খেজুর আমদানিতে শুল্ক-কর কমানোর আহ্বান জানিয়েছে ট্যারিফ কমিশন
আসন্ন রমজানে দেশের বাজারে দাম নিয়ন্ত্রণে রাখতে খেজুর আমদানিতে শুল্ক ও কর কমানোর জন্য জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন।
বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে প্রতিষ্ঠানটি।
এতে বলা হয়, আসন্ন রমজান উপলক্ষে খেজুর আমদানিতে শুল্ক কর ও শুল্কায়ন যৌক্তিক করতে আশাজু নামের একটি প্রতিষ্ঠান বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনে আবেদন করেছে। প্রতিষ্ঠানটি দুবাই, সৌদি আরব, মিশর ও আলজেরিয়া থেকে খেজুর আমদানি করার জন্য উদ্যোগ গ্রহণ করেছে। কিন্তু খেজুর আমদানিতে উচ্চহারে শুল্ক কর ও অযৌক্তিক শুল্কায়ন থাকায় এখনো খেজুর আমদানি করতে পারেনি।
এর পরিপ্রেক্ষিতে গত ৬ নভেম্বর বাংলাদেশ ফ্রেশ ফ্রুটস ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশন ও অন্যান্য অংশীজনদের সঙ্গে অনুষ্ঠিত এক আলোচনা সভায় খেজুরের চাহিদা, আমদানির পরিমাণ, আমদানি শুল্কহার, কেজি প্রতি শুল্কায়ন, স্থানীয় বাজার মূল্য এবং খেজুর আমদানিতে বিদ্যমান বিভিন্ন সুযোগ সুবিধা ইত্যাদি বিষয় পর্যালোচনা করা হয়।
বিভিন্ন তথ্য বিশ্লেষণে দেখা যায়, দেশে বর্তমানে খেজুরের চাহিদা প্রায় ১ লাখ মেট্রিক টন এবং এর ভেতর শুধু রমজান মাসেই খেজুরের চাহিদা প্রায় ৬০-৭০ হাজার মেট্রিক টন। ২০২২-২৩ ও ২০২৩-২৪ অর্থবছরে খেজুর আমদানির পরিমাণ যথাক্রমে ৮৬ হাজার ৫৮১ মেট্রিক টন ও ৮০ হাজার ৯১০ মেট্রিক টন। যার আমদানি গড় মূল্য (শুল্ককর ব্যতীত) যথাক্রমে ৩৩৬ টাকা ও ৪৯৭ টাকা প্রতি কেজি।
অপরদিকে ২০২৪-২৫ অর্থবছরে (জুলাই-অক্টোবর) খেজুর আমদানির পরিমাণ ২৮৯ মেট্রিক টন, যার গড় আমদানি মূল্য (শুল্ককর ব্যতীত) ৪৩৩ টাকা প্রতি কেজি। সার্বিক পর্যালোচনায় দেখা যায় যে, ধারাবাহিকভাবে খেজুর আমদানির পরিমাণ কিছুটা কমেছে।
দেশে সৌদি আরব, আরব আমিরাত, তিউনিসিয়া, মিশর, জর্ডান, ইরাক, ইরান ও পাকিস্তান থেকে অধিকাংশ খেজুর আমদানি করা হয়। বর্তমানে সকল প্রকার খেজুর আমদানিতে কাস্টম ডিউটি (সিডি) ২৫ শতাংশ, অগ্রিম আয়কর (এআইটি) ১০ শতাংশ, ভ্যাট ১৫ শতাংশ, নিয়ন্ত্রণমূলক শুল্ক (আরডি) ৩ শতাংশ ও আগাম কর (এটি) ৫ শতাংশসহ মোট ৬৩.৬০ শতাংশ শুল্ক আরোপিত আছে যা বাস্তবতার নিরিখে যৌক্তিক নয়।
এ পরিস্থিতিতে রমজানে খেজুরের মূল্য স্থিতিশীলকরণের নিমিত্ত খেজুর আমদানিতে গত বছরের মতো বিদ্যমান সিডি ২৫ শতাংশ থেকে কমিয়ে ১৫ শতাংশ, অগ্রিম আয়কর ১০ শতাংশ থেকে কমিয়ে ৩ শতাংশ নির্ধারণ ও সমুদয় আগাম কর ৫ শতাংশ অব্যাহতি দেয়া যেতে পারে। যা ২০২৫ সালের ৩১ মার্চ পর্যন্ত বহাল থাকবে।


১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
দক্ষিণ কোরিয়ায় ১৮১ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত অন্তত ৪৭
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজা উপত্যকায় ২৪ ঘণ্টায় ৩৭ ফিলিস্তিনি নিহত
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
মোজাম্বিকে কারাগারে ভয়াবহ দাঙ্গা: নিহত ৩৩, ১৫০০ বন্দির পলায়ন
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা