ঢাকা-কক্সবাজার রুটে বিশেষ ট্রেন চলবে ২৩ থেকে ২৭ অক্টোবর
যাত্রী চাহিদার পরিপ্রেক্ষিতে ঢাকা-চট্টগ্রাম-কক্সবাজার রুটে পাঁচ দিনের বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। আগামী ২৩ থেকে ২৭ অক্টোবর পর্যন্ত এই বিশেষ ট্রেন চলবে বলে জানিয়েছেন কক্সবাজার আইকনিক রেলস্টেশনের স্টেশন কর্মকর্তা মো. গোলাম রব্বানী।
তিনি বলেন, নিয়মিত দুই জোড়া বিশেষ ট্রেনের পাশাপাশি এই বিশেষ ট্রেন সার্ভিস চালু করা হচ্ছে। বৃহস্পতিবার বাংলাদেশ রেলওয়ে, চট্টগ্রামের চিফ অপারেটিং সুপারিটেনডেন্টের (পূর্ব) কার্যালয় থেকে পাঠানো অফিস আদেশে এই সিদ্ধান্তের বিষয়ে জানান হয়েছে।
তিনি জানান, কক্সবাজারগামী প্রথম বিশেষ ট্রেনটি ২৩ অক্টোবর রাত ১১টায় ঢাকার কমলাপুর স্টেশন থেকে ছেড়ে পরদিন সকাল সাড়ে ৭টায় কক্সবাজার পৌঁছাবে। পথে চট্টগ্রামে ২০ মিনিটের বিরতি দেবে ট্রেনটি।
২৪ অক্টোবর দুপুর ১টা ৪০ মিনিটের ট্রেনটি কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশে রওনা দেবে। আর চট্টগ্রামে বিরতি দিয়ে ট্রেনটি ঢাকা পৌঁছাবে রাত ১০টায়। একইভাবে ২৪, ২৫ ও ২৬ অক্টোবর রাত ১১টায় ঢাকা থেকে কক্সবাজারের উদ্দেশে যাত্রা করবে এই ট্রেনটি। যেটি ২৫, ২৬ ও ২৭ অক্টোবর দুপুর ১টা ৪০ মিনিটে ঢাকার উদ্দেশে কক্সবাজার ছেড়ে যাবে।
গোলাম রব্বানী বলেন, সাধারণ যাত্রীদের পাশাপাশি পর্যটকদের চাহিদার পরিপ্রেক্ষিতে এই বিশেষ ট্রেন সার্ভিসটি চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ। মোট ১৮টি কোরিয়ান কোচের বিশেষ এই ট্রেনটিতে আসন সংখ্যা ৬৩৪। এতে কক্সবাজার যাতায়াত ও ভ্রমণকে নিরাপদ আর স্বাচ্ছন্দ্যময় করবে বলে মনে করেন তিনি।


১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
দক্ষিণ কোরিয়ায় ১৮১ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত অন্তত ৪৭
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজা উপত্যকায় ২৪ ঘণ্টায় ৩৭ ফিলিস্তিনি নিহত
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
মোজাম্বিকে কারাগারে ভয়াবহ দাঙ্গা: নিহত ৩৩, ১৫০০ বন্দির পলায়ন
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা