ইউএনও স্বাক্ষর জালিয়াতি করে ১৭ বিদ্যালয়ের মন্ত্রণালয়ে প্রত্যায়ন
ঠাকুরগাঁওয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সাক্ষর জালিয়াতি করে মন্ত্রণালয়ের প্রত্যায়ন পাঠিয়েছেন ১৭ টি শিক্ষা প্রতিষ্ঠান।
প্রত্যায়ন পত্রে দেখা যায়,বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আওতায় বেসরকারি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের জন্য অনুদান প্রাপ্তির লক্ষ্যে আবেদন করা হয়৷ আবেদনে সংশ্লিষ্ট এলাকার উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রত্যায়ন পত্র সংযুক্ত করার নিয়ম রয়েছে৷
মন্ত্রণালয়ে পাঠানো সেই প্রত্যায়ন পত্রে ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বেলায়েত হোসেনের সাক্ষর জালিয়াতি করে পাঠিয়েছেন উপজেলার ১৭ টি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান। শিক্ষকদের এহেন এমন কর্মকাণ্ডে চারিদিকে সমালোচনা সৃষ্টি হয়েছে৷
প্রতিষ্ঠানগুলো হলো- সদর উপজেলাধীন, ঝাড়গাঁও উচ্চ বিদ্যালয়,জাঠিভাঙ্গা শিডিউল কাস্ট উচ্চ বিদ্যালয়,ফাড়াবাড়ি বালিকা উচ্চ বিদ্যালয়,বগুলাডাঙ্গী উচ্চ বিদ্যালয়,দেওগাঁও দোয়েল উচ্চ বিদ্যালয়,মোলানখুড়ী উচ্চ বিদ্যালয়,ভগদগাজী উচ্চ বিদ্যালয়,শিবগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়,ঝাড়গাঁও বালিকা উচ্চ বিদ্যালয়,পারপূগী দ্বিমুখী উচ্চ বিদ্যালয়,ভেলারহাট উচ্চ বিদ্যালয়,পলাশ বাংলা দ্বিমুখী উচ্চ বিদ্যালয়,পুরাতন ঠাকুরগাঁও বালিকা উচ্চ বিদ্যালয়,কাচারী বাজার উচ্চ বিদ্যালয়,কশালবাড়ী উচ্চ বিদ্যালয়,দারাজগাঁও হামিদ আলী খান উচ্চ বিদ্যালয়,কদম রসুল হাট উচ্চ বিদ্যালয়।
এ বিষয়ে জানতে চাইলে ফাড়াবাড়ি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশ্বনাথ রায় বলেন, আমাদের কাছে শুধু কিছু কাগজপত্র নেয়া হয়েছে। বাকী সব তারা করে দিয়েছেন৷ ইউএনও স্যারের প্রত্যয়ন পত্র আমাদের নেয়া হয়নি। তারা সবকিছু করে দেওয়ার কথা বলেছেন৷ তাদের সাথে আর যোগাযোগ হয়না নম্বরও নেয়া হয়নি৷
শিবগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খাদেমুল ইসলাম বলেন, পাশে পারপূগী দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক রহমতুল্লাহ স্যারের মাধ্যমে কয়েকজন স্কুলে আসেন। তাদের মাধ্যমে এসব হয়েছে ৷
এ বিষয়ে জানতে চাইলে পারপূগী দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক রহমতুল্লাহ বলেন, আমাদের ইউনিয়নের রইসুল নামে একজন স্কুলে আসেন৷ তার সাথে আরো কয়েকজন এসে আমাদের অনুদানের ব্যাপারে বুঝিয়েছেন। অনুদান পাওয়ার পরে কিছু তারা নিতে চেয়েছিলেন। তারা আমাদের না বলেই এসব জালিয়াতি কাগজপত্র বানিয়েছেন।
অভিযুক্ত রইসুলের বাড়ি জামালপুর ইউনিয়নের বড়পূগী গ্রামে। তার মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও নম্বরটি বন্ধ পাওয়া যায়।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বেলায়েত হোসেন বলেন, প্রত্যায়ন পত্রের স্মারক নম্বরে আকাশ চুম্বি পার্থক্য দেখে আমাকে অবহিত করা হয়৷ সেই সাথে মন্ত্রণালয় থেকে আমাকে সব গুলো প্রত্যায়ন পাঠানো হয়৷ প্রত্যায়ন পত্রে আমার সাক্ষর জালিয়াতি করে পাঠানো হয়েছে৷ এই প্রত্যায়ন পত্র সম্পর্কে আমি অবহত ছিলামনা৷ উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।
শিক্ষা প্রতিষ্ঠানের এমন জালিয়াতি সম্পর্কে জানতে চাইলে জেলা শিক্ষা কর্মকর্তা শাহীন আখতার বলেন, আমাদের কাছে ১৭ টি প্রতিষ্ঠানের মন্ত্রণালয়ে পাঠানো প্রত্যায়ন পত্র এসেছে। সেগুলোতে উপজেলা নির্বাহী কর্মকর্তার সাক্ষর জালিয়াতির ঘটনা ঘটেছে৷ বিষয়টি অনেক বেশী স্পর্শকাতর। আমরা উর্ধতন কর্তৃপক্ষের সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।
ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক ইশরাত ফারজানা বলেন, সাক্ষর জালিয়াতি করার অপরাধে যা শাস্তি হওয়া উচিত সেটির ব্যবস্থা গ্রহণ করা হবে৷ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে আরো বিস্তারিত জেনে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।


১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
দক্ষিণ কোরিয়ায় ১৮১ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত অন্তত ৪৭
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজা উপত্যকায় ২৪ ঘণ্টায় ৩৭ ফিলিস্তিনি নিহত
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
মোজাম্বিকে কারাগারে ভয়াবহ দাঙ্গা: নিহত ৩৩, ১৫০০ বন্দির পলায়ন
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা