফিলিস্তিনি নিহত
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
মোজাম্বিকে কারাগারে ভয়াবহ দাঙ্গা: নিহত ৩৩, ১৫০০ বন্দির পলায়ন
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা