সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ানোর সুপারিশ
দীর্ঘ একযুগের বেশি সময়ের আন্দোলনের পর অবশেষে সুখবর পেতে যাচ্ছেন সরকারি চাকরিপ্রত্যাশী কোটি শিক্ষার্থী। সরকারি চাকরিতে প্রবেশের ক্ষেত্রে পুরুষ আবেদনকারীদের বয়সসীমা হবে ৩৫ ও নারীদের ক্ষেত্রে এই সীমা করা হচ্ছে ৩৭। এমন সুপারিশ করে অন্তর্বর্তী সরকারকে প্রতিবেদন দিয়েছে জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আবদুল মুয়ীদ চৌধুরীর নেতৃত্বাধীন পর্যালোচনা কমিটি। যার ঘোষণা আসতে পারে আগামী উপদেষ্টা পরিষদের বৈঠক থেকে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান, সাবেক সচিব আবদুল মুয়ীদ চৌধুরীকে প্রধান করে গেল ৩০ সেপ্টেম্বর গঠন করা হয় পর্যালোচনা কমিটি। এক সপ্তাহ পর সরকারের কাছে দেয়া কমিটির সুপারিশ বলছে, সরকারি চাকরিতে আবেদনের ক্ষেত্রে পুরুষের বয়স হবে সর্বোচ্চ ৩৫ বছর, নারীরা পাবেন আরও দুবছর বেশি, ৩৭ বছর।
প্রশাসন বিশেষজ্ঞ ফিরোজ মিয়া দ্য মিরর এশিয়াকে বলেন, দেশে স্থায়ীভাবে এভাবে বয়স বাড়লে বেকারের সংখ্যা বাড়াবে। এজন্য বিসিএস পরীক্ষার পদ্ধতি পরিবর্তন করা উচিৎ। বিশ্ববিদ্যালয় পড়া অবস্থায় যাতে ছাত্ররা বিসিএস পরীক্ষা দিতে পারে সেই ব্যবস্থা সরকার করতে পারে।
অবশ্য, হেরফের হবে না অবসরের জন্য নির্ধারিত ৫৯ বছর বয়স। চাকরির বয়সসীমা বাড়ানোর ক্ষেত্রে দেশে প্রচলিত শিক্ষাব্যবস্থা, পরীক্ষার ধরন, শিক্ষার্থীদের তুলনায় বিদ্যমান কর্মসংস্থানের বিষয়টি আমলে নিয়েছে পর্যালোচনা কমিটি। তুলনা করা হয়েছে উন্নত দেশের পদ্ধতির সাথে দেশের পদ্ধতিও। আসছে উপদেষ্টা পরিষদের বৈঠক থেকে আসবে এর চূড়ান্ত সিদ্ধান্ত।
বর্তমানে সরকারি চাকরিতে প্রবেশের সাধারণ বয়স ৩০ বছর। তবে মুক্তিযোদ্ধার সন্তান কোটার আবেদনকারীরা এই সুযোগ পান ৩২ বছর পর্যন্ত। দক্ষিণ এশিয়ায় শুধু বাংলাদেশ ও পাকিস্তানে চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩০ বছর। আর, ১৬২টি দেশে এই বয়সসীমা ৩৫ এর ওপরে। যুক্তরাজ্য, রাশিয়াসহ উন্নত অনেক দেশেই নেই বয়সের কোনো সীমা।


১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
দক্ষিণ কোরিয়ায় ১৮১ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত অন্তত ৪৭
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজা উপত্যকায় ২৪ ঘণ্টায় ৩৭ ফিলিস্তিনি নিহত
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
মোজাম্বিকে কারাগারে ভয়াবহ দাঙ্গা: নিহত ৩৩, ১৫০০ বন্দির পলায়ন
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা