৫ বাংলাদেশি জেলেকে ফেরত দেবে আরাকান আর্মি
মিয়ানমারের আরাকান আর্মি কক্সবাজারের টেকনাফের শাহপরীর দ্বীপ মোহনা থেকে ধরে নিয়ে যাওয়া বাংলাদেশি ৫ জেলেকে বিজিবির কাছে হস্তান্তর করবে । বুধবার সকালে বিজিবির একটি সূত্র এ তথ্য জানিয়েছে।
সাবরাং ইউনিয়নের ইউপি সদস্য আবদুস সালাম জানিয়েছেন, সোমবার দুপুরে কক্সবাজারের টেকনাফের শাহপরীর দ্বীপ মোহনা থেকে ৫ বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারে। তবে কারা ধরে নিয়ে গেছে তা এখনও জানা যায়নি। তবে স্থানীয়রা ধারণা করছে, অস্ত্রধারী আরাকান আর্মির সদস্যরা মিয়ানমারের দিকে তাদের ধরে নিয়ে গেছে।
ধরে নিয়ে যাওয়া জেলেরা হলেন: শাহপরীর দ্বীপ জালিয়াপাড়ার আবদুর রহিমের ছেলে মো. আলম, আবদুল মজিদের ছেলে মো. রাসেল মিয়া ও মো. সাইফুল মিয়া, রফিকুল ইসলামের ছেলে বোরহান উদ্দিন, চকরিয়ার খোরশেদ আলমের ছেলে মো. রাশেদ।
ইউপি সদস্য আবদুস সালাম জানিয়েছেন, সোমবার ধরে নিয়ে গেলেও বিষয়টি জানাজানি হয়েছে মঙ্গলবার (৮ অক্টোবর) দুপুরে। জেলেদের পরিবারের সদস্যরা জানিয়েছেন, একটি নৌকাযোগে নাফ নদীতে মাছ ধরতে নামলে স্পিডবোটে আসা অস্ত্রধারীরা তাদের মিয়ানমারের দিকে নিয়ে গেছে। স্বজনরা বিষয়টি বিজিবিকে অবহিত করেছে।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আদনান চৌধুরী জানিয়েছেন, বিষয়টি স্থানীয়দের মাধ্যমে জেনেছি। মিয়ানমারের অভ্যন্তরে চলমান সংঘাতের জের ধরে মিয়ানমারের ওই অংশটি আরাকান আর্মির দখলে রয়েছে। ফলে আরাকান আর্মির সদস্যরাই এদের ধরে নিয়ে গেছে বলে শোনা যাচ্ছে। এখন সবার সঙ্গে যোগাযোগ করে কী করা যায় সে ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে।


১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
দক্ষিণ কোরিয়ায় ১৮১ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত অন্তত ৪৭
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজা উপত্যকায় ২৪ ঘণ্টায় ৩৭ ফিলিস্তিনি নিহত
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
মোজাম্বিকে কারাগারে ভয়াবহ দাঙ্গা: নিহত ৩৩, ১৫০০ বন্দির পলায়ন
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা