বাংলাদেশের অস্তিত্ব নিয়ে ভারতের মন্ত্রীর হুঁশিয়ারি
ঢাকা-দিল্লির দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়নে সম্প্রতি ভারত ও বাংলাদেশ দুই দেশের সেনাপ্রধানরা ভার্চুয়ালি বৈঠক করেছেন। ঠিক সেই সময়ে পশ্চিমবঙ্গ সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রী ও কলকাতা মিউনিসিপ্যাল করপোরেশনের মেয়র ফিরহাদ হাকিম বর্তমান বাংলাদেশের পরিস্থিতি নিয়ে নেতিবাচক মনোভাব প্রকাশ করেছেন।
শুক্রবার সংবাদিকদের প্রশ্নের উত্তরে কার্যত হুমকির সুরে তিনি বলেন, ভারতবর্ষকে সরিয়ে দিয়ে বাংলাদেশের অস্তিত্ব থাকবে না।
মন্ত্রী ফিরহাদ হাকিম শুরুতে বলেন, যদিও পররাষ্ট্রনীতি নিয়ে তাদের কোনো কিছুই বলা উচিত নয়। তবে যেটা হচ্ছে সেটা ঠিক নয়। দুই দেশের সম্পর্ক একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল।
এসময় বাংলাদেশর স্বাধীনতা যুদ্ধের সময় ভারতের অবদানকে পুনরায় মনে করিয়ে দিয়ে তিনি বলেন, এটা ভুললে চলবে না বাংলাদেশের স্বাধীনতা ভারতের সাহায্য ছাড়া কোনো দিন আসত না। মুক্তিযুদ্ধে সমর্থন ও যুদ্ধের সময় বাংলাদেশের অস্থায়ী সরকারকে স্বীকৃতি দিয়েছিল ভারত। ভারতের মাটিতে তাদের প্রচুর আশ্রয় দিয়েছি আমরা। সুতরাং ভারতকে সরিয়ে দিয়ে বাংলাদেশ থাকতে পারবে না, তার অস্তিত্ব থাকবে না।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এধরনের বেপরোয়া মনোভাব এবং মন্তব্য দুই দেশের আন্তর্জাতিক সম্পর্ক, ব্যবসা-বাণিজ্য ও সংস্কৃতির ক্ষেত্রে নেতিবাচক প্রভাব ফেলবে।
ভারত সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় দিল্লি থেকে যখন বাংলাদেশ প্রসঙ্গে ঢাকার ক্ষেত্রে সম্মান ও মর্যাদার সঙ্গে নমনীয় কূটনৈতিক মনোভাব দেখাচ্ছে, ঠিক সেই সময় পশ্চিমবঙ্গ সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রী ফিরাদ হাকিমের এই মন্তব্য আন্তর্জাতিক মহলে যথেষ্ট রাজনৈতিক উত্তেজনা সৃষ্টি করতে পারে বলেও মনে করছেন বিশ্লেষকরা।


১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
দক্ষিণ কোরিয়ায় ১৮১ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত অন্তত ৪৭
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজা উপত্যকায় ২৪ ঘণ্টায় ৩৭ ফিলিস্তিনি নিহত
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
মোজাম্বিকে কারাগারে ভয়াবহ দাঙ্গা: নিহত ৩৩, ১৫০০ বন্দির পলায়ন
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা