স্থগিত হলো সারদা পুলিশ একাডেমির সমাপনী কুচকাওয়াজ
৪০তম বিসিএসের সমাপনী কুচকাওয়াজ রবিবার অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও অনিবার্য কারণে এটি হচ্ছে না বলে জানা গেছে। যদিও এই অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য স্বরাষ্ট্র উপদেষ্টা ও পুলিশের মহাপরিদর্শকসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা এরই মধ্যে সারদায় উপস্থিত আছেন।
তবে ৬২ জন ছাত্রলীগের নেতাকর্মী পুলিশে নিয়োগ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিতর্ক শুরু হওয়ায় এই কুচকাওয়াজ স্থগিত করার মূল কারন বলে ধারনা করা হচ্ছে।
শনিবার রাতে পুলিশ সদর দফতরের মিডিয়া শাখার এআইজির বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) সাবিনা ইয়াসমিন।
তিনি জানিয়েছেন, অনিবার্য কারণে ৪০তম বিসিএস (পুলিশ) ব্যাচের রবিবারের সমাপনী কুচকাওয়াজ বাতিল করা হয়েছে।
জানা গেছে, রাজশাহীর সারদা পুলিশ একাডেমিতে ৪০তম বিসিএস পুলিশ ক্যাডারের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। সকাল ১০টায় স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব:) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী উপস্থিত থেকে অভিবাদন গ্রহণের জন্য ইতোমধ্যেই শনিবার রাজশাহীতে পৌঁছেছেন।
৪০তম বিসিএস পুলিশ ক্যাডারের কর্মকর্তারা ২০২২ সালের ৪ ডিসেম্বর সারদা পুলিশ একাডেমিতে যোগদান করেন।
অভিযোগ রয়েছে, ৪০তম বিসিএস থেকে ছাত্রলীগ, গোপালগঞ্জের বাসিন্দা এবং দলীয় কর্মীদের মধ্য থেকে প্রার্থী নির্বাচন করা হয়েছে। অনেক মেধাবী প্রার্থী শুধুমাত্র গোয়েন্দা সংস্থার রিপোর্টের ভিত্তিতে বাদ পড়েছেন। মূলত রাজনৈতিক পরিচয়ের কারণেই, বিশেষ করে আওয়ামী লীগ ছাড়া অন্যান্য মতাদর্শের হওয়ায় তাদের বাদ দেয়া হয়েছে।
উল্লেখ্য, এই বিষয়ে রবিবার দুপুরে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তরে স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব:) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী সাংবাদিকদের সাথে মতবিনিময় করবেন।


১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
দক্ষিণ কোরিয়ায় ১৮১ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত অন্তত ৪৭
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজা উপত্যকায় ২৪ ঘণ্টায় ৩৭ ফিলিস্তিনি নিহত
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
মোজাম্বিকে কারাগারে ভয়াবহ দাঙ্গা: নিহত ৩৩, ১৫০০ বন্দির পলায়ন
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা