মার্কিন নিষেধাজ্ঞার বিরুদ্ধে শেখ হাসিনার প্রতিক্রিয়ার প্রশংসায় চীন
চীন আজ বাংলাদেশের র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-এর বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞার বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিক্রিয়ার প্রশংসা করে বলেছে এর মাধ্যমে তিনি বিশ্ব সম্প্রদায়ের একটি বড় অংশ-বিশেষ করে উন্নয়নশীল বিশ্ব ও তাঁর দেশের মানুষের মনোভাবের প্রতিফলন ঘটিয়েছেন। চীনের পররাষ্ট্র দফতরের মুখপাত্র ওয়াং ওয়েনবিন এক প্রশ্নের জবাবে বেইজিংয়ে সাংবাদিকদের বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুধু বাংলাদেশের জনগণের শক্তিশালী অবস্থানই নয়, বরং তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের- বিশেষ করে উন্নয়নশীল বিশ্বের বড় অংশের মনের কথাও বলেছেন।’ গ্লোবাল টাইমসের একজন প্রতিবেদক র্যাবের ওপর মার্কিন নিষেধাজ্ঞার বিষয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রীর দৃঢ়-কঠিন প্রতিক্রিয়া সম্পর্কে প্রশ্ন করলে চীনা মুখপাত্র বলেন, বেইজিং এই বিষয়ে শেখ হাসিনার মন্তব্যের প্রশংসা করেছে।
তিনি আরো বলেন, ‘প্রকৃতপক্ষে, একটি নির্দিষ্ট দেশ নিজ দেশের জাতিগত বৈষম্য, বন্দুক সহিংসতা ও মাদকের বিস্তারের মতো ভয়াবহ সমস্যার প্রতি দৃষ্টিপাত না করে, দীর্ঘদিন ধরে গণতন্ত্র ও মানবাধিকারের অজুহাতে বাংলাদেশ এবং বিশ্বের অন্যান্য উন্নয়নশীল দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে আসছে।’ র্যাব ইস্যুতে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় তার মুখপাত্রের মিডিয়া ইন্টারঅ্যাকশনের বিষয়ে একটি বিবৃতি জারি করেছে।
ওয়াং বলেন, ‘আমরা বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখ-তা রক্ষা এবং স্বাধীন দেশীয় ও বৈদেশিক নীতি সমুন্নত রাখতে এর জাতীয় বাস্তবতার সঙ্গে মানানসই উন্নয়নের পথ অনুসরণকে দৃঢ়ভাবে সমর্থন করি।’ তিনি আরও বলেন, ‘আমরা জাতিসংঘ সনদের উদ্দেশ্য ও নীতির ভিত্তিতে মানবজাতির জন্য একটি অভিন্ন ভবিষ্যত নিয়ে একটি সম্প্রদায় গড়তে সকল প্রকার আধিপত্যবাদ ও ক্ষমতার রাজনীতির বিরোধিতা করতে, জাতিসংঘ-কেন্দ্রিক আন্তর্জাতিক ব্যবস্থা, আন্তর্জাতিক আইন দ্বারা আবদ্ধ আন্তর্জাতিক ব্যবস্থা এবং আন্তর্জাতিক সম্পর্ককে নিয়ন্ত্রণকারী মৌলিক নিয়মাবলীকে সমুন্নত রাখতে বাংলাদেশ ও অন্যান্য দেশের সাথে একসঙ্গে কাজ করতে প্রস্তুত।’ সূত্র: বাসস


১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
দক্ষিণ কোরিয়ায় ১৮১ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত অন্তত ৪৭
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজা উপত্যকায় ২৪ ঘণ্টায় ৩৭ ফিলিস্তিনি নিহত
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
মোজাম্বিকে কারাগারে ভয়াবহ দাঙ্গা: নিহত ৩৩, ১৫০০ বন্দির পলায়ন
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা