রাষ্ট্রপতি ইস্যুতে সাংবিধানিক সংকট চায় না বিএনপি
রাষ্ট্রপতি ইস্যুতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বরাতে চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন যে কোনো সাংবিধানিক সংকট নয়, দেশে এখন একটি নির্বাচন প্রয়োজন।
বৃহস্পতিবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জাতীয়তাবাদী গণতান্ত্রিক পার্টি আয়োজিত এক আলোচনা সভায় যোগ দিয়ে তিনি এ মন্তব্য করেন।
ছাত্রলীগকে কেবল নিষিদ্ধ করলে চলবে না, তাদেরকে আইনের আওতায় আনতে হবে বলেও মন্তব্য করেন জয়নুল আবদিন ফারুক।
এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের স্যালুট করি। কিন্তু দেশে কোনো রাজনৈতিক সংকট তৈরি করা যাবে না। সেটি চিন্তা করে আমরা সবাই কাজ করবো। পতিত সরকারের দোসসরা এখনও বহাল রয়েছে। তাদের হাতে বিভিন্ন অস্ত্র আছে।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ চেয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দেয়া আলটিমেটামের মধ্যে গতকাল বুধবার বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বলেন, রাষ্ট্রপতির পদটা সাংবিধানিক পদ। এ পদে হঠাৎ করে শূন্যতা রাষ্ট্রীয় ও সাংবিধানিক সংকটের সৃষ্টি হবে। রাষ্ট্রীয় সংকট সৃষ্টির মাধ্যমে যদি গণতন্ত্র উত্তরণের পথ বিলম্বিত বা বাধাগস্ত হয় তা জাতির জন্য কাম্য নয়।
রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যুতে ফ্যাসিবাদের দোসররা যেন সুযোগ নিতে না পারে সে বিষয়ে সজাগ থাকতে হবে বলেও এ সময় উল্লেখ করেন বিএনপির এ নেতা।
এদিকে, গতকাল রাতে শহীদ মিনারে ডাকা জরুরি সংবাদ সম্মেলনে সংবিধান বাতিল ও রাষ্ট্রপতিকে অপসারণে জাতীয় ঐক্যের ডাক দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি।
সংবাদ সম্মেলনে বিএনপির উদ্দেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেন, রাষ্ট্রপতি ইস্যুতে বিএনপির এখনও নির্দিষ্ট কোনো বক্তব্য আসেনি। বিক্ষিপ্ত মন্তব্য না করে নির্দিষ্টভাবে বলতে আহ্বান জানান তিনি। পরদিনই বিএনপি নেতা জয়নুল আবদিন ফারুক এই ইস্যুতে দলটির স্পষ্ট বার্তা জানালেন।


১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
দক্ষিণ কোরিয়ায় ১৮১ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত অন্তত ৪৭
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজা উপত্যকায় ২৪ ঘণ্টায় ৩৭ ফিলিস্তিনি নিহত
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
মোজাম্বিকে কারাগারে ভয়াবহ দাঙ্গা: নিহত ৩৩, ১৫০০ বন্দির পলায়ন
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা